১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:১৭

box

ঘাটতিতে পড়েছে সরকারি ও বেসরকারি খাতের ছয়টি বাণিজ্যিক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণের পাশাপাশি প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) ঘাটতিতে পড়েছে সরকারি ও বেসরকারি খাতের ছয়টি বাণিজ্যিক ব্যাংক। ফলে চলতি বছরের জুন শেষে এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ কোটি টাকা। সবচেয়ে বেশি ৩ হাজার ৮০ কোটি টাকা ঘাটতিতে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। জানা গেছে, ব্যাংক ব্যবস্থার খেলাপি ঋণের বিপরীতে নির্ধারিত পরিমাণ নিরাপত্তা সঞ্চিতির অর্থ সংরক্ষণের বিধান রয়েছে। কিন্তু ...

টাঙ্গাইলে পানিবন্দি ৪ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে যমুনায় পানি অনেকটা কমলেও জেলার অভ্যন্তরে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভার সোয়া ৪ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, ঔষধ ও গো খাদ্য সংকট। খেটে খাওয়া পরিবারের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে অনেক পরিবারের মানুষ। বানভাসীদের মাঝে পানিবাহিত নানা রোগ দেখা ...

দলে ফিরলেন মুমিনুল হক

অনলাইন ডেস্ক: সকল জল্পনা কল্পনার পর অস্টেলিয়ার বিপক্ষে ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন মুুমিনুল হক। রোববার বিকালে মোসাদ্দেক হোসেন সৈকতের স্থানে দলে ঢুকেছেন মুমিনুল।চোঁখের ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন মোসাদ্দেক। আর তাতেই কপাল খুলল মুমিনুলের। দলে ঢুকেছেন তিনি। এর আগে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং-গড় মুমিনুলের হওয়া শর্তেও দুটি টেস্টে খারাপ করার কারণে তাকে বাদ দিয়ে দল ...

পোশাক শ্রমিকরা বোনাস পাবে ২৮ আগস্টের আগে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি শুরু এবং এর আগে উৎসব ভাতা (বোনাস) পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সচিবালয়ে ঈদুল আজহার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যানজট নিরসনে গার্মেন্টস শ্রমিকদের ২৮ তারিখ থেকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। এর আগে ...

প্রধান বিচারপতির নয়, দেশের মানুষ শেখ হাসিনার পদত্যাগ চায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহার পদত্যাগ নয়, দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রোববার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। দেশের প্রকৃত বানভাসিরা ত্রাণ পাচ্ছে না উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, অথচ আওয়ামী লীগ নেতাদের ত্রাণ কার্যক্রম ...

চার লক্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় চার লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত দুইটার দিকে ভাঙ্গা পৌরসভার  কাফুরিয়া-সদরদী এলাকার সালাউদ্দীন আহমদের বাসায় অভিযান চালিয়ে ওই জাল টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের সালাউদ্দীন আহমেদ, তার স্ত্রী ফাতেমা বেগম, সালাউদ্দীনের ভাতিজা সায়েদুল সর্দার এবং ...

শ্রমিকদের ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে ছুটি শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ আগস্ট থেকে সকল গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও প্রাসঙ্গিক’ শীর্ষক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে দেশের পোশাক কারখানাগুলোতে ছুটি ...

ডিএসই-সিএসইতে ব্যাপক দরপতন

নিজস্ব প্রতিবেদক: দেশের দুই স্টক এক্সচেঞ্জে রোববার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিকে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৭৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৩ কোটি ১৯ লাখ টাকা কম। বৃহস্পতিবার ...

কুষ্টিয়ার মহাসড়কগুলো নাজুক অবস্থা চলাচলের অনুপযোগী

নিজস্ব প্রতিবেদক: চরম অব্যাবস্থাপনা ও সড়ক ও জনপদ বিভাগের অবহেলা অবজ্ঞায় কুষ্টিয়া জেলার সকল মহাসড়ক গুলো খানা খন্দে’র কারনে ব্যবহারের একেবারেই অনুপযোগি হয়ে পড়েছে। বিশেষ করে কুষ্টিয়া-ঝিনাইদহ-ঈশ্বরদী মহাসড়কে ৫০ কিঃমিঃ ও কুষ্টিয়া-রাজবাড়ী-ঢাকা সড়কের ২২ কিঃমিঃ খানা খন্দে যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের এহেন নাজুক অবস্থার উন্নতি কল্পে সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা নিষ্ফল ইট পাথারের ঝালাই এর কাজ ...

ঈদে মহাসড়কে ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: কোরবানি ঈদের ছুটির ৩ দিন মহাসড়কে কোনও ভারি যানবাহন চলাচল করতে পারবে না। তবে জরুরি সেবাদানকারী যানবাহন ও কোরবানির পশু বোঝাই ট্রাক ও যানবাহন চলাচল করতে পারবে বলে জানিছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের ছুটির ৩ দিন মহাসড়কে ট্রাক, লরি, ...