নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে, সে জন্য সরকার কঠোর থাকবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার ...
box
১০ কোটি ডলার অনুমোদন দেবে বিশ্বব্যাংক
অনলাইন ডেস্ক: বাংলাদেশের পোশাক শিল্প কারখানা ছাড়া অন্যান্য শিল্প কারখানার রপ্তানি বহুমুখীকরণে ৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। রোববার ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির উচ্চপর্যায়ের সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক ‘এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস প্রোজেক্ট’-এর আওতায় চামড়া, পাদুকা, প্লাস্টিক ও ...
বাতিল হচ্ছে যুক্তরাজ্যের ৮ জুনের আগাম নির্বাচন!
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচার স্থগিত করেছে। দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর সন্ত্রাসী হামলার শিকার হল যুক্তরাজ্য। এর আগে ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মার্কিন সংগীত শিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে জঙ্গি হামলায় অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেশটির রাজনৈতিক দল ...
অজ্ঞান পার্টির সদস্যসহ গ্রেফতার ১৬
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া দুই জালিয়াত এবং গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের জানান, পল্টন এলাকা থেকে গ্রেফতার চক্রটির সদস্যরা মানুষকে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। গ্রেফতারকৃরা হলেন- ...
সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার আজ
নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের ন্যায় এবারও সাংবাদিকদের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে ইফতার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে মন্ত্রী, এমপি, জ্যেষ্ঠ্ সাংবাদিকসহ ...
সুলতানা কামালরা জ্ঞানী, না পাপী, না বদমাশ আল্লাহ মালুম: শামীম ওসমান
নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘বাংলাদেশের এক জ্ঞানী মহিলা সুলতানা কামাল। এরা জ্ঞানী, না পাপী, না বদমাশ, আল্লাহ মালুম। তিনি নাকি বলেছেন, হাইকোর্টের সামনে মূর্তি না থাকলে বাংলাদেশে মসজিদ থাকবে না। আরেকজন আছে রফিউর রাব্বি। তিনি বলেছেন, বিসমিল্লাহ সংবিধানের সঙ্গে যুক্ত করা হবে জানলে নাকি মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করতো না।’ তিনি আরো বলেন, ‘রাজনীতিতে এতো নাটক, এতো ...
এবার পেটে করে ইয়াবা পাচার!
নিজস্ব প্রতিবেদক: পলিথিনে মোড়ানো ১১৬টি প্যাকেট। প্রতিটিতে ৫০টি করে ইয়াবাবড়ি। গন্তব্য কক্সবাজার থেকে ঢাকা। পুলিশকে ফাঁকি দিতে এই প্যাকেটগুলো বিশেষ কৌশলে পেটের ভেতরে ঢুকিয়ে নেয় তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার, নিউমার্কেট ও সদরঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তারা। গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন—কক্সবাজার উখিয়ার আবদুস সালাম, নুর মোহাম্মদ ও শমশের আলী। এ ...
রামপাল বিদ্যুৎ প্রকল্পে কোনো ক্ষতি হবে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুন্দরবনের কোনো ক্ষতি না করেই বাস্তবায়িত হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেকটা মানুষ যাতে তিনটি গাছ লাগায়। ফলজ, বনজ, ওষুধি। আমরা বৃক্ষ রোপণের প্রকল্প হাতে নিয়েছি। একমাত্র বৃক্ষ রোপণ ...
বিটিভির বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: ইফতারির ১১ মিনিট আগে মাগরিবের আযান প্রচার করায় বিটিভি চেয়ারম্যান, মহাপরিচালক ও সংবাদপাঠকসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য বিচারিক আদালতে মামলা হয়েছে। আইনজীবী ড. এনামুল হক খান শিশির সিএমএম আদালত মো. আবু সাঈদের আদালতে বাদী হয়ে রোববার এই মামলা দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, মামলার বাদী শনিবার ইফতারের আগে পরিবারসহ বিটিভি দেখছিলেন। তখন সেখানে ইফতার পূর্ববর্তী ...
জনগণকে ধোকা দিতে এ বাজেট: শিবির
নিজস্ব প্রতিবেদক: জনগণকে ধোকা দিতেই সরকার ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করেছে বলে মন্তব্য করেছে ছাত্রশিবির। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন এ মন্তব্য করেন। বিবৃতিতে শিবির নেতারা বলেন, এই জনবিরোধী বাজেটের মাধ্যমে আবারো সরকারের চরম অযোগ্যতার বহি:প্রকাশ ঘটেছে। নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোকা দিতে ৪ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর