নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীতে নির্মাণাধীন ‘দ্বিতীয় ভৈরব রেলওয়ে সেতু’র উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। নদীতে ৮/৯/১০ নম্বরের তিনটি পিলারের সাইড ভেঙে গেছে।এর মধ্যে ৯ নম্বর পিলারটিতে ফাটলের পরিমাণ বেশি দেখা যায়। কিভাবে সাইড ভেঙে পিলারে ফাটল দেখা দিল কেউ বলতে পারছেন না। অথচ রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার কিছুই জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ...
box
সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল
ক্রীড়া প্রতিবেদক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটির তিনটিতে জিতে এক ম্যাচ হাতে রেখেই সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। বাকি একটিতে ফল হয়নি। বুধবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে শান্ত-এনামুলরা। বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড ‘এ’ দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭০ রান সংগ্রহ করে। ...
এম কে আনোয়ারের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারকে তার নিজ বাড়ি হোমনার বিএনপি কার্যালয়ের পাশে আজ বুধবার বিকালে দাফন করা হয়। বিকালে তার প্রতিষ্ঠিত হোমনা আদর্শ হাই স্কুল মাঠে সর্বশেষ নামাজের জানাজায় লক্ষাধিক মানুষ অংশ নেন। জানাজার আগে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য দেন- মরহুমের বড় ছেলে মাহমুদ আনোয়ার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. ...
অপ্পো পেয়েছে এফ গ্রেড, স্যামসাং ডি মাইনাস!
অনলাইন ডেস্ক: নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ নিয়ে কাজ করা সংস্থা গ্রিন পিসের এক প্রতিবেদনে উঠে এসেছে, চীনের মোবাইল ব্র্যান্ড অপ্পো, শাওমি ও ভিভো পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর স্মার্টফোন। গ্রিনপিস তিনটি বিষয়কে সামনে রেখে পরিবেশ বান্ধব ১৭টি বৈশ্বিক স্মার্টফোন কোম্পানির তালিকা করে। তারা যেসব বিষয় সামনে রেখে তালিকা করেছে সেগুলো হচ্ছে, বিদ্যুৎ ব্যবহার কমানোর মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানো, নির্মাণে টেকসই উপাদান ...
বৃহস্পতিবার আদালতে যাবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: দুই মামলায় হাজিরা দিতে কাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিশেষ আদালতে আংশিক বক্তব্য উপস্থাপন করেন ...
রোহিঙ্গা নিপীড়নে জড়িত সেনা কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দমন অভিযানের কারণে দেরিতে হলেও মিয়ানমারের প্রতি কঠিন অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত পরিসরে কাজ করা এবং দীর্ঘকালীন সময়ের জন্য সব রকম সেনা সরঞ্জামাদি বিক্রয়ের ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞাসহ, জবাবদিহিতা এবং সহিংসতা বন্ধের গুরুত্বপূর্ণ ৭টি পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ কথা বলা হয়। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, ...
ফরিদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শামসুল হক মোল্লাকে (৩৮) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে এ ঘটনা ঘটে।এসময় আহত হয় কমপক্ষে ৭ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামে বিএনপি নেতা শামসুল হক মোল্লার ...
টাকাসহ আটক ৭ ডিবি পুলিশ বরখাস্ত
টেকনাফ প্রতিনিধি: টেকনাফে সেনাবাহিনীর হাতে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ আটক হওয়া ডিবি পুলিশের ৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ৭ জনের মধ্যে ২ জন এসআই, ৩ জন এএসআই ও ২ জন কনেস্টেবল। তাদের বিরুদ্ধে পুলিশের সর্বোচ্চ ধারায় ব্যবস্থা নেয়া হচ্ছে। বরখাস্তকৃতরা হলেন, এসআই মনিরুজ্জামান, এসআই আবুল কালাম আজাদ, এএসআই যথাক্রমে ...
ছয় রোহিঙ্গাকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেয় বিএসএফ
মেহেরপুর প্রতিনিধি: দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে স্ত্রী ও চার সন্তানসহ ভারতে আশ্রয় নেন আব্দুল গণি। কিন্তু বিএসএফ তাদের আটক করে কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। এরপর বুধবার ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে কেদারগঞ্জ বাজার অবস্থান করার সময় ৬ সদস্যসহ পরিবারটিকে আটক করে পুলিশ। তবে বাংলাদেশে অবৈধভাবে ...
চবির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। বরাবরের মতো এ বছরও আসন বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে নতুন বিভাগ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় ১৩৩টি আসন বাড়ানো হয়েছে। সেই সাথে তিনটি নতুন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। নতুন অনুমোদনপ্রাপ্ত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর