নিজস্ব প্রতিবেদক: সাভারের অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে ১৪ নারীসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া এলাকার ‘তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড’ নামের ওই পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, বিরুলিয়ার তুরাগ রিক্রিয়েশন পার্কের ভিতরে থাকা কটেজে অসামাজিক কার্যকলাপ চলে এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান ...
box
বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দ্রুত বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে তিন হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো সাত হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারাদেশের মাঠপর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ...
যশোরে স্ত্রীকে হত্যা করেছে সিআইডি কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: যশোরে স্ত্রীকে হত্যার অভিযোগে সিআইডি কর্মকর্তা আজিজুল হক সবুজের ফাঁসির দাবি জানিয়েছে নিহতের পরিবার।বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে নিহত মরিয়ম আক্তার পারুলের পরিবার এই দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের বাবা আজিজুল হক, মা রোকেয়া বেগম, ছেলে রাহাতুল হক, মেয়ে লাবিবা হক লাবণ্য। স্বজনদের দাবি, গত ২০ জুলাই ঢাকায় কর্মরত সিআইডি কর্মকর্তা আজিজুল হক সবুজ তার ...
বান্দরবানে কলার ট্রাকে ইয়াবা, আটক ৪
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে ৮ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বান্দরবান আমতলী এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান, ওইদিন রাত পৌনে ১২টার দিকে শহর থেকে ওই ট্রাকটি কলা ও জাম্বুরা বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল। তিনি জানান, আটক ৪ জনের বাড়িই কক্সবাজার জেলায়। এরমধ্যে নূর ...
শেখ হাসিনার ক্ষমতায় থাকার আশা পূরণ হবে না: দুদু
নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় থাকতে চায়, তাদের নেতারা এমনটাই বলেন। আর সেজন্যেই তারা এ রকম একটি নির্বাচনের ব্যবস্থা করছে। কিন্তু জনগণকে ঠকিয়ে দিবাস্বপ্ন যতই দেখেন তা আর বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান ...
এই ভালো মানুষগুলোর কারণেই পৃথিবীটা এতো সুন্দর
নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য কদিন আগেই ‘আনন্দবাজার সেরা বাঙালি পুরস্কার- ২০১৭’ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আর এ পুরস্কার আনতে কলাকাতায় গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ফিরেছেন বৃহস্পতিবার সকালে। তবে এর মাঝে এক ভালো মানুষের দেখা পেয়েছেন মাশরাফি। কলকাতার এক রেস্তোরায় মোবাইল হারিয়ে তা ফিরে পেয়েছেন তিনি। দেশে ফিরেই সেই ভালো মানুষের সঙ্গে তোলা সেলফি ফেসবুকে নিজের প্রোফাইলে আপলোড করে মোবাইল ...
রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান ওআইসি মহাসচিবের
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে সেনা-পুলিশের নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি সহায়তা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমদ আল ওসাইমিন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে স্বাক্ষাৎ শেষে ওসাইমিন গণমাধ্যমের সামনে এ আহ্বান জানান। এসময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়ারও আহ্বান জানান ওআইসি মহাসচিব। বিপুল সংখ্যাক রোহিঙ্গাকে আশ্রয়, খাবার ও ...
মুক্তামনির অপারেশন সিঙ্গাপুরে না, শনিবার ঢামেকে
নিজস্ব প্রতিবেদক: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামনির অপারেশন সিঙ্গাপুরে নয়, বাংলাদেশেই হবে। তার অপারেশন করা হবে আগামী শনিবার। বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান। এ সময় মুক্তামনির মা উপস্থিত ছিলেন। অপারেশনের বিষয়ে তার পরিবারের সম্মতি নেওয়া হয়েছে। এই হাসপাতালে মুক্তামনি প্রায় এক ...
মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. ফরিদ উদ্দীন (৬১) নামের আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মক্কায় গত মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। ফরিদের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। তার পাসপোর্ট নম্বর: বি এম ০৯৫৩৫৫৫ । পিলগ্রিম নম্বর ০১৫২২১১। এ নিয়ে চলতি বছর মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ২ এ। এর ...
সুযোগ পেলেই সরকার থেকে বেরিয়ে আসবো: এরশাদ
নিজস্ব প্রতিবেদক: সুযোগ পেলেই সরকার থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এরশাদ বলেন, বিরোধীদল হয়েও সরকারে থাকা লজ্জাজনক। আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সুযোগ পেলেই জাতীয় পার্টি সরকার থেকে বেরিয়ে আসবে। তিনি বলেন, দেশে সুশাসন নেই। তবে, সরকারের পদত্যাগ চায় না জাতীয় পার্টি। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর