১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

box

মহানগর নেতাকর্মীদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  গুলশানের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারের ২নং হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে বেগম জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। দৈনিক দেশজনতা /এমএম

সাঁথিয়ায় গম ক্রয়ে অনিয়ম, উৎকোচ টনপতি ৪ হাজার

পাবনা সংবাদদাতা: পাবনার সাঁথিয়া খাদ্য গুদামে সরকারী গম সংগ্রহে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে । সরকারী নিয়ম না মেনে তারা কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ না করে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে উৎকোচের বিনিময়ে গম সংগ্রহ করছে। এতে করে গমের ন্যায্য মূল্যে থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত গম চাষীরা ফলে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যহত হচ্ছে । অভিযোগে জানা যায়,গুদাম ইনচার্জ ...

পাহাড় ধসের ঝুঁকিতে অর্ধ লক্ষাধিক মানুষ

কক্সবাজার প্রতিনিধি: প্রতি বছর কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। বর্ষা এলেই উপজেলা প্রশাসন ও বন বিভাগসহ সংশ্লিষ্টদের নানামুখী তৎপরতা চোখে পড়লেও বছরের অন্য সময়ে এ নিয়ে আর কোন কথা হয়না। যে কারণে প্রতি বর্ষা মৌসুমে দুর্ঘটনা ঘটছে। ২০১১ সালে এ উপজেলার ভালুকিয়া ও আমতলী এলাকায় পাহাড় ধ্বসে ১২ জনের করুণ মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের বিরুদ্ধে ...

আপনি কার সঙ্গে? নওয়াজ শরীফকে সৌদি বাদশা

অনলাইন ডেস্ক: চলমান কাতার সংকটে পাকিস্তানকে স্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে সৌদি বাদশা সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে জানতে চান আপনি কার সঙ্গে? আমাদের না কাতারের? সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে সৌদি বাদশাহ এ প্রশ্ন করেন। খবর দ্য এক্সপ্রেস টিব্রিউন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতেই ...

হি ইজ নট এ রেসপনসিবল পারসন: অর্থ প্রতিমন্ত্রীকে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ব্যাংক হিসাবে বাজেটে প্রস্তাবিত বাড়তি আবগারি শুল্ক তুলে নেওয়ার ভাবনার কথা মঙ্গলবার সংসদে জানান। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে সেই প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “… হি ইজ নট এ রেসপনসিবল পারসন! সো এটা কি হবে?” আবগারি শুল্ক কত কমানো হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের ...

পদত্যাগ করছেন কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: কাতারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডানা শেল স্মিথ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। কাতারের সঙ্গে সৌদিসহ কয়েকটি আরব রাষ্ট্রের সম্পর্কে মারাত্মক উত্তেজনা দেখার দেয়ার মধ্যে তিনি এ ঘোষণা দিলেন। মঙ্গলবার এক টুইটার বার্তায় স্মিথ বলেছেন, “চলতি মাসে আমি কাতারের রাষ্ট্রদূত হিসেবে তিন বছরের কর্মজীবনের অবসান ঘটাব। কাতারে রাষ্ট্রদূত হিসেবে কাজ করা ছিল আমার জন্য বিরাট সম্মানের বিষয় এবং দেশটিকে খুব ...

চাপের মুখে ইংল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে খুব দেখেশুনে ব্যাট করছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৫ উইকেটে ১৫৩ রানে ব্যাট করছে ইংল্যান্ড। বেন স্টোক ৮ এবং মঈন আলি ৫ রান নিয়ে ব্যাট করছেন। পাকিস্তানের ...

আজ মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  গুলশানের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারের ২নং হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ইফতারের আগে বেগম জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। দৈনিক দেশজনতা /এমএম

লন্ডন অগ্নিকাণ্ডে নিহত ৬, আহত ৫০

অনলাইন ডেস্ক: গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনের মেট পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন আছে আহত ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেট পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বিবিসিকে হতাহতের সংখ্যাটি জানান। আহতদেরকে লন্ডনের পাঁচটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রিনফেল টাওয়ারে আগুন নেভানোর জন্য কাজ করছে ৪০ টি অগ্নিনির্বাপক যন্ত্র এবং ২০০ ...

পাহাড়ধসে নিহত দুই সেনা কর্মকর্তার দাফন হবে বনানীতে

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ধসে দুই কর্মকর্তাসহ নিহত চার সেনা সদস্যের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দাফন করা হবে। তাদের মধ্যে দু`জনের মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। আইইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত দুই সেনা কর্মকর্তার মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। এ ছাড়া অন্য দু’জনের মরদেহ পারিবারিক ...