নিজস্ব প্রতিবেদক: ডুমুরিয়া উপজেলায় অজ্ঞাত যুবকের রেখে যাওয়া একটি প্রেসার কুকারের ভিতর থাকা বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোনা বান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ঘোনা বান্দা এলাকায় জ্যোতিন্দ্র নাথ বিশ্বাসের চায়ের দোকানে বেশ কিছু লোক বসেছিলেন। এ সময় এক যুবক সেখানে ...
box
সীতাকুণ্ডে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন মারা যাওয়া খবর পাওয়া গেছে। শুক্রবার ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়ধসে ...
নির্বাচন কমিশনের নতুন সচিব হেলালুদ্দীন আহমদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদকে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।এ ছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নানকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। অপর এক প্রজ্ঞাপনে নির্বাচন ...
চিকিৎসার জন্য শনিবার আল্লামা শফী ভারত যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন শনিবার। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা হেফাজতের সভাপতি মাওলানা মীর ইদরিস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য আজ চট্টগ্রাম থেকে ভারত যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় গেছেন আল্লামা শফী। তিনি আজ এবং আগামীকাল ঢাকার একটি মাদরাসায় অবস্থান করবেন। শনিবার একটি ফ্লাইটে ...
বাড়ি গিয়ে চিকুনগুনিয়া রোগীর চিকিৎসা দেবে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক: চিকুনগুনিয়া রোগীদের জন্য কল সেন্টার চালু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তারা বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা ও ওষুধ পৌঁছাবে। আক্রান্তরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই কল সেন্টার হতে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন। ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বৃহস্পতিবার থেকেই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র ...
২৫ জুলাই ভোটার হালনাগাদ ;উখিয়া-টেকনাফে ভোটার হতে মরিয়া রোহিঙ্গারা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার ও বান্দরবান জেলার সীমান্ত উপজেলায় রোহিঙ্গারা ভোটার হতে মরিয়া হয়ে ওঠেছে। এসব দৃশ্য এখন রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সচরাচর চোখে পড়ছে। গত কয়দিন ধরে ভোটার হতে ইচ্ছুক রোহিঙ্গা স্থানীয় জনপ্রতিনিধি ও কথিত নেতা নামধারী ব্যক্তিদের নিকট ধর্ণা দিতে দেখা গেছে। প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে দৌড়ঝাঁপ চলছে রোহিঙ্গাদের। মোটা টাকার টার্গেট নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে আগেভাগেই ...
রংপুরে বন্যায় নিমজ্জিত ৩ হাজার ৯৯১ হেক্টর ফসল
নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগের ৫ জেলায় এবারের বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে৩ হাজার ৯৯১ হেক্টর জমির ফসল। ফসলগুলো যাতে নষ্ট না হয় এবং নষ্ট হওয়া ফসলগুলো বাদ দিয়ে কৃষক যাতে দ্রুত অন্য ফসল লাগিয়ে মৌসুমকে কাজে লাগাতে পারেন সেজন্য কৃষি বিভাগের কর্মীরা মাঠে কাজ করছেন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে যে রংপুর জেলায় বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে ৫৩ ...
পুলিশের সঙ্গে সংঘর্ষে শাহবাগে ‘চোখ হারালেন’ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমান (২২) পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ফলে চোখ উঠে গেছে। আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ইলিয়াস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান যে পুলিশের হামলায় মোট আহতের সংখ্যা ২২ জন তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৩ জন। শিক্ষার্থীদের ...
শুক্রবার বাচসাস নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নির্বাচন (২০১৭-২০১৯) অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার। জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণসহ দিনব্যাপী নির্বাচনী নানা কার্যক্রম চলবে। সকাল ১০টায় শুরু হবে বার্ষিক সাধারণ সভা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও খাবারের জন্য এক ঘণ্টা ভোটগ্রহণে বিরতি থাকবে। বাচসাস নির্বাচনে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট ...
২০১৬ সালে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট’ থেকে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে ২০১৬ তে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। যদিও সরকার সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে দাবি করেছে কিন্তু ২০১৬ তে তুলনামূলক বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আল কায়েদা, ভারতীয় উপমহাদেশীয় একিউআইএস ও আইসিস কয়েকটি হামলার দায় স্বীকার করে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। এছাড়া সেই প্রতিবেদনে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর