১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫৮

box

নাটোরে ট্রাকের ধাক্কায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ট্রাকের ধাক্কায় জ্বালানি তেলবাহী ট্যাংক লরির চালক আমজাদ আলীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী কুষ্টিয়ার কাঁটাজোলা গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। বর্তমানে তেলবাহী ট্যাংক লরিটি পুলিশ হেফাজতে রয়েছে। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন সাহা জানান, সকালে নাটোর থেকে কুষ্টিয়াগামী যমুনা অয়েল লিমিটেডের জ্বালানি তেলবাহী একটি ...

ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে ( ইসি) যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। রোববার দুপুর দুইটায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইসিতে যাবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য এ তথ্য দেন। তিনি জানান, প্রতিনিধিদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারাপরসনের উপদেষ্টা আবদুল হালিম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ...

খাগড়াছড়িতে পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ধসে দুই ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। উপজেলার নাকাপা বুদুমছড়া এলাকায় রোববার ভোরের দিকে পাহাড়ধসের এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। নিহতরা হলো—ওই এলাকার গোলাম মোস্তাফার দুই ছেলে নূরনবী (১৪) ও নূর হোসেন (১০)। রামগড় থানার ওসি শরিফুল ইসলাম বলেন, পাহাড় ধসে ঘরচাপা পড়ে ওই ...

বিএনপির মহাসচিব মির্জা আলমগীরের গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৮ জুন) সকালে ১০ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ দেয়ার জন্য যাচ্ছিল গাড়ি বহর। গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তাঁরা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাঁদের গাড়িবহরে হামলা হয়। পরে গাড়িগুলো রাঙ্গামাটির ...

ইএবি চায় রপ্তানিতে উৎসে কর ০.২০%

দৈনিক দেশজনতা ডেস্ক: রপ্তানি চাঙ্গা করতে আগামী পাঁচ বছরের জন্যে এ খাতে উৎসে কর শূন্য দশমিক ২০ শতাংশ করার দাবি জানিয়েছে রপ্তানীকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইএবি আয়োজিত বাজেট ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে এই দাবি জানান সংগঠনটির সভাপতি সালাম মুর্শেদী। তিনি বলেন, বর্তমানে রপ্তানিমুখী শিল্প বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে রয়েছে। বিশ্ব বাজারে ধাপে ধাপে ...

শাহজালালে সোনারবারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৫ কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল। আবদুর রাজ্জাক খান নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার রাত দেড়টায় মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজ্জাকের ব্যাগ তল্লাশি করে তারা পাঁচ ...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ব্রিজ থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবারের প্রবল বর্ষণে এ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং সড়কে পানি থাকায় শনিবার থেকেই এ যানজট অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার উপর উল্টে যাওয়ায় সাইনবোর্ড থেকে টঙ্গী ...

২০১৭-১৮ সালের অর্থবছরের চবি’র বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৭-১৮ সালের অর্থবছরের জন্য ২৯৫ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়। চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা। বাজেট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা বলেন, ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয় ...

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচ হবে। এই ম্যাচ ঘিরে গোটা ক্রিকেট বিশ্বেই উত্তেজনা বিরাজ করছে। ক্রিকেটের আকর্ষণীয় লড়াইও হয় এই দু’দলের মধ্যে। অনেকটা রিয়াল-বার্সার ধ্রুপদী এল ক্লাসিকো।পাক-ভারত ম্যাচ মানেই জয়-পরাজয় ছাপিয়ে সামনে আসে মর্যাদা, ক্রিকেট আভিজাত্য। ইতোমধ্যে বল গড়ানোর আগেই দু’দেশের সাবেক খেলোয়াড়েরা ...

জাতীয় নির্বাচন আদায় করে নিতে হবে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: দেশে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর বলেছেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আগামী দিনে সব দলের অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আদায় করে নিতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ...