নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা একটা সহায়ক সরকার চেয়েছি। আপনারাই (আওয়ামী লীগ) তো তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। তবে সহায়ক সরকারে এত ভয় কেন?তিনি আরো বলেন, সহায়ক সরকারের ব্যাপারে খালেদা জিয়া দেশে এসে সিদ্ধান্ত দিবেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের আয়োজনে প্রতিবাদী নগরিক সমাবেশে এ কথা বলেন তিনি। ...
box
পাহাড় ধ্বংসের পেছনে দুর্বৃত্তায়ন রাজনীতি দায়ী: আবুল মকসুদ
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেছেন, পাহাড় কেটে ধ্বংসের পেছনে দুর্বৃত্তায়ন রাজনীতি জড়িত। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পাহাড়ে দুর্বৃত্তায়ন রাজনীতি ঠেকানো যাবে না। তবে তিনি পাহাড় ধসের মতো দুর্যোগ মোকাবিলায় একটি সেল গঠনের পরামর্শ দেন। এজন্য তিনি হিল ম্যানেজমেন্ট কমিটি গঠন করতে বলেন। তিনি বলেন, এতে সেনাবাহিনী, বিজেপি, ফায়ার সার্ভিস ও ...
শনিবার হজ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এবছর হজের প্রথম ফ্লাইট শুরু হবে সোমবার। শনিবার সকাল ১০টায় হজ ক্যাম্পের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ক্যাম্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম পরিবর্তন ডটকম-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। ...
লাখো মানুষের বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা
আন্তর্জাতিক ডেস্ক: লাখো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভেনেজুয়েলা। নতুন সংবিধানের পক্ষে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার নির্বাচন করার ঘোষণা দেয়ার পরপরই দেশে বিক্ষোভে অংশ নেয় সাধারণ জনগণ। দিন দিন এই বিক্ষোভ আরো ভয়াবহ হয়ে উঠেছে। খবর বিবিসির। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এখন পর্যন্ত ৩শর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। মাদুরো বলেছেন, এই বিক্ষোভ একবারেই ...
আগামী বছরের মধ্যে নির্মিত হবে সাড়ে ১৯ হাজার স্কুলভবন
নিজস্ব প্রতিবেদক: ‘আগামী বছরের মধ্যে সারাদেশে সাড়ে ১৯ হাজার স্কুলভবন নির্মিত হবে। উপজেলা পর্যায়ে চারতলা, জেলা পর্যায়ে আটতলা ও বিভাগীয় পর্যায়ে দশ তলাভবন নির্মিত হবে’। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন। পিএসসি ও জেএসসি পরীক্ষা-২০১৬-তে ডিআরইউ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি শিক্ষার্থীদের ...
চট্টগ্রাম-বেনাপোল বন্দর ২৪ ঘণ্টা খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সমুদ্র ও বেনাপোল স্থল বন্দর সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ও উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ আগস্ট বন্দর দুটির ২৪ ঘণ্টা চালু রাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা রয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেনাপোল-পেট্টাপোল স্থল বন্দর ২৪ ঘণ্টা খোলা ...
নারী বিশ্বকাপের ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক: হারমানপ্রীত কাউর যখন একা ইনিংসটাকে টানলেন, তখনই আঁচ করা গিয়েছিল দিনটি ভারতের। শেষ পর্যন্ত তাই হলো। ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারত। আগামী রোববার ফাইনালে তারা স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে। ১২ বছর পর দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠায় টুইট করে নারী টিমকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার বীরেন্দর শেবাগ। বৃহস্পতিবার ডার্বিতে বৃষ্টির ...
‘সরকার নিম্ন আদালতকে কুক্ষিগত করেছে: নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যখন দেশের প্রধান বিচারপতি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘নিন্ম আদালতকে তো আপনারা কুক্ষিগত করে ফেলেছেন, উচ্চ আদালতকেও করতে চান। তখন আমাদের আর কথা বলার প্রয়োজন হয় না। আইনের শাসন থাকার কোন কারণও নাই। যখন আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় করণ করা হয় তখন দেশে আইনের শাসন বা বিচার ভেঙে পড়ে। তিনি ...
তুরস্ক ও গ্রিসে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক : এজিয়ান সাগরে তুরস্ক ও গ্রিসের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৬ দশমিক ৯ মাত্রার বলে ধারণা করা হয়েছিল। এর কেন্দ্র বেশ অগভীর। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ...
ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ২০ কিলোমিটার জুড়ে
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে কোলকাতা থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের পর্যটকবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর