১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

box

রায়ে হতাশ রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক: বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায়ে হতাশ হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। সোমবার রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ হতাশা প্রকাশ করেন। মাহবুবে আলম বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হয়নি, শূন্যতা বিরাজ করছে। সংবিধানের মূলে ফিরে যাওয়ার যে অভিপ্রায় ছিল সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে তা যেতে পারেনি। এতে আমি ...

নওগাঁয় আধুনিক কৃষি প্রযুক্তি খামার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রানীনগরে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে পল্লীশ্রী নিকেতন নামে একটি প্রদর্শনী খামার। এই প্রদর্শনী খামারের বিভিন্ন প্রকল্প দেখে উপজেলার অনেক বেকার যুবকরা এখানকার সার্বিক সহায়তায় গড়ে তুলছেন ছোট ছোট খামার ও ব্যবসা প্রতিষ্ঠান। তাই জেলার মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে আধুনিক কৃষি প্রযুক্তি এ খামারটির কথা। রানীনগর উপজেলার কাশিমপুর গ্রামে প্রায় ৩০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে ...

ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার  সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, ...

নকিয়ার নতুন দুই ফিচার ফোন

নিজস্ব প্রতিবেদক: নকিয়া নামে নতুন দুই ফিচার ফোন আনছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। ফোন দুইটির মডেল নকিয়া ১০৫ এবং নকিয়া ১৩০। ফোন দুইটি তৈরির জন্য চীনের মোবাইল ফোন সার্টিফিকেশন অর্থোরিটি টিইএনএএ-এর সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। টিইএনএএ-এর সনদের তথ্য অনুযায়ী নকিয়া ১০৫ ফোনটি টিএ-১০১০ কোড নেমে তৈরি হচ্ছে। অন্যদিকে নকিয়া ১৩০ ফোনটি টি-১০৩৪ কোড নেমে তৈরি হচ্ছে। নকিয়া ১৩০ ফোনটিতে ক্যামেরা ...

ফ্রান্সে মসজিদের বাইরে বন্দুকধারীর হামলায় আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তাক্ত হল ফ্রান্স। ফ্রান্সে মসজিদের বাইরে বন্দুকধারীর হামলায় গুরুতর আহত হয়েছেন আট জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফ্রান্স কর্তৃপক্ষ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। ফ্রান্সের অ্যাভিগনন শহরের মসজিদের বাইরে দুই বন্দুকধারীর হামলায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। জানা গেছে, বাংলাদেশ সময় সোমবার ভোরে অ্যাভিগনন শহরের ...

সিলেটে দীর্ঘমেয়াদি বন্যা, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সাতটি উপজেলায় দীর্ঘমেয়াদি বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে এসব উপজেলার প্রায় সকল রাস্তাঘাট ও বাড়িঘর। এমনকি কয়েকটি উপজেলা পরিষদও বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পানির নিচে। বন্যাদুর্গত এলাকায় পানিবন্দী মানুষের কাছে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। ফলে পানিবন্দী মানুষ ত্রাণের জন্য হাহাকার করছেন। এদিকে, বন্যার কারণে সিলেটের ১৭৪টি ...

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করলো আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন আবদুল ওয়াহহাব মিঞা, নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন, মোহাম্মদ ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা ...

উত্তরায় আগুন: সী-শেল থেকে ২ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় তিন ভবনে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সোয়া ১০টার দিকে উত্তরার রাজলক্ষ্মীতে পরী ম্যানশনে অবস্থিত সী-শেল আবাসিক হোটেলের ৩০২  নং কক্ষ থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা হোটেলে গেস্ট বলে জানান, ফায়ার সার্ভিসের পরিচালক (অপরেশন) মেজর শাকিল জানান। তিনি বলেন, সোয়া ১০টার দিকে ...

হাওরে বাধ নির্মাণে দুর্নীতি: ৬১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: হাওরে বাধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ রোববার সুনামগঞ্জ সদর থানায় এই মামলা করেন। আসামিদের মধ্যে সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বরখাস্ত নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীনসহ দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে। দুদকের ...

বাংলাদেশের ২০১৯ বিশ্বকাপ খেলা নিশ্চিত : পাপন

ক্রীড়া প্রতিবেদক: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা সবদলই সরাসরি ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে পারবে। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের যে অবস্থা তাতে বাংলাদেশের নয়ে নামার কোনো সম্ভাবনা নেই। সেই বিবেচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এখন যে অবস্থা তাতে বাংলাদেশের আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত। রবিবার ধানমন্ডিতে নিজের কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘আগেও ...