অনলাইন প্রতিবেদক : পরিবহন নেতাকে মারধরের ঘটনায় কুড়িগ্রামে চলছে পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। দৈনিক দেশজনতা/ এমএইচ
box
আবগারী শুল্ক মরার ওপর খাঁড়ার ঘা: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আবগারী শুল্ক মরার ওপর খাঁড়ার ঘা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ব্যাংকের সুদ নিম্ন পর্যায়ে। ব্যাংক সার্ভিস চার্জ কাটে। এর মধ্যে এই আবগারী শুল্ক হবে মরার উপর খাঁড়ার ঘা। এটা তো মহারানি ভিক্টোরিয়ার আমলের টাকা না যে ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হবে। আবাগারী শুল্ক প্রত্যাহরের জন্যও তিনি দাবি জানান। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ ...
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে স্কুলছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করলে আব্দুল খালেক হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধার উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে বখাটেরা। বুধবার রাত ৮ টায় ওই গ্রামের চাঁদেরহাট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আব্দুল খালেক হাওলাদার পেশায় রিকশাচালক। স্থানীয়রা জানান, নিহত আব্দুল খালেক হাওলাদারের শ্যালকের মেয়ে সুবর্ণা চরহোগলা হাইস্কুলের ৬ষ্ঠ ...
রাজধানীতে ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির ২১ জন আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঈদকে সামনে রেখে তৎপরতা বেড়েছে ছিনতাইকারী ও প্রতারক চক্রের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের মধ্যে ২১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে অজ্ঞান ও মলম পার্টি ১৫ জন এবং ৬ জন ছিনতাইকারী। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ...
এবার ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত
আন্তর্জাতিক ডেস্ক : বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামছে রবার্ট মুয়েলারের নেতৃত্বাধীন বিশেষ কাউন্সিল। ট্রাম্প তার বরখাস্তকৃত নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত বন্ধ করার চেষ্টা করেছিলেন কিনা তা জানতে কাউন্সিল জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে। বুধবার প্রথমে ওয়াশিংটন পোস্ট এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করে। এরপর নিউ ইয়র্ক টাইমস ও ওয়ালস্ট্রিট জার্নালও সূত্রের ...
দেশে ২৫ লক্ষাধিক বেকার রয়েছে : সংসদে পরিকল্পনা মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার জন। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী এমপি জাহান আরা বেগম সুরমার (আসন-২১) এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। ...
শেয়ার বাজারে চাঙ্গাভাব অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ...
খালেদা জিয়ার দুই মামলার পরবর্তী শুনানি ২২ জুন
নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর বকশী বাজারের আলীয়া মাদ্রাসায় অবস্থিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এদিন হাজিরা দিতে গুলশানের বাসভবন থেকে বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পৌঁছান খালেদা জিয়া। পরে এই মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদকে ...
ভাড়াটিয়ার ঘরে বাড়িওয়ালীর লাশ
নিজস্ব প্রতিবেদক: জেলার সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ভাড়াটিয়ার রুম থেকে বাড়ির মালিক জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার সুমন প্রধানের বাড়িতে ওই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ভাড়াটিয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাহানারা বেগমের ছেলে সুমন প্রধান জানান, ‘দ্বিতীয় তলায় মা ও পরিবারের লোকজন নিয়ে বসবাস করেন। ...
আরও এক সেনা সদস্যের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে মাটিচাপা পড়াদের উদ্ধার করতে গিয়ে পাহাড় ধসে নিখোঁজ হওয়া এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সেনা সদস্যের নাম আজিজুর রহমান। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটিতে পাহাড় ধসে হতাহতদের উদ্ধার করতে গিয়ে মাটি চাপা পড়ে সেনা বাহিনীর ৪ সদস্য নিহত হয়। আহত হয়েছেন আরও কয়েকজন এবং নিখোঁজ ছিলেন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর