নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্ব বাড্ডা শাহাবুদ্দিন মোড় এলাকায় একটি বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার সময় বিদ্যুতের বাল্প বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে। তারা হলে, সোহরাব হোসেন (৪০), শ্রী আনন্দ চন্দ্র বর্মণ (৩০) ও সুলতান পরমানিক (৩০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাহাবুদ্দিন মোড়ে মনিরের ৩তলা বাড়িতে এই দুর্ঘটনা ...
box
ঢাকা যেন নদী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কগুলোতে থৈ থৈ করছে পানি। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে ঢাকার রাজপথ নদীতে পরিণত হয়। রাজপথের এ নদী দিয়ে কৃষকের ধানভর্তি পাল তোলা নৌকা পারাপারের দৃশ্য চোখে না পড়লেও পানির মধ্য দিয়ে গাড়ি চলাচলের মহা দুর্ভোগের দৃশ্য এখন নগরবাসীর কাছে অতি পরিচিত। একটু বৃষ্টি হলেই রাজপথ থেকে গলি পথ পানিতে একাকার হয়ে যায়। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ ...
স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে ৮ বছর আগে
অনলাইন ডেস্ক : অবৈধভাবে ইউরোপ যাবার আশায় তুরস্কে আটকে পড়েছে ২ হাজারের মতো বাংলাদেশি। এদের মধ্যে কয়েকশ ব্যক্তিকে আটক করেছে তুরস্কের পুলিশ। কিন্তু কাগজপত্রবিহীন এই অভিবাসীদের অনেকে বাংলাদেশে ফেরত যেতে চাইলেও আমলাতান্ত্রিক জটিলতায় তারা পড়েছেন উল্টো সংকটে। ইউরোপে মানব পাচারকারীদের কাছে তুরস্ক হয়ে গ্রীসে বা ইউরোপে প্রবেশ করাটা বেশ জনপ্রিয় একটি পথ, যদিও সম্প্রতি ইউরোপের সঙ্গে তুরস্কের একটি সমঝোতার পর ...
সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, ...
স্পাইডার-ম্যানের জালে ঢাকার দর্শক
নিজস্ব প্রতিবেদক: ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’-এ চমক হিসেবে অল্প সময়ের জন্য হাজির হয়েছিল নতুন স্পাইডার-ম্যান। এরপর থেকে স্কুল পড়ুয়া এ সুপারহিরোর একক খেল দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। এবার সারাবিশ্বের সঙ্গে ৭ জুলাই ঢাকায় মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’। রিবুট সিনেমাটি হতে যাচ্ছে মূল সিরিজের ১৬তম কিস্তি। পরিচালনা করেছেন জন ওয়াটস। ছবিটি বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। মার্ভেল ...
লালমনিরহাটে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের নির্যাতন ও গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বুধবার রাতে ৪/৫ জন বাংলাদেশি যুবক গরু পারাপারের জন্য ওই সীমান্তের ৯০৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলারের কাছে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার ...
একই ধান গাছ থেকে দু’বার ফলন!
নিজস্ব প্রতিবেদক: কেটে নেয়া বোরো ধান গাছের গোড়া থেকে আবারও ধান উৎপাদন করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকরা। শুধু খানসামা নয়, এই পদ্ধতিতে ধান আবাদ করেছেন আশেপাশের উপজেলার কৃষকরাও। কৃষি কর্মকর্তারা এই পদ্ধতিকে ‘রেটুন শস্য আবাদ’ হিসেবে আখ্যায়িত করে বলছেন, এটি কৃষকদের একটি বাড়তি ফসল এবং এতে কৃষকদের বিনা খরচে বাড়তি অর্থ উপার্জন সম্ভব। সরেজমিন ঘুরে দেখা ...
তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে। হাম্বানটোটায় টস জিতেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৮৫/১। প্রথম দুই ওয়ানডের একটিতে জিতেছে জিম্বাবুয়ে, একটিতে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ে জিম্বাবুয়ে। তিনশর অধিক রান তাড়া করে প্রথম কোন দেশ হিসেবে জয় তুলে নেয় ...
ঢাকার একমাত্র নারী রিকশাচালক
নিজস্ব প্রতিবেদক: ঢাকার একমাত্র নারী রিকশাচালক সুমি বেগম। অলিগলি পেরিয়ে যাত্রীদের পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। লিঙ্গভিত্তিক প্রচলিত ধ্যান-ধারণাকে গুঁড়িয়ে দিয়েছেন কঠিন প্রতিজ্ঞায় আর রিকশার তিন চাকায়। মূলত নিজের মেয়েটাকে বড় করতেই এ পথ বেছে নিয়েছেন তিনি। সত্যিকার অর্থেই এক কঠিন মনের নারী তিনি। না হলে এমন বিরাট চ্যালেঞ্জ নিতে পারেন কেউ? অন্য রিকশাওয়ালারা যেভাবে চলেন, তার বেশভূষাও তেমনই। নিজেই বললেন, আমার ...
পূর্ব চীনে ‘অবিশ্বাস্য’ একটি সমাধিস্থলের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব চীনে ‘অবিশ্বাস্য’ একটি সমাধিস্থলের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। দাবি করা হচ্ছে এটি প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো এবং সেখানে যাদের সমাহিত করা হয়েছে তাদের বলা হচ্ছে ‘জায়ান্টস’ (দৈত্যকার)। শানদং প্রদেশের জিনন শহরের কাছে অবস্থিত জিয়াজিয়া গ্রামে ‘দুর্গবেষ্টিত’ সমাধিস্থলের সন্ধান পাওয়ার প্রতিবেদন বুধবার প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। সমাধিস্থলে সমাহিতদের অধিকাংশের উচ্চতা ১.৮ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)। পাঁচ হাজার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর