১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৭

box

হাজীদের দেশে ফেরা শুরু হচ্ছে বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। জেদ্দার উদ্দেশে আজ রাত ঢাকা ছাড়ছে প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-২০১১। বাংলাদেশ সময় রাত ২টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিমানের মুখপাত্র শাকিল মেরাজ বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরে আমরা প্রথম ফ্লাইটে আসা হাজীদের দেশের মাটিতে ...

প্রথম ইনিংসে কতো রান তুললে নিরাপদে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক: ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ। উইকেটে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। ব্যাট করতে পারেন মেহেদী হাসান মিরাজও। প্রথম ইনিংসে কতো রান তুললে নিরাপদে থাকবে বাংলাদেশ? কি আভাস দিচ্ছে চট্টগ্রামের পিচ। পরিসংখ্যানই বা কি বলছে? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ পর্যন্ত ১৬টি টেস্ট হয়েছে। তাতে রান উঠেছে বেশ ভালোই। পাঁচশ রানের ...

মোজাম্মেল হকের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাজী মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘মরহুম হাজী মোজাম্মেল হক নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং সফল শিল্পোদ্যোক্তা হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। মোজাম্মেল হক জিয়াউর রহমানের নীতি ও আদর্শে ...

বাংলাদেশে এসেছে ৯০ হাজার রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক: আগস্টের শেষ সপ্তাহে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনী ও বিজেপির অভিযানের পর প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশের দিকে সরে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এই বিশাল সংখ্যক শরণার্থীদের নূন্যতম চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বিভিন্ন দাতা সংস্থাগুলো। রোহিঙ্গারা বর্তমানে একটি বড় মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে ...

আজ মুক্তামনির তৃতীয় অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক: রক্তনালীতে টিউমারে আক্রান্ত মুক্তামনির হাতে তৃতীয় অস্ত্রোপচার করা হবে মঙ্গলবার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত টিম এই সিদ্ধান্ত নিয়েছেন। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ‘গত ২৯ আগস্ট মুক্তামনির শরীরে জ্বরের কারণে অস্ত্রোপচার পুরোপুরি সম্পন্ন করা যায়নি। প্রায় ২০ শতাংশ অস্ত্রোপচারের পর অপারেশন শেষ না করেই অস্ত্রোপচার কক্ষ থেকে তাকে আইসিইউতে ...

আগ্রহ বাড়ছে কৃষকদের ভাসমান আমন ধানের বীজতলায়

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের কাউখালীতে আমন ধানের ভাসমান বীজতলা তৈরীতে সাফল্য লাভ করেছে উপজেলার পাঁচটি ইউনিয়নের চাষীরা। বন্যার পানি থাকায় বীজতলা করার মত উঁচু জমি পাওয়া না গেলে অথবা পানি নেমে যাবার পর চারা তৈরিতে সময় না থাকলে ভাসমান বীজতলা তৈরি করা যেতে পারে। এক্ষেত্রে বন্যার পানি, পুকুর, ডোবা বা খালের পানির উপর বাঁশের চাটাইয়ের মাচা বা কলা গাছের ভেলা তৈরি ...

পিরোজপুরের মাছ ধরার জাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাছ ধরার জাল থেকে অজ্ঞাত পরিচয়ের (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টা দিকে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বলেশ্বর নদী তীরবর্তী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সোমবার বিকালে খালের স্লুইচ গেইটে সামনে পেতে রাখা শাহজাহান খানের জালে একটি মরদেহ আটকে ভেসে থাকতে দেখেন জেলেরা। পরে বিষয়টি তারা ইউপি ...

টাঙ্গাইলে জঙ্গি আস্তানা থেকে আটক ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করেছে র‌্যাব। তারা হলেন, ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে র‌্যাব-১২ এর সদস্যরা তাদের আটক করেন। এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গি কাজে ব্যবহৃত বিস্ফোরক, জিহাদী বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ...

বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫৩ রান

ক্রীড়া প্রতিবেদক: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২৫৩ রান। মুশফিকুর রহীম ৬২ এবং নাসির হোসেন ১৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। মুশফিক টস জিতে ব্যাট নেয়ার পর দেখে শুনে শুরু করেন তামিম, সৌম্য। কামিন্স ...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত- ২

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার সন্ধ্যার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের পার হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদ বিনোদনের জন্য হার্ডিঞ্জ ব্রিজ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি ...