১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০২

box

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। শাজাহানপুর থানার উপপরিদর্শক আছের আলী জানান, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া আসছিল। পথে ফটকি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ...

সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে পাহাড় ধসে রেল লাইনের উপর পড়া মাটি সরিয়ে নেওয়ার ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেলকর্মীরা লাইন থেকে মাটি সরিয়ে নিলে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ...

ভিরাটের হাতে কমোড, ছবিতে আগুন

স্পোর্টস ডেস্ক: একে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তার উপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গোটা ভারত যখন ধরে নিয়েছিল- টুর্নামেন্টের প্রথম ম্যাচের মতোই হাসতে হাসতে জিতবেন বিরাট কোহলিরা, তখনই ঘটল পুরো উল্টো ঘটনা। ওভালের মাটিতে বিরাট বিপর্যয়। ১৮০ রানে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হারের বদলা নিল পাকিস্তান। কিন্তু ম্যাচ শেষ হতেই ধরা পড়ল অন্য আর এক ছবি। একদিকে শুরু হয়েছে ...

ভারী বর্ষণে ভোগান্তিতে রাজধানীবাসী

অনলাইন ডেস্ক : সকাল থেকে কালো মেঘ ভর করেছিল। সাথে ছিল গর্জন। চারিদিকে অন্ধকারে ডেকে যায়। শুরু হয় গুঁড়ি গুঁড়ি।হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সবশেষ মুষলধারে বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। সোমবার (১৯ জুন) এ বৃষ্টিতে বিশেষ করে অফিস-আদালতগামী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। ঢাকার অধিকাংশ রাস্তায় পানি জমে যায়।গাড়ির ইঞ্জিনে পানি ঢোকায় বিকল হয়ে রাস্তায় সৃষ্টি করছে ...

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:    মৌলভীবাজারের লাউয়াছড়ায় রেললাইনের উপর পাহাড় ধসে মাটি পড়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভানুগাছ রেলস্টেশনের মাস্টার শাহাদাৎ হোসেন জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া বনের ভেতরে মাগুরছড়া এলাকায় পাহাড় ধসে রেল লাইন সকাল নয়টা থেকে বন্ধ আছে। খবর পেয়ে দ্রুত মাটি কেটে লাইন পরিষ্কারে শ্রমিক নিয়ে রেলওয়ের ...

সাভারের বিভিন্ন সড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক: সাভারের বিভিন্ন সড়কে সোমবার সকাল থেকে যানজট দেখা দিয়েছে। ফলে ওই সব সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ত্রিমোড় এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া থেকে আশুলিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় সোমবার ভোরে একটি ট্রাক ...

ফের লন্ডনে গাড়ি হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক: লন্ডনে এবার ফিনসবারি পার্কে গাড়ি হামলায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির ও দি গার্ডিয়ান নিউজ। সম্প্রতি লন্ডন ব্রিজ এলাকায় একই ধরনের হামলার ঘটনা ঘটে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদে তারাবির নামাজ শেষে বেরিয়ে আসার সময় মুসল্লিদের ওপর দ্রুতগতির একটি ...

আজ থেকে ভারতীয় সিনেমা সিলগালা: ডিপজল

বিনোদন ডেস্ক: আমাদের দেশের কোনো স্যাটালাইট চ্যানেল, সিনেমা ইন্ডিয়াতে চলে না। তাহলে এদেশে ইন্ডিয়ান চ্যানেল, ছবি কেন চলবে? আমাদের দেশে যারা ইন্ডিয়ান ছবি দেখেন তারা এটা বর্জন করুন। শরীরে এক ফোটা রক্ত থাকতে আর এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেয়া হবে না। চলচ্চিত্র ঐক্যজোটের ডাকা সমাবেশে এসে রোববার দুপুরে সেন্সরবোর্ডে ঘেরাও করার সময় কথাগুলো বলছিলেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ...

ফখর জামানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় ফখর জামানের। সেই ম্যাচে করেন ৩১ রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৫০। আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৫৭ রান। আজ ফাইনালে ভারতের বিপক্ষে ৯২ বলে সেঞ্চুরি তুলে নেন। যা তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। এর আগে দলীয় ১২৮ রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার ...

এবারের‘ইত্যাদি’তে বিদেশিদের বিয়ে এবং বাংলাদেশের যৌতুক!

বিনোদন ডেস্ক: স্টুডিওর চার দেয়াল থেকে টিভি অনুষ্ঠানকে বের করে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ‘ইত্যাদি’ দেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করে প্রতিনিয়ত। পাশাপাশি প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরছে। শুরুর দিকে বিষয়টি ১০/১২ জন বিদেশির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে শতকের ঘরে পৌঁছেছে। আর এদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে ...