দৈনিক দেশজনতা ডেস্ক: পাপুয়া নিউগিনির মাউন্ট কার্সটেন্জ পিরামিড অভিযানে বেস ক্যাম্পে আটকা পড়া এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে উদ্ধার করা হয়েছে। রোববার ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে হেলিকপ্টার পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়। সেভেন সামিট অভিযানের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ ৭ পর্বত জয়ে বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহীম। মুসার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ...
box
যমুনা সেতুতে তিন ট্রাকের সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর তিনটি ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত ও আরো ২ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, বগুড়া জেলার সদর উপজেলার চিঙ্গাসপুর গ্রামের রাজুর ছেলে মীরু (২৪) ও বগুড়া পৌর এলাকার চারমাথার হাফিজার রহমানের ছেলে শুকর আলী (২৬)।আহতরা হলেন, একই জেলার শিবগঞ্জ থানার মহাস্থানগড়ের আকতার হোসেনের ছেলে ...
ইয়াবা ডিলার শাহিন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বরগুনার পুরস্কার ঘোষিত ইয়াবা ডিলার শাহিন দফাদারকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘড়ে তল্লাশি চালিয়ে দু`শ পিস ইয়াবা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। শাহিন কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নেছার উদ্দিন দফাদারের ছেলে। শাহিন এ অঞ্চলের সবচেয়ে ...
রাজৈর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ৩জন নিহত
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার সকালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার ওসি কামরুল ইসলাম জানান, বরিশাল থেকে রংপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন। আহত ১৬ জনকে ...
লন্ডন অগ্নিকান্ডে নিহত ৫০০,ব্রিটিশ গণমাধ্যম ধামাচাপা দেয়ার চেষ্টা
স্পোর্টস ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনের গ্রেনফেল টাওয়ারে মঙ্গলবার মধ্যরাতের পর লেগে যাওয়া ভয়াবহ আগুনে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে মনে করছেন স্থানীয় অধিবাসীরা। তারা বলছেন, ব্রিটিশ গণমাধ্যম এ সংক্রান্ত খবর ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। নাদিয়া নামের একজন স্থানীয় অধিবাসী ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গ্রেনফেল টাওয়ারের ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের সবাই নিহত হয়েছেন বলে ...
আওয়ামী লীগকে খালি মাঠে গোল দিতে দেয়া হবে না: মাহবুব উদ্দিন খোকন
নিজস্ব প্রতিবেদক: ৫ই জানুয়ারির মতো ভোটারবিহীন তামাশার নির্বাচনে আগামীতে আওয়ামী লীগকে আর কোনো ভাবেই খালি মাঠে গোল করতে দেয়া হবে না বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালীর সোনাইমুড়ীতে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন, দেশ ...
‘জনসচেতনতার মাধ্যমেই চিকনগুনিয়া প্রতিরোধ সম্ভব’
নিজস্ব প্রতিবেদক: জনসচেতনতার মাধ্যমেই চিকনগুনিয়া প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, যে যার অবস্থান থেকে নিজের বাড়িঘর ও আশে পাশের এলাকা পরিস্কার রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে এই চিকনগুনিয়া রোগ প্রতিরোধ সম্ভব। শুধু চিকনগুনিয়া নয় সব রোগ প্রতিরোধেই সবাইকে সচেতন হতে হবে। রাজধানী ঢাকায় চিকনগুনিয়া জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি-বেসরকারি মেডিক্যালের ...
ব্যর্থ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না: জামায়াত
নিজস্ব প্রতিবেদক: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ থানার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট হেলাল উদ্দিন এ মন্তব্য করেন। ইফতার মাহফিলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ...
বিএনপির কারণেই পাহাড় ধস: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কারণেই পাহাড়ে ধস হয়েছে, দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আমলে ৪ লাখ মানুষকে পাহাড়ে ঢুকিয়ে পাহাড়ের ভারসাম্য নষ্ট করা হয়েছে। সে কারণেই সাম্প্রতিক সময়ে এমন বিপর্যয় নেমে এসেছে।’ শনিবার বিকাল ৪টায় ফেনীর মহীপালে নির্মাণাধীন একটি ওভারব্রিজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয় নেমে ...
জেরুজালেমে আক্রমণের ঘটনায় পুলিশসহ নিহত ৪
অনলাইন ডেস্ক: জেরুজালেমের পুরোনো এলাকায় ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে এক আক্রমণের ঘটনায় এক ইসরায়েলি মহিলা পুলিশ নিহত হবার পর পাল্টা গুলিতে তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার নামাজের সময় ওই ঘটনা ঘটে। দুজন ফিলিস্তিনি বন্দুক ও ছুরি নিয়ে ইসরায়েলি পুলিশের ওপর হামলা চালায়, আর তৃতীয়জন মহিলা পুলিশকে ছুরিকাঘাত করে। পুলিশ পাল্টা গুলি করলে তিন জন আক্রমণকারীই নিহত হয়। খবর বিবিসির। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর