১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

box

নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান

দৈনিক দেশজনতা ডেস্ক: অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের ২৮জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে উন্নয়ন সংস্থা আরডিআরএস। বৃহস্পতিবার বিকেলে সংস্থার নীলফামারী কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম প্রধান অতিথি থেকে সুবিধাভোগীদের বৃত্তির চেক তুলে দেন। এ সময় সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিকেএসএফ’র অর্থায়নে ২৮জনের মাঝে ৩লাখ ৬০হাজার টাকার চেক তুলে দেয়া হয় অনুষ্ঠানে।

রাজধানীতে বাস উল্টে নিহত ২ আহত ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পশাল চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার ...

লন্ডনে অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের ৫ জন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের  ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার একই পরিবারের পাঁচ সদস্য গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। এই খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কখন তাদের বিষয়ে খবর আসবে এই অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। নিখোঁজ কমরু মিয়া মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ফৈসাউরা গ্রামের বাসিন্দা।  ৯০ বছর বয়সী কমরু মিয়া বছরখানেক ধরে স্বপরিবারে লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ...

পাহাড়ে মানুষ মরছে, প্রধানমন্ত্রী আছেন আনন্দ ভ্রমনে-খালেদা জিয়া

  বিশেষ সংবাদদাতা : পার্বত্য জেলায় পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেন সফরকে ‘আনন্দ ভ্রমন’ বলে সমালোচনা করেছেন খালেদা জিয়া।   বুধবার এক ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন এই সমালোচনা করেন।   তিনি বলেন, ‘‘ আপনারা দেখেছেন, পাবর্ত্য চট্টগ্রামে পাহাড়ধসে ১৫৫ জন লোক মারা গেছে, আর্মীর লোকজনও সেখানে মারা গেছে, এখনো অনেক নিখোঁজ রয়েছে। আর আওয়ামী লীগের নেত্রী ...

রাঙ্গামাটি জেলা এখন মৃত্যু পুরীতে পরিণত

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা এখন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় শহরে চলছে এখন লাশের মিছিল। নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাড়িয়েছে। রাঙ্গামাটিতে পাহাড় ধসের মৃতের সংখ্যা শুধুই বাড়ছে। ক্ষতিগ্রস্থ হয়েছে এক হয়েছে এক হাজার দুই শত মানুষ। স্বজন আর ঘরবাড়ি হাড়িয়ে দিশেহারা মানুষ যে যেখানে পারছে দল সেখানে আশ্রয় নিচ্ছে। আশ্রয় কেন্দ্রে শোকাহত মানুষ হতবিহবল হয়ে পড়েছে। ...

গুয়েতেমালায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

অনলাইন ডেস্ক : মেক্সিকোর সীমান্তবর্তী পশ্চিম গুয়েতেমালায় বুধবার (১৪ জুন) ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। ভূমিকম্পের ফলে দেয়াল ধসে দুই জন নিহত হয়েছে। এছাড়া ভিন্ন তিনটি স্থানে তিনজন নারী আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা গেছেন। ভূমিকম্পটি আরো মারাত্মক আকার ধারণ করতে পারত। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ...

সাতক্ষীরায় নারী জামাতের ১৩ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলায় গোপন বৈঠককালে অভিযান চালিয়ে নারী জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী জামায়াত নেত্রী রাহাতুন সুলতানার বাড়িতে চলমান বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির জাহানারা বেগম, সেক্রেটারি সুফিয়া বেগম, দপ্তর সম্পাদক রাহাতুন সুলতানা, আনোয়ারা বেগম, মর্জিনা খাতুন, মাছুরা বেগম, শেফালী বেগম, ...

ভাঙতি পয়সা নেই বলে কোটি টাকার বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: দেশে-বিদেশের খ্যাতনামা ব্র্যান্ডশপ ও চেইনশপগুলো খুচরা টাকার সমন্বয়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ‍খুচরা পয়সার লেনদেন নেই এসব ব্র্যান্ডশপ বা চেইনশপগুলোতে। যদিও তাদের অধিকাংশ বিলেই খুচরো টাকার পরিমাণ উল্লেখ থাকে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডিসহ অভিজাত এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী ব্র্যান্ডশপ বা চেইনশপের খুচরা টাকার ফাঁদে পা দিচ্ছে। এই সমস্যাটি হচ্ছে ক্যাশে লেনদেনের ক্ষেত্রে। ...

বান্দরবানের আশ্রয় কেন্দ্রগুলোতে চলছে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নিচু এলাকা থেকে নেমে গেছে পানি। এতে জেলা শহরের ১২টি আশ্রয়কেন্দ্র থেকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত লোকজন বেশির ভাগই ঘরে ফিরে গেছে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা লোকজনদের মাঝে প্রশাসনের পক্ষ হতে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫৩১টি পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য ...

কটিয়াদীতে সড়কে গেল ২ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জর কটিয়াদীতে ব্যাটারি চালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। বৃহস্পতিবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার মধ্যপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল আজিজ (৮০) ও টমটম চালক মো. খোকন মিয়া (৪০)। আহতরা হলেন, বিল্লাল মিয়া (২২), অহিদ মিয়া (৩৫), সোরাইয়া (৩৫), এমরান ...