১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:১৭

box

কুয়েটে’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার রাতে প্রকাশিত হয়েছে। আগামী ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এই ফলাফল প্রকাশ করা ...

ফরিদপুরের এসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: সাড়ে আট কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ। আজ সকাল সাড়ে দশটায় বংশাল থানায় তিনি এ মামলা (যার নম্বর ৩৭) দায়ের করেছেন। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী ...

এমকে আনোয়ারের প্রতি নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম- জাতীয় স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমকে আনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জানাজার পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল ...

নির্ধারিত সময়েই পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে : আব্বাসী

আন্তর্জাতিক ডেস্ক: নির্ধারিত সময়েই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী। নির্বাচনের আগেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার সব উন্নয়নমূলক প্রকল্প শেষ করবে বলেও উল্লেখ করেন তিনি। আব্বাসি বলেন, আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য পিএমএল-এনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। ডনের ...

খালাফ হত্যার আপিল শুনানি ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চ আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করা হয়। আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে সময় আবেদন করেন প্রাক্তন বিচারপতি শিকদার মকবুল হক। এর আগে ১০ অক্টোবর ...

ধর্ষক ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত করে তরুণীকে ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু, তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করা করায় মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী নতুন করে এই দিন ধার্য করেন। গত ৪ জুলাই রাতে জন্মদিনের কথা বলে ...

কুলাউড়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুর বাড়িতে ঘুমন্ত স্ত্রী নাসিমা বেগমকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রফিক মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রফিককে আটক করেছে পুলিশ। সোমবার রাত নয়টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অভিযুক্ত রফিক মিয়া একই ইউনিয়নের লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে নাসিমা বেগম বাবার বাড়িতে ঘুমাচ্ছিলেন। এ সময় স্বামী ...

টানা বৃষ্টিতে সবজি ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিকভাবে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফরিদপুরে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। গত তিনদিনে এই জেলায় ২০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এর ফলে চাষীদের আগাম শীতকালীন সবজি ও রোপা আমন ক্ষেতে পানি জমে ক্ষতির মুখে পড়েছে। নিম্নচাপের প্রভাবে সারাদেশের সঙ্গে ফরিদপুরেও প্রায় অচল হয়ে পড়ে জনজীবন। এই ধারাবাহিক বৃষ্টিপাতে জেলার সাড়ে ৩’শ হেক্টর জমিতে পানি জমে যায়। সরেজমিনে ...

তরিকুল ইসলামকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপির এই বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতির পর থেকেই তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এখন ...

ডিভিডেন্ড ঘোষণা করেছে এসিআই ফর্মুলেশন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত এসিআই ফর্মুলেশন ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় বিনিয়োগকারীদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। জানা যায়, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর আগে কোম্পানিটি ২০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচিত ...