১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৮

box

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টির কারণে ঝুঁকির আশঙ্কায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্লুইজগেটের আংশিক খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হয়। কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারী বর্ষণে কাপ্তাই লেকের পানি বেড়ে গেছে। পুরোনো এই লেকে বেশি পানি হলে ঝুঁকি রয়েছে। এ কারণে শুক্রবার সন্ধ্যা থেকেই বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হয়েছে। ...

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় সড়ক দুর্ঘটনায় সেলিম শেখ (৪০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। শনিবার মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মাগুরা সদর উপজেলা সদরের হাজরাপুর আদর্শ গ্রামের সিরু শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ওই পিকআপের দুই হেলপার। মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে জানায়, নিহত সেলিম ফার্নিচার বোঝাই পিকআপ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ...

১৩২ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা। গত প্রায় ১০ মাস ধরে বিদ্যুৎ বিলের সরকারি বরাদ্দ না আসায় তারা এ আশঙ্কা করছেন। বিদ্যুৎ বিভাগ যাতে সংযোগ বিচ্ছিন্ন না করে সে জন্য অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক প্রতি মাসে ৫ টাকা করে নিয়ে বিদ্যুৎ বিল ...

বরিশাল মেডিকেলে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: মোবাইল চুরির অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নাসিরউদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়।নাসিরউদ্দিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আনসার উদ্দিনের ছেলে। কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, এক যুবককে পিটিয়ে শেবাচিম হাসপাতাল চত্বরে ফেলে রাখা হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ...

নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায় করা হবে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: দেশে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আগামী দিনে সব দলের অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায় করে নিতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ...

শাহজালালে ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৬৭, ৬০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এ সব সিগারেট ৩৩৮ কার্টনে পাওয়া যায়। এসব সিগারেটের মূল্য প্রায় ২৭ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি বলেন, চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার মো. ফরহাদুল ইসলাম চৌধুরী দুবাই ...

অভিনেতা তনুকে নিয়ে লজ্জিত সহশিল্পীরা

নিজস্ব প্রতিবেদক: এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা তানভীর তনু সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তার কোনো সহশিল্পীই। তবে কয়েকজন শিল্পী নাম প্রকাশ না করার শর্তে তাকে নিয়ে কিছু তথ্য জানান। তাদের জানানো তথ্য অনুযায়ী, তানভীর তনু আই ডোন্ট কেয়ার, খাসজমিন, গুণ্ডা দ্য টেরোরিস্ট, পাষাণ, ফুল অ্যান্ড ফাইনাল ছবিগুলোসহ অনেক ছবিতে অভিনয় করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কর্মফল’ অবলম্বনে নির্মিত নাটক ...

আমের ওজন সাড়ে ৪ কেজি!

নিজস্ব প্রতিবেদক: দেশি আম যখন প্রায় শেষ সে সময়ই আষাঢ়ের পরে শ্রাবণ মাসের শেষ দিকে গিয়ে উঠবে মাগুরার আতিয়ারের ব্রুনাই কিং জাতের চার সাড়ে চার কেজি ওজনের আম। বৃহদাকার এবং অধিক ওজনের পাশাপাশি খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের কাছে ইতোমধ্যেই এই জাতের আম বেশ জনপ্রিয়তা পেয়েছে। জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের আতিয়ার মোল্লা তার নার্সারিতে চাষ করেছেন ব্রুনাই ...

স্বাধীনতার পর চালের দাম সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক: বেঁচে থাকার অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য চালের লাগামহীন দাম বৃদ্ধির লাগাম টেনে ধরার কেউ নেই। ফলে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে চালের দাম। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের খাদ্য মোটা চালসহ সব ধরনের চাল স্বাধীনতার পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। দেশে ভয়াবহ এ চাল বিপর্যয়ের কারণে মোটা চাল কিনতে হলেও গুনতে হচ্ছে ৫০ টাকারও বেশি। জানা গেছে, স্বাধীনতার পর দেশে মোটা ...

ব্রিটেনে ট্যাংকের গোলা বিস্ফোরণে নিহত ২ সেনা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে মর্টার-শেলিংয়ের অনুশীলন চলাকালীন সময়ে ট্যাংকের গোলা ফেটে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনার জেরে ব্রিটেনের তৈরি কামানের সমস্ত গোলাবারুদ ব্যবহারের ওপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী তোবিয়াস এলেউড দুই সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুই সেনাই ২০ বছর বয়সী বলে জানানো হলেও তাদের নাম-পরিচয় ...