শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি: পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত বাড়িঘরও রাস্তা মেরামতে দেশী বিদেশী বিশেষজ্ঞদের মতামত নেওয়ার আহবান জানান রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর। তিনি বলেন, দুর্যোগ মুর্হুতে পৌরসভা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সহাতায় পৌর এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পরিবেশন, ঔষধ বিতরন, পানি সরবরাহসহ পৌরসভার পক্ষে যা-যা করণীয় তা করেছে। বর্তমানে পৌরসভা প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। তিনি আরো বলেন, ...
box
একই মঞ্চে বিএনপি-আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক: মেহরপুরে দীর্ঘ একযুগ পর আওয়ামী লীগ-বিএনপি নেতারা এক মঞ্চে বসে গোল টেবিল বৈঠক করেছেন। বৃহস্পতিবার মেহেরপুর জেলা পরিষদ আডিটরিয়ামে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে পলিটিক্যাল ফেলো ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহনেয়াজ সোহানের সঞ্চলনায় এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোল টেবিল বৈঠকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো অর্ডিনেটর আমেনা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ রহিম, ...
সংকট নিরসনে সংলাপের আহ্বান কাতারের
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন কাতারদের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল-থানি। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলো কাতারের জাতীয় সার্বভৌমত্বকে খাটো করার জন্য দোহার ওপর অবরোধ আরোপ করেছে অভিযোগ করে তিনি বলেন, কাতার তার জনগণের সুরক্ষায় যা করা দরকার, সবই করবে। বুধবার লন্ডনের চাথাম হাউস নামে একটি থিংক ট্যাঙ্কে বক্তব্য দিতে গিয়ে কাতারদের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান ...
হরিধানের উদ্ভাবক হরিপদ কাপালী আর নেই
নিজস্ব প্রতিবেদক: হরিধানের উদ্ভাবক ঝিনাইদহের আদর্শ কৃষক হরিপদ কাপালী (৯৫) পরলোকগমন করেছেন। বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে তিনি পরলোকগমন করেন। তিনি ৬ মাস ধরে শয্যাশায়ী ছিলেন। হরিপদ কাপালী ১৯২২ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তার বাবা কুন্দলাল ও মা কুরোধনী মৃত্যুবরণ করেন। এরপর থেকে হরিপদ পরের বাড়িতে ...
উখিয়ায় পাহাড় ধস ও দেয়াল চাপায় ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক: উখিয়ার পালংখালীর আনজুমানপাড়ায় দেয়ালচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমু ইউনিয়নের আজুখাইয়া ফকিরপাড়া এলাকায় পাহাড় ধসে চেমন খাতুন (৫৫) নামে বয়োবৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পাহাড় ধসের ঘটনাটি ঘটে। নিহত চেমন খাতুন ওই এলাকার আব্দুল মাজেদের স্ত্রী। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দৈনিক ...
দেশে ‘৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি নাড়া দিচ্ছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষ ত্রাণের জন্য হাহাকার করলেও সরকার ত্রাণ নিয়ে মানুষের সাথে উপহাস করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সেইসাথে সরকারের লবণ আমদানিতে ‘৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি আবারো দরজায় নাড়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের সমুদ্রের পানিতে লবণ উৎপাদনের কোনো সমস্যা নেই। তারপরও সরকার ৫ টন লবণ আমদানির সিদ্ধান্ত ...
যুবকের পায়ুপথে ইয়াবা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে পায়ুপথে ঢুকিয়ে পাচারের সময় ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছাড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের মো. ইউনুসের পুত্র আমান উল্যাহ(১৯) ও একই গ্রামের ইলিয়াছ মিয়ার পুত্র রহমত উল্যাহ(২০)। চৌদ্দগ্রাম থানার এএসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ...
সেনবাগে বিএনপি’র মানববন্ধনে পুলিশি বাধা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককের ওপর ২০১১ সালে পুলিশি নির্যাতনের ৭ বছর পূর্তিতে ও দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত মানবন্ধনে পুলিশি বাধায় পণ্ড হয়েছে। বৃহস্পতিবার সেনবাগ পৌরশহরের থানা মোড়ে পুলিশি বাঁধায় সেনবাগ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজিত পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়াও সকাল ৯টার দিকে সেনবাগ থানা পুলিশ শহরের দক্ষিন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে ...
খালেদা জিয়ার ২ মামলার শুনানি ১৩ জুলাই
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ...
আজও ভারী বর্ষণ হতে পারে
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া বার্তায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর