১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৩

box

রাজনীতি না করলে আন্তর্জাতিক আইনজীবী হতে পারতেন

নিজস্ব প্রতিবেদক: ‘এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি যদি রাজনীতিতে না জড়াতেন, তাহলে যেসব মামলা লড়েছেন তাতেই এতদিনে আপনি আন্তর্জাতিক আইনজীবী (ইন্টারন্যাশনাল ল’ইয়ার) হয়ে যেতেন।’ রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের উদ্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব কথা বলেন। এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি ...

আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক: আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা আনুষ্ঠানিকভাবে জব্দ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ রোববার সকাল ৯টা থেকে আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শোরুমে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সোনা জব্দের কার্যক্রম শুরু হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, এরআগে এই পাঁচটি শোরুমে ...

উদ্বেগ-উৎকণ্ঠায় আমানতকারীরা

নিজস্ব প্রতিবেদক: এবার বাজেট হবে ‘চাপাচাপির’ বাজেট ও সে কারণে কর বাড়বে—এমন ঘোষণা আগেই দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে অনুপাতে ভ্যাটসহ নানাভাবে করের বোঝা চেপেছে মানুষের ওপর। কিন্তু সে চাপ যে এতোটা প্রকট হবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ। নানামুখী চাপে থাকা এসব মানুষের শেষ ভরসা ব্যাংকে রাখা কষ্টার্জিত আয়ের কিছু সঞ্চয়। এবার বাজেটে ...

জাপানে বিমান বিধ্বস্ত : নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: জাপানে তুষারে ঢাকা পাহাড়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরে চেসনা এয়ারক্রাফটের ওই ছোট্ট বিমানটি দেশটির মধ্যাঞ্চলে তাতেয়ামা পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলটসহ মোট চারজন যাত্রী ছিলেন। দেশটির পরিবহন মন্ত্রণালয় বলছে, বিমানটি শনিবার বেলা দুইটা ২৩ মিনিটে তোয়ামা বিমানবন্দর ছেড়ে যায়। এর ঠিক এক ঘণ্টা পর ...

লন্ডন হামলা পরির্দশনে ঘটনাস্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসের শিকার হওয়া লন্ডনের ঘটনাস্থলে যাচ্ছেন সে দেশের প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতিমধ্যেই লন্ডনের একাধিক স্থানের হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেছেন তিনি। টেমস নদীর উপরে লন্ডন ব্রিজের উপরে নাশকতায় প্রাণ হারিয়েছেন একাধিক সাধারণ মানুষ। লন্ডন শহরেই আরও দুই স্থানে ঘটেছে নাশকতার ঘটনা। সবকিছু সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে রওনা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন, পুলিশ ও নিরাপত্তা ...

ঐশীর আপিল রায় আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: পুলিশ দম্পতি মাহফুজুর রহমান হত্যা মামলার হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য আগামীকাল সোমবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। এরআগে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি ...

সার্বিয়ায় পবিত্র জুমা’র দিনে ভেঙ্গে দেওয়া হল মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউরোপের বর্বর রাষ্ট্র সার্বিয়া দেশটির একটি দ্বিতল মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। গত ২৬ মে শুক্রবার রাজধানী বেলগ্রেডের জেমিন পৌর কর্তৃপক্ষ দেশটির মুসলিম নাগরিকদের দ্বিতীয় উপসনালয়টি ভেঙ্গে দেয়। পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মসজিদটি নির্মাণ করা হয়েছে এমন অজুহাতে তারা এই বর্বরতা দেখায়। দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ আশা করলেও এখন পর্যন্ত তিনি এ বিষয়ে নির্বিকার, ...

আজ রোববার নেপালের সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক শিষ্টাচারের নিদর্শন রেখে মাত্র নয় মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছিলেন নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির প্রধান পুষ্পকমল দাহাল প্রচন্ড। গত মাসে একটি লাইভ টেলিকাস্ট অনুষ্ঠানে তিনি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন।২০১৬ সালের ৩ আগস্ট নেপালি কংগ্রেসের সঙ্গে জোট গঠনের পর তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।  প্রচন্ডের পদত্যাগে শূন্য হয় হিমালয়কন্যা নেপালের প্রধানমন্ত্রীর পদটি। সেই ...

১৩ জুন, ঢাকা-বরিশাল নৌ রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখো মানুষের জন্য আগামী ১৩ জুন থেকে ঢাকা-বরিশাল নৌ রুটের বেসরকারি লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত। বাংলাদেশ যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।    সূত্র জানায়, ঢাকা-বরিশাল ও বরিশাল-ঢাকায় ফেরার উভয় টিকিট ওই তারিখ বিক্রি করা হবে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেবিনের টিকিটের জন্য আবেদন করতে হবে। এরই ...

বিটিভিতে ইফতারের আযান ১১ মিনিট আগে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে শনিবার মাগরিবের আযান প্রচারিত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন দেশের নানাস্থানের ধর্মপ্রাণ রোজাদার মানুষ। অনেকে ইফতার করে ফেলেন। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গতকাল দিবাগত সন্ধ্যায় ঢাকায় ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আযান প্রচারিত হয়।এই ঘটনায় বিটিভি কোনো দুঃখপ্রকাশ বা ভুল স্বীকার ...