১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩০

box

দুদকের সক্ষমতার অভাব রয়েছে: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন-দুদকের হাত অনেক লম্বা হলেও সংস্থাটির সক্ষমতার অভাব রয়েছে বলে আক্ষেপ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘দুদকের সদিচ্ছা আছে, কিন্তু আমাদের সক্ষমতার অভাব রয়েছে। এ কারণে আমাদের কাজে কিছুটা সমস্যা হচ্ছে।’ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে টিআইবি এবং দুদকের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে ...

চেক প্রতারণার মামলায় এমপি হারুনের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের (বিএইচ হারুন) বিরুদ্ধে এক কোটি টাকার চেক প্রতারণা মামলায় সমন জারি করেছে ঢাকার সিএমএম আদালত। আজ সোমবার বিচারক সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী এ আদেশ দেন। আগামী ২৩ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হওয়া আদেশ দেয়া হয়।জেপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানের দায়েরকৃত এ সংক্রান্ত একটি প্রতারণার মামলায় আদালত এ সমন জারি ...

প্রথম মেধাতালিকায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন। মোট আবেদনকারী ছিল ১৩ লাখ ১০ হাজার ৯১৪ জন। রোববার রাত ১২টার পর সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন বলেন, ‘প্রথম তালিকায় যাদের নাম নেই তাদেরকে ১৩ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরে ভর্তির জন্য ...

হঠাৎ বৃষ্টিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন ধরেই রাজধানীর ঢাকার আকাশে কখনো গুমোট মেঘ, কখনো খরতাপ খেলা করছিল। সূর্যের তীব্র তাপ না থাকলেও ছিল ভ্যাপসা গরম। সোমবার সকাল থেকেই সূর্যের দেখা ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ভারী মেঘের আনাগোনা শুরু হয়। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। শীতল হয় নগরবাসী। বৃষ্টিতে স্বস্তি মিললেও দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টির আগমুহূর্তে রাস্তায় বের ...

১১৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে মে মাসে: বাংলাদেশ মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মে মাসে দেশে মোট ১১৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮৪ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ২৫ জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৬ জন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২১ জনকে। এ ছাড়াও ৪৫৩ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। দেশের মোট ১৪টি ...

চট্টগ্রাম রেলে যুক্ত হচ্ছে ১২২ নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরে অতিরিক্ত যাত্রী পরিবহনে চট্টগ্রামের রেলওয়ে যুক্ত হচ্ছে ১২২টি নতুন কোচ। পুরাতন ও ওয়ার্কশপে মেরামত করা এ সব কোচ আগামী ২২ জুনের মধ্যে রেলে যুক্ত হয়ে যাত্রী বহন শুরু করবে। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহিউদ্দিন জানান, রেলের সৈয়দপুর এবং পাহাড়তলী কারখানায় মোট ১২২টি কোচ মেরামতের কাজ চলছে। এর মধ্যে পাহাড়তলী কারখানায় ৮৬টি এবং সৈয়দপুর ...

ফেনীতে পুলিশ-ছিনতাইকারী গোলাগুলি: আহত ৮

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজীতে পুলিশের সাথে ছিনতাইকারীদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামে রোবার দিবাগরাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে নূরুল আলম ও রুবেল নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ ও ৬ পুলিশ সদস্য গুরতর আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হচ্ছে, এসআই তাজ উদ্দিন বাহার, এএসআই দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, কনস্টেবল রাকিব উদ্দিন, আবদুল খালেক ও আবুল ...

দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হতে পারে

নিজস্ব প্রতিবেদক: বেলা ১২টার দিকে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ...

গ্যাসের দাম বৃদ্ধির আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দফায় গৃহস্থালিসহ সবক্ষেত্রে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টের রুল নিষ্পত্তির আদেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ সোমবার  এ আদেশ দেন। এর আগে ৩০ মে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শুনানির সময় চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ ...

জঙ্গিবাদ প্রচারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ থেরেসা মে’র

অনলাইন ডেস্ক: লন্ডন হামলার পর বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জঙ্গি ইসলামী মতাদর্শ প্রচারের নিরাপদ জায়গা করে দেবার অভিযোগ এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সাইবার স্পেসে অনেক সন্ত্রাসী হামলার পরিকল্পনা হয় বলে অভিযোগ করে তেরেসা মে বলেন, এ ধরণের কর্মকা- বন্ধে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি থাকা প্রয়োজন। অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বলেছে, এ সমস্যা নিরসনে গুগল ইতিমধ্যেই কয়েকশ’ মিলিয়ন ডলার খরচ ...