নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শিবির পরিদর্শনে আজ কক্সবাজার আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাঁচ বছর পর কক্সবাজারে বিএনপি প্রধানের এ সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামীকাল সোমবার তিনি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। আজ রোববার সকাল ১১ টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে খালেদা জিয়ার রওয়ানা হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ...
box
সেনাবাহিনীকে শি জিনপিংয়ের চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতির নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আরও আক্রমণাত্মক চেহারায় আত্মপ্রকাশ করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যে কোনও সময় যুদ্ধ বাধতে পারে সেনাবাহিনীকে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। চীনের সরকারি টিভি চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশনে (সিসিটিভি) দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, স্নায়ু টান টান করে সজাগ থাকতে হবে সেনাবাহিনীকে। দুনিয়াকে বুঝিয়ে দিতে হবে ২৩ লাখ সেনা নিয়ে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী সবচেয়ে ...
কাতালান নেতাদের নির্বাচনের সুযোগ দেবে স্পেন
আন্তর্জাতিক ডেস্ক: কাতালুনিয়ার রাজনৈতিক নেতারা চাইলে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবে স্পেন। শনিবার স্পেনের কেন্দ্রীয় সরকার কাতালুনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। সেই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় নির্বাচন অনুষ্ঠানের আগে পর্যন্ত শাসনভার কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে বলে জানিয়ে দেন। স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কাতালুনিয়ার সংসদ নির্বাচনে রাজ্যটির নেতা কার্লেস পুজেমন্ট অংশ নিতে ...
উন্নয়ন মেলা শুরু হচ্ছে রোববার
নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন মেলা শুরু হচ্ছে কাল রোববার। প্রান্তিক পর্যায়ের উৎপাদনকারীদের পণ্যের বাজার বাড়াতে ছয় দিনব্যাপী এ মেলা করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার এ মেলা শুরু হবে, চলবে ৩ নভেম্বর পর্যন্ত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মেলার কথা জানান পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, ১৯৯০ সালে ২৩টি সহযোগী ...
মিরসরাইয়ে খালেদা জিয়ার চলন্ত গাড়িবহরে হামলা
নিজস্ব প্রতিবেদক: ফেনীর মহিপালে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলন্ত গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এর আগে মহিপালে হামলার ঘটনার পর ফেনী সার্কিট হাউসে ঘণ্টাখানেক বিশ্রাম নেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে ফের কক্সবাজারের উদ্দেশ রওয়ানা হলে মিরসরাইয়ে তার চলন্ত গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ...
দিনাজপুরে ধানের ভালো দাম থাকায় কৃষকের মুখে হাসি
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে এবার রোপা আমন মৌসুমে বন্যা পরবর্তী সময়ে কাটিয়ে সার ও বীজের সংকট না থাকায় উপজেলার প্রতিটি মাঠে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। প্রতিটি মাঠে মাঠে এখন কৃষকেরা রোপা আমন ধান কাটা-মাড়াই পুরোদমে শুরু করেছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষক ও মজুররা দলবদ্ধ ভাবে বিভিন্ন ...
রোহিঙ্গা ক্যাম্পে পানিবাহিত রোগের আশংকা
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নিরাপদ পানি প্রাপ্তির সুযোগ এখনো তৈরি হয়নি এখনো। ফলে কলেরাসহ অন্যান্য পানিবাহিত রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে ক্যাম্প গুলোতে। অপরদিকে অসচেতন রোহিঙ্গাদের পানির গুনাগুণ বিচারের সময়ও নেই। তাছাড়া নিরাপদ পানি ছাড়াও চাহিদার তুলনায় অপর্যাপ্ত টয়লেট ব্যবস্থা। যা আছে তাতেও উপচে ...
রোহিঙ্গাদের অবস্থানে আয়ের উৎস বন্ধ হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : রোহিঙ্গা চাপে অতিষ্ঠ কক্সবাজারের টেকনাফ-উখিয়ার ক্ষুদ্ধ বাসিন্দাদের ক্ষোভ প্রশমনে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। স্থানীয় বাসিন্দা ৫ লাখের নিচে হলেও রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখের বেশি। এ অবস্থায় দু’টি উপজেলা প্রশাসন, সরকারের শীর্ষ পর্যায়ে উন্নয়নমূলক কাজের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে স্থানীয় বাসিন্দাদের অর্ন্তভূক্ত করার পরামর্শ দিয়ে প্রতিবেদন দিতে যাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী, কক্সবাজার ...
রোহিঙ্গাদের হামলায় আহত ৪, নিখোঁজ-৫ অস্ত্রসহ আটক-১০
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় স্থানীয় ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ৫ ব্যক্তি। এ ঘটনায় বালুখালী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২টি অস্ত্র সহ ১০ রোহিঙ্গাকে আটক করে। আটককৃতরা হলেন, কুতুপালং ক্যাম্প তেলীপাড়া এলাকার মোহাম্মদ কাছিমের পুত্র মোহাম্মদ ...
১৬শ’ একর সামাজিক বনায়ন ধ্বংস করে রোহিঙ্গাদের বস্তি নির্মাণ
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা বসতি গড়ে তুলতে এক হাজার ৬০০ একর জমির সামাজিক বনায়ন ধ্বংস করা হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় দেড়শ কোটি টাকার। সম্প্রতি কক্সবাজার দক্ষিণ বনবিভাগ ক্ষয়ক্ষতির এ পরিমাণ বের করেছে। স্থানীয় জনগণের সহায়তায় এ এলাকায় বনায়ন করেছিল স্থানীয় বনবিভাগ। আগামী বর্ষা মৌসুমের আগে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব না হলে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর