নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে তাঅভিযোগ করেছেন বিএনপি নেতারা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ হামলার জন্য আওয়ামী লীগ নেতা ও ওই এলাকার ...
box
রমজানে বাজারে পাগলা ঘোড়া ছাড়লেন কেন: খাদ্যমন্ত্রীকে জাপা মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদে খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, রমজানে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাজারে ছেড়ে দিলেন কেন? রোববার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সাংসদ রুহুল আমিন হাওলাদার একথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে হাওলাদার প্রশ্ন রাখেন, নির্বাচন সামনে কী করে চালের দাম বাড়ল? কখন থামবে? ...
আজ বিশ্ব বাবা দিবস
দৈনিক দেশজনতা ডেস্ক: প্রতি বছরের মতো এবছরও পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস । প্রতি বছর জুনের তৃতীয় রবিবার পালিত হয় ‘বাবা দিবস’। এবছর তাই ১৮ জুন দিবসটি পালিত হচ্ছে। বিশ্বের প্রায় ৫২ দেশে এ দিবসটি পালিত হয়। পিতার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে থাকে। ‘বাবা দিবস’ পালন শুরু হয় গত শতাব্দীর প্রথমদিকে। পৃথিবীর সব বাবাদের ...
মিরপুরে গ্যাসপাইপ বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাসপাইপ লিকেজ হয়ে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধকৃতরা হলেন মা হনুফা বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আক্তার (১৮)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত হনুফার ভাতিজা শাহিন হোসেন জানিয়েছেন, তারা মিরপুর-৭-এর ৫ নম্বর রোডের ২১৯ নম্বর ৭ তলা বাসার ৩য় তলায় ...
সড়ক বন্ধ করে ধর্মঘটে চলচ্চিত্র শিল্পীরা
নিজস্ব প্রতিবেদক: যৌথ প্রযোজনার নামে প্রতারণা বন্ধের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বিএফডিসির ১৪টি সংগঠন। রোববার দুপুর ১২টায় এফডিসির গেটে এই ধর্মঘট শুরু হয়। এফডিসির সামনের সড়ক বন্ধ করে এই ধর্মঘট শুরু হওয়ায় ওই সড়ক দিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কারওয়ান বাজার থেকে মগবাজার ইস্কাটন পর্যন্ত যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। পুলিশের উপস্থিতিতে এই ধর্মঘট শুরু ...
বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা অন্যায় : কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে যে বা যারাই হামলা করুক, তাদেরকে খুঁজে বের করার হবে। তিনি বলেন, এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অন্যায়। আজ রোববার রাজধানীতে বিমানবন্দর সড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ...
কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ে জেলা কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘ এই হামলা গণতন্ত্রের প্রতি অশনি সংকেত। পার্বত্য জেলায় ...
বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ...
পাহাড়ধস : লোকজনকে সরে যেতে মাইকিং
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে রোববার ভোররাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। ফলে আবারও পাহাড়ধসের আতঙ্ক দেখা দিয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিউটন দাস জানান, আজ সকালে জেলার ভেদভেদি টিঅ্যান্ডটি, মুসলিমপাড়া বেতারকেন্দ্র এলাকাসহ বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করা হয়। গত মঙ্গলবার ভোর রাত থেকে রাঙামাটির সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে ...
শেয়ার বাজারে মন্দাভাব প্রবণতায় লেনদেন শেষ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকে ছিল মিশ্র প্রবণতা।তবে আজ রোববার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৪৭৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ৫৬ কোটি ৭৫ লাখ টাকা কম। গত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর