নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফরকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওআইসি মহাসচিব। চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ ওতাইমিন। শনিবার সকাল সোয়া ১০টায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এসময় ওআইসি মহাসচিবকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় এবং কনসূলার বিষয়ক সচিব ...
box
ফকিরহাটে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: মংলা কোস্টগার্ড (পশ্চিম জোন) অভিযান চালিয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আশরাফুল শেখ (৪৫) ডাকাতদলের সক্রিয় সদস্য। তিনি ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামে সুলতান শেখের ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম ফরিদুজ্জামান ...
ভারতীয় সেনা সরাতে দুই সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাবে চীন
নিজস্ব প্রতিবেদক: উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। ডোকলামে মুখোমুখি অবস্থান নিয়েছে দু’টি দেশ। আর তারই জেল ধরে এবার ঐ এলাকা থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য সামরিক অভিযান চালাতে যাচ্ছে চীন। এ ব্যাপারে চীনা বিশেষজ্ঞ জানিয়েছেন, ডোকলাম এলাকা থেকে সেনা সরাতে দুই সপ্তাহ ধরে এই অভিযান চালাবে চীন। ঐ এলাকায় ভারতের কোনো রকম হস্তক্ষেপ সহ্য করবেনা চীন। ডোকলাম ইস্যুতে উত্তপ্ত সীমান্ত ...
বিচার বিভাগে হাত দিলে হাত পুড়ে যাবে : মওদুদ আহমদ
নিজস্ব প্রতিবেদক: বাতিল হওয়া ষোড়শ সংশোধনী সংশোধনের পথ অনুসরণ করলে সরকার ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সরকার যদি মনে করে তারা বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবে তাহলে সরকার হেরে যাবে। কেননা অতীতেও যারা বিচার বিভাগের ওপর হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। কাজেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় শুধু ঐতিহাসিক নয় বরং দেশের ...
সৌদি জোটের বিমান হামলায় এক পরিবারের ৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন একই পরিবারের নয়জন। নিহতদের তিনজন নারী এবং ছয়জন শিশু। ইয়েমেনের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা একথা জানিয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আবদেল-ইলাহ আল-আজ্জি শুক্রবার বলেন, সাদা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে মাহদা জেলার তাহা আল-ধারাফি এলাকায় ভোরে একটি বাড়িতে হামলা চালানো হয়। এতে আরো তিনজন আহত হন। ...
ধর্ষণের কথা স্বীকার, বাদলের রিমান্ড চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সাত মাস নির্জন বাড়িতে আটকে রেখে এক কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বাদল মিয়ার সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শনিবার দুপুরে আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করা হয়। শনিবার টাঙ্গাইল পুলিশ সুপার মাহবুব আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এর আগে শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা সীমান্ত থেকে বাদলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তার ...
ভারতকে আবার চীনের কড়া হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক: চীন আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিকিম-তিব্বত-ভুটান সীমান্ত থেকে ভারত যদি তাদের সেনাবাহিনীকে সরিয়ে না নেয়, তাহলে দিল্লিকে তার ফল ভোগ করতে হবে। বিবিসির খবর অনুযায়ী দিল্লিতে চীনের এক জ্যেষ্ঠ কূটনীতিক লিয়ু জিনসং বলেছেন ভারতীয় সেনারা ডোকালাম এলাকায় অবৈধভাবে সীমান্ত পার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোকালাম বিবাদ নিয়ে ১৫ পাতার একটি বিস্তারিত নোট জারি করার একদিন পরেই অত্যন্ত কড়া ...
ঝাঁজ বেড়েছে আদা-পেঁয়াজের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে মাংসের অত্যাবশ্যকীয় মসলা আদা ও পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আদার দাম কেজিতে ৬০ টাকা বেড়েছে। এ ছাড় পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা পর্যন্ত। রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা গেছে, ৮০ টাকার আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এবং ২০ টাকার পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ...
মার্কিন কোম্পানি কিনল গাঁজা চাষের জন্য শহর
আন্তর্জাতিক ডেস্ক: গাঁজা দিয়ে বিভিন্ন পণ্য প্রস্তুতকারক একটি কোম্পানি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের গোটা একটি শহর কিনে নিয়েছে। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী তাদের পরিকল্পনা হলো এই শহরটিকে মারিহুয়ানার জন্যে আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা। ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের একটি যেখানে মারিজুয়ানা বৈধ পণ্য হিসেবে বিবেচিত। কোম্পানিটির নাম অ্যামেরিকান গ্রিন। আর শহরটি হলো নিপটন। তারা এই শহর কিনে নেয়ার এক সমঝোতায় ...
চামড়াজাত পণ্যের ব্যবসায়ীরা অথৈ সাগরে
নিজস্ব প্রতিবেদক: ‘রাতে চিন্তায় ঘুমাইতে পারি না। ঘুমটা আইবো কেমনে, কন? ছেলেমেয়ে গো স্কুলের খরচ, বাসা ভাড়া, খাওয়াদাওয়ার খচর, এছাড়াও এইটা সেইটা আরও কত কী। খরচের খাতের কোনো শেষ আছে। সবই কেনা। এমনিতেই গত কয়েক বছর ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে। তার উপর ট্যানারি বন্ধ করায় যেইটা ছিল সেটাও শেষ।’ রাজধানীর হাজারীবাগ এলাকার শেরে বাংলা রোডের লেদার পণ্যের ব্যবসায়ী রফিকুল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর