১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৪

box

সংবিধানে সহায়ক সরকার বলতে কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। সংবিধানে সহায়ক সরকার বলতে কিছুই নেই। নির্বাচন সংবিধান মোতাবেক হবে। নির্বাচন সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে। সেনাবাহিনী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’ ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌর মিলনায়তনে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় ...

ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর স্টকহোম ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে তিনদিনের সরকারি সফর শেষে শুক্রবার লন্ডন হয়ে ঢাকার উদ্দেশে স্টকহোম ত্যাগ করেছেন। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে সুইডেনের অরল্যান্ড বিমান বন্দর ত্যাগ করে। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে ...

বাজেটে বিচার বিভাগ ও শিক্ষা খাতকে বরাদ্দের দিক থেকে অবহেলা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটে ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা মোকাবেলার জন্য কোনো পদক্ষেপের নির্দেশনা নেই। এছাড়াও বাজেটে বিচার বিভাগ ও শিক্ষা খাতকে বরাদ্দের দিক থেকে অবহেলা করা হয়েছে বলে মনে করে গণফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব কথা বলেন। গণফোরামের মতে, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনার কারণে যে হাজার ...

রাঙামাটির উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের চারদিন পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালে পাহাড়ধসের ঘটনায় রাঙামাটিতে ৫ সেনাসদস্যসহ ১১০ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসক জানান, উদ্ধার কাজে জেলা প্রশাসনসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি-বেসরকারি ...

২১তম রোজার সাহরি ও ইফতার সময়

অনলাইন ডেস্ক: ধর্মপ্রাণ মুসল্লিরা ২১তম রোজা পালন করবেন শনিবার। এই দিনের রোজা রাখতে সাহরি খেতে হবে শুক্রবার দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটের পূর্বে। সারা দিন রোজা পালন শেষে ইফতার করতে হবে শনিবার সন্ধ্যা ৬টা ৫১মিনিটে। এ সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য। দৈনিক দেশজনতা /এমএম

সংবাদ মাধ্যম বার বার আওয়ামী লীগের আগ্রাসনের শিকার হয়েছে: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ৭৫-এর ধারাবাহিকতায় আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই সংবাদপত্র ও গণমাধ্যমের উপর নগ্ন হামলা হয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় থাকার সময় তারা বন্ধ করে দিয়েছিল দৈনিক বাংলা, টাইমস্, বিচিত্রা, আনন্দ বিচিত্রা, আর বর্তমানে বন্ধ করেছে দৈনিক আমারদেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি। সকল কিছু মিলিয়ে প্রমানিত হয় আওয়ামী লীগ সংবাদমাধ্যমের ...

ফের পাহাড় ধস: ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে ফের বর্ষণে পাহাড় ধস শুরু হয়েছে। পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় শুক্রবার সকাল থেকে প্রশাসন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে। খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে হাজারও পরিবার। বৃহস্পতিবার রাত থেকে ফের টানা বর্ষণে জেলা সদরের বিভিন্ন স্থানে ব্যাপক পাহাড় ধস দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিনের নেতৃত্বে জেলা প্রশাসনের ...

গণমাধ্যমের স্বাধীনতা ফেরাতে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যে দেশে মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নেয়া হয়, সেখানে সকল অধিকারই কেড়ে নেয়া হবে। জীবনের নিরাপত্তাও কেড়ে নেয়ে হচ্ছে। আজকে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে ...

অতিরিক্ত লবণসমৃদ্ধ খাবার গ্রহণে বাড়ছে উচ্চরক্তচাপের ঝুঁকি!

দৈনিক দেশজনতা ডেস্ক: বর্তমান সময়ে স্বাভাবিক খাবারের পরিবর্তে প্রক্রিয়াজাত খাদ্যে আগ্রহ বাড়ছে। আর এসব প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে অসাড়ে শরীরে ঢুকছে মাত্রাতিরিক্ত লবণ ও চিনি। ফলে অতিরিক্ত লবণসমৃদ্ধ এসব খাবার গ্রহণের ফলে বাড়ছে হাইপারটেনশন বা উচ্চরক্তচাপের ঝুঁকি। এবং অস্বাভাবিক মাত্রায় চিনিতে বাড়ছে আরেক অসংক্রামক ব্যাধি ডায়াবেটিসের ব্যাপকতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান অনুযায়ী, দৈনিক একজন মানুষের জন্য সর্বোচ্চ পাঁচ গ্রাম লবণই ...

মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই আমেরিকাকে নজিরবিহীনভাবে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও প্রাক্তন সেনাপ্রধান মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি জানান, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ভুল করে তাহলে মধ্যপ্রাচ্যে মোতায়েন সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে তেহরান। এ ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায় তাহলে ওয়াশিংটনের জেনে রাখা উচিত ...