১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

box

ময়মনসিংহে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই যুবলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক:  ময়মনসিংহে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে মহানগর যুবলীগ নেতা মনিরুজ্জামান রনির (৩৩) নেতৃত্বে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই আসামি অপু। পরে রনির অনুসারিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলার বাদীকে তুলে নিতে ২নং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। পুলিশ বাধা দিলে তারা ফাঁড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এ নিয়ে পুলিশের সঙ্গে ...

ইউনেস্কোতে লবিং হয়েছে সুন্দরবন ধ্বংসের টাকায় : আনু মোহাম্মদ

দৈনিক দেশজনতা ডেস্ক: সুন্দরবন ধ্বংসে নিজের উন্মাদনা বাস্তবায়ন করতে, সরকারের পক্ষ থেকে দেশের মানুষের টাকা খরচ করে, ইউনেস্কোতে বহু লবিং হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এবারে তারা সফল। বলেছে ইউনেস্কো রামপাল প্রকল্পসম্পর্কে আপত্তি প্রত্যাহার করেছে। এর আগে ইউনেস্কোর বিশেষজ্ঞদের ব্যাপক অনুসন্ধান এবং বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণ থেকেই তাদের সিদ্ধান্ত ছিলো এই প্রকল্প অন্যত্র সরিয়ে নেবার কোনো বিকল্প নেই। ...

জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে মরতে চায় এরশাদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি ক্ষমতায় না আসার আগে পৃথিবীতে ছেড়ে যেতে চান না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার পরে মরতে চাই। সব কিছু আল্লাহর ওপর নির্ভর করে।’ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে যশোরের ইসলামী ঐক্যজোটের নেতা হাকীম মুফ্তি ফিরোজ শাহর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৮৭ জন সমর্থক নিয়ে ...

বনানী ধর্ষণ: তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ দিয়ে ব্যবসায়ীপুত্র বাহাউদ্দীন ইভান (২৮) যে তরুণীকে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই তরুনীকে রাজধানীর পুলিশের উইমেন ইনভেস্টিগেশন অ্যান্ড সাপোর্ট বিভাগ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, ওই তরুণীকে আমরা পেয়েছি। তার পরীক্ষার জন্য আলামত সংগ্রহ ...

৩১০ রান করেও হারল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ৩১০ রান করেও হেরেছে জিম্বাবুয়ে। এই রান তাড়া করে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। এ জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। বৃহস্পতিবার হাম্বানটোটার মাহিন্দ্রা রাজাপাকসে স্টেডিয়ামে ৩১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অসাধারণ সূচনা পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে নিরোশান ডিকভেলা ও ...

অবসরে গেলেন দেশের প্রথম নারী বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: অবসরে গেলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম ও একমাত্র নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। প্রথা অনুযায়ী বৃহস্পতিবার শেষ কর্মদিবসে আপিল বিভাগে এই বিচারপতিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধণা দেয়া হয়। এছাড়া বিকালে জাজেস লাউঞ্জে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। বিচারপতি নাজমুন আরা সুলতানা শুধু ...

নৈতিক শিক্ষা প্রদানে শিক্ষকদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ভর করে গবেষণার মানের উপর। শিক্ষার মান ভালো হলে গবেষণার মান ভালো হবে। আর শিক্ষার মান তখনই ভালো হবে যখন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। আর বিশ্ববিদ্যালয়ের গবেষণা হবে সাধারণ জনগণের জন্য। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবের ৬৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ...

অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে টিআইবি’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর কতিপয় বিষয়ের ওপর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তথ্য মন্ত্রণালয়ের ওপর উক্ত নীতিমালা বাস্তবায়নের সাময়িক দায়িত্ব প্রদান না করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও ...

আবার বরখাস্ত হলেন গাজীপুর সিটি মেয়র মান্নান

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে দুদকের দায়ের করা এক মামলায় আদালতে চার্জশীট গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে ফের বরখাস্ত করেছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করার কথাও ...

কক্সবাজার -টেকনাফ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কায়সার হামিদ মানিক, উখিয়া: কয়েকদিনের প্রবল বর্ষনে উখিয়া উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুরো উপজেলার অধিকাংশ এলাকার নিন্মাচল প্লাবিত  হয়ে পানিবন্দি হয়ে পড়েছে বেশীরভাগ জনগন। অধিকাংশ গ্রামের রাস্তাঘাট এখনো পানির নিয়ে। এলাকার মৎস্য ঘের,পানের বরজ, ক্ষেতখামার সহ গবাদিপশুরর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  উখিয়া উপজেলা নির্বাহী মোহাম্মদ মাঈন উদ্দিন জানিয়েছেন উখিয়ার বন্যা পরিস্থিতির অবস্থা ভয়াবহ। প্রতিটি এলাকার পানি বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, ...