নিজস্ব প্রতিবেদক: বিআরটিসির বিভিন্ন পদে ৫৩৭ জনকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী তৈয়মুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এ সংক্রান্ত জারি করা এক রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আদালতে তৈয়মুর আলম খন্দকারের ...
box
শুনানির মুখোমুখি ট্রাম্পের ছেলে ও জামাই
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে, জামাই ও সাবেক প্রচার ব্যবস্থাপককে সিনেট কমিটির শুনানির সম্মুখীন হতে হচ্ছে। কংগ্রেসের দু’টি তদন্ত কমিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে কিনা তা খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে তারা এই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। ফলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জারেড কুশনার এবং পল ম্যানাফোর্টকে রাশিয়ার কর্মকর্তাদের সাথে তাদের ...
হাসিনার অপশাসনে দেশে আল্লাহর গজব নেমেছে : দুদু
নিজস্ব প্রতিবেদক: দেশের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য ‘বিপর্যয়’কে ‘আল্লাহর গজব’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘হাসিনার অপশাসনে দেশে আল্লাহর গজব নেমেছে। শুধু খাদ্যের অভাবে নীরব দুর্ভিক্ষ চলছে, বন্যা হচ্ছে; অথচ প্রতিবেশী বন্ধু দেশগুলো পাশে দাঁড়ায়নি। সারা বিশ্ব এ সরকারের পাশে দাঁড়ায়নি এ সরকার অবৈধ বলে।’ জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের ‘দেশের উত্তর ও ...
মেঘনায় ট্রলারডুবে দুই জেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু হয়েছে। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ স্লুইস গেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই জেলে হলেন- ওই ইউনিয়নের মো. হোসেনের ছেলে কবির মাঝি (৩৫) ও ফয়েজউল্যাহর ছেলে রাসেল মাঝি (২০)। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ভোর ৫টার ...
মালয়েশিয়ায় ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছে অবৈধ বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছে অবৈধ বাংলাদেশিরা। এই সময়ের মধ্যে তাদের গ্রেফতার বা হয়রানি করা হবে না। মঙ্গলবার বিকেলে দূতাবাসের হল রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বাংলাদেশের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার না করার সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স ...
তাহসান-মিথিলার ঘরও ভাঙল
নিজস্ব প্রতিবেদক: আরেকটি তারকা জুটির পতন ঘটল। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান জানিয়েছেন, অভিনেত্রী মিথিলার সঙ্গে তার আনুষ্ঠানিক ডিভোর্স হয়ে গেছে। তাহসান উল্লেখ করেন, ‘এটা খুবই দুঃখজনক যে, আমাদের দু’জনকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দিতে হচ্ছে।’ দৈনিক দেশজনতা /এমএইচ
ধর্ষণের শিকার সেই মিথিলা মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলীর একটি আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া তরুণী মিথিলা (২২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় মারা যান তিনি। গত ৯ জুলাই শনিবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ তাজিন হোটেল থেকে অচেতন ও ক্ষত অবস্থায় মিথিলাকে উদ্ধার করেছিল। পুলিশের ধারণা, স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রুমে নিয়ে ধর্ষণের ...
আমেরিকার বিরুদ্ধে পাল্টা অবরোধের হুমকি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুমকি দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইরানসহ অন্যান্য মুসলিম দেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক পদক্ষেপ গ্রহণকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও অবরোধ আরোপ করবে ইরান। ইরানের প্রেসিডেন্ট রুহানিও বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের পদক্ষেপ বহাল রাখে তাহলে ইরানও পাল্টা পদক্ষেপ নেবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার সময় যুক্তরাষ্ট্র স্বীকার করেছে ...
ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫৪
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জামায়াত কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২৫ ...
তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- আইডিএলসি ফাইন্যান্স, ব্যাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও শাহজালাল ইসলামী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আইডিএলসি ফাইন্যান্স : জানুয়ারি’১৭ থেকে জুন’১৭ পর্যন্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক হিসাবে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৩৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.৫২ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর