১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৭

box

উত্তরায় ৩ ভবনে আগুন, দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় আগুন লাগা তিন ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে যাওয়া একটি ভবনের চারতলায় হোটেল সি সেলের ৩০২ নম্বর কক্ষ থেকে দু্ইজনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে তাঁদের পরিচয় জানা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এর আগে আজ সোমবার ভোর পাঁচটার দিকে তিনটি ভবনে আগুন লাগে। ...

রাঙামাটিতে আবার পাহাড়ধস

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে আবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গত ১৩ জুনের বিপর্যয়কর পাহাড়ধসের ঘটনার ২০ দিনের মাথায় আজ সোমবার আবার এই ঘটনা ঘটল। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির দেপ্পোছড়ি এলাকায় একটি পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে প্রায় এক ঘন্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। গত রোববার রাত থেকে রাঙামাটিতে একটানা মাঝারি থেকে ভারী ...

মধ্য আফ্রিকায় সংঘাতে নিহত কমপক্ষে ১৫

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য ও সাবেক বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। রোববার মানবিক সহায়তাকারী সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র। জাতিসংঘ মিশন এমআইএনইউএসসিএ জানায়, শনিবার বাণিজ্যিক শহর কাগা-বান্দোরোতে উভয়পক্ষের মধ্যে সহিংসতা শুরু হয়। মুসলিম প্রধান সাবেক সেলেকা মুভমেন্টের বিদ্রোহীরা শহরটিতে হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটিতে জাতিসংঘের ১২ হাজার সৈন্য ...

বিমানবন্দরে বিদেশি স্ত্রীকে ফেলে উধাও বাংলাদেশি স্বামী!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এক মাস আগে স্বামীর সঙ্গে তিনি বাংলাদেশে এসেছিলেন। তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুরে। গত শুক্রবার রাতে স্বামীর সঙ্গে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে স্বামী তাঁকে ফেলে পাসপোর্টসহ অন্য কাগজপত্র নিয়ে উধাও হয়ে যান বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ...

চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ১৯১ কোটি ১৭ লাখ টাকা বেশি। গতকাল রোববার ডিএসইতে ...

রাজধানীতে পঞ্চাশোর্ধ্ব নারীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজার কামালবাগ এলাকায় ফিরোজা বেগম নামে পঞ্চাশোর্ধ্ব এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফিরোজা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আলী হোসেনের স্ত্রী। ফিরোজা বেগম এক ছেলে জসিমকে নিয়ে চকবাজার কামালবাগ এলাকায় ভাড়া থাকলেও স্বামী আলী হোসেন দেশের বাড়িতে থাকেন। ...

ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে একটি দেশীয় পাইপ গান ও দুই রাউন্ড গুলি। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার রাত ...

সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত: মেনন

নিজস্ব প্রতিবেদক: সংসদে আনা সংবিধানের সংশোধনী উচ্চ আদালতে অবৈধ ঘোষণার পরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্র চলবে সংসদের সিদ্ধান্তে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের কারণে সংসদের সিদ্ধান্ত বাতিল হতে পারে না। কারণ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে।’ ‘আরেকটি বিষয় হচ্ছে ১৯৭২ সালের আমাদের মূল ...

ফোন বিস্ফোরণে হাত পুড়ল নারীর

নিজস্ব প্রতিবেদক: ব্যবহারের সময় এইচটিসির ফোন বিস্ফোরিত হয়ে এক নারীর হাত পুড়েছে। এই ঘটনায় এইচটিসি তদন্ত কমিটি গঠন করেছে। ফোনটির মডেল ছিল এইচটিসি ডেসায়ার ১০ প্রো। সপ্তাহ খানেক আগে এক নারী ফেসবুকে জানিয়েছেন, এইচটিসি ডেসায়ার প্রো ফোনটি ব্যবহারের সময় তার হাতেই বিস্ফোরণ ঘটে। এতে তার হাতের কব্জি ও হাতের আঙ্গুল পুড়ে যায়। ওই মহিলার অভিযোগের প্রেক্ষিতে এইচটিসি একটি তদন্ত কমিটি ...

এইচএসসির ফল ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এজন্য ওই তিনদিন সম্ভাব্য সময় ধরে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। রেওয়াজ অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপরই সকলের জন্য ফলাফল উন্মুক্ত করা হয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ...