১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩১

box

সোয়া দুই কোটি শিশু খাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। সব মিলিয়ে সোয়া দুই কোটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকাল চারটা পর্যন্ত চলবে। এই কর্মসূচি সফল করতে আগে থেকেই বিভিন্ন গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার চালানো হয়। স্বাস্থ্যমন্ত্রী ...

আওয়ামী সরকারই ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে : মান্না

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার এক মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। বগুড়ায় ধর্ষণ ও নির্যাতন, শাহবাগে সিদ্দিকুরের দৃষ্টি হরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রদের পেটানো, ক্রসফায়ারে মানুষ হত্যাসহ দেশব্যাপী অরাজকতার প্রতিবাদে নাগরিক ঐক্য এ মানববন্ধনের আয়োজন করে। বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ...

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা কে এম নেয়ামুল হক ওয়াসিম (৩২) রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিজ বাসভবনে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। নিহত বিএনপির নেতা হলেন, ঢাকা মহানগর উত্তর উত্তরা পূর্ব থানা বিএনপি নেতা এ্যাডভোকেট এস ইসলাম চন্দন এর ছোট ভাই। নেয়ামুল হক ওয়াসিম এর অকাল মৃত্যুতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান ...

সাগরে লঘুচাপ, বাড়বে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।শনিবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টা এবং পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। আজ ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ...

আবারো তাহসান-মিথিলার সেই নাটক

বিনোদন ডেস্ক: সম্প্রতি বিচ্ছেদে যাওয়া তাহসান-মিথিলা অনেক জনপ্রিয় নাটকে জুটি হয়েছিলেন । তেমন একটি ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’। বছর তিনেক আগে নির্মিত নাটকটি আশফাক নিপুণ রচনা ও পরিচালনা করেন ।  আবারো এনটিভিতে প্রচার হচ্ছে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে সেই নাটক। ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’-এ আরো অভিনয় করেছেন স্পর্শিয়া, তৌসিফ, আর জে অপু প্রমুখ। নাটকটি নির্মিত হয়েছে ৯০ দশকের গল্পে, যখন বাংলাদেশে ...

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি অভিযোগে কনস্টেবলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় এক নারীসহ তিন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। জেলা পুলিশের রিজার্ভ অফিসার শহিদুজ্জামান মামলাটি দায়ের করেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে। মামলার আসামিদের মধ্যে যশোর জেলাতে কর্মরত নাসিমা খাতুন, এসপিবিএন-টু ঢাকায় রয়েছেন ...

যুক্তরাষ্ট্র বহিষ্কার করলো বাংলাদেশিসহ ৪০০ অপরাধীকে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইন্টারপোলের নোটিশ পাবার পর গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত নিজ দেশে পাঠিয়ে দিয়েছে মোট ৪০০ অপরাধীকে । ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যে গুরুতর অপরাধী এক বাংলাদেশিও ছিল। ২০০৯ সাল অর্থাৎ প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের সময় থেকে এ যাবত গুরুতর অপরাধীকে বহিষ্কারের সংখ্যা ১৭০০। গুরুতর অপরাধই শুধু নয়, ...

বনশ্রীতে গৃহকর্মী হত্যায় গৃহকর্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে পুলিশ গৃহকর্মী লাইলী আক্তার (২৫) হত্যার অভিযোগে দায়ের মামলায় গৃহকর্ত্রী শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে। খিলগাঁও থানা পুলিশ শনিবার ভোরে বনশ্রী বি-ব্লকের ৪ নম্বর রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এছাড়া এ ঘটনায় আগেই আটক গৃহকর্তা মুন্সী মইন উদ্দিন ও বাড়ির দারোয়ান তোফাজ্জলকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির খান জানান, ...

মক্কায় বাংলাদেশি ৩ হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবে শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ বাংলাদেশির। মৃত হজযাত্রীরা হলেন, রাজবাড়ী জেলার মোঃ আব্দুল রাজ্জাক (৭৫) পাসপোর্ট নং BN0607026, বরিশাল জেলার মুলাদী উপজেলার ফরিদ উদ্দিন (৬২) তার পাসপোর্ট নং BM0953555 এবং নেত্রকোনা সদর উপজেলার খন্দকার এ আর এম ইউসুফ তার পাসপোর্ট নং BM0923253। তারা সবাই মক্কায় মারা গেছেন। হজ মন্ত্রণালয়ের ...

‘যৌন হয়রানি’ করে সংকটে ইমরান

 আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদ দেশটির তেহরিক-ই ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার জাতীয় পরিষদ এ সিদ্ধান্ত নেয়। এতে করে ইমরান খান বড় ধরনের সংকটে পড়লেন। ডন অনলাইনের খবর থেকে এ তথ্য পাওয়া গেছে । তারই দলের প্রসিদ্ধ নারী আইনপ্রণেতা আয়েশা গুলালাই ৬৪ বছর বয়সী পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান ...