নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম কে আনোয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এম কে আনোয়ারের মৃত্যুতে বিএনপি ...
box
২৯ অক্টোবর রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (২৯ অক্টোবর) কক্সবাজারের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার চারদিন পর সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। রাত পৌনে ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ ...
জাবিতে ১১২ বোতল ফেনসিডিল জব্দ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। তিনটি বস্তায় পেয়ারার সাথে ফেনসিডিলগুলো প্রান্তিক গেট থেকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ইসলামনগর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় পেয়ারা বহনকারী রিকশাচালককে আটক করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে জব্দ করা ফেনসিডিল ও আটক রিকশাচালক রাজিবুল হোসেনকে আশুলিয়া থানা পুলিশে হস্তান্তর করেছে ...
ইলিশ শিকারে নেমেছে ভোলার দেড় লাখ জেলে : পল্লীগুলোতে উৎসবের আমেজ
ভোলা প্রতিবেদক: ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে দীর্ঘ ২২ দিন পর ইলিশ শিকারে নেমেছে ১ লক্ষ ৫২ হাজার জেলে। দীর্ঘ ২২ দিন পর আবার তারা পুরোদমে মাছ শিকারে নেমেছে। প্রথম দিনেই প্রচুর ইলিশ পেয়ে খুশি তারা। অনেকদিন পরে নদীতে নামতে পেরে উৎসবের আমেজ বিরাজ করছে জেলেপাড়াগুলোতে। এ ক’দিনের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে জেলে পরিবার, পাইকারি ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা বলছেন, গতবারের তুলনায় ...
জঙ্গি আস্তানা সন্দেহে যশোরে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের পাগলাদহ গ্রামের মাঠপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি সন্ধ্যা থেকে ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে পুলিশের একটি টিম গিয়ে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাড়িটি ঘেরাও করে।ওই বাড়ির মালিকের নাম মোজাফফর। তবে বাড়ির বাসিন্দাদের সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। নয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামের এ বাড়ির সামনে দিয়ে একটি কাচা রাস্তা গেছে। টিনের চালের আধাপাকা বাড়িটির উল্টোদিকে ...
১৩ দিন ধরে সাংবাদিক উৎপল দাস নিখোঁজ, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ। আজ সোমবার তাঁর খোঁজে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর বাবা চিত্তরঞ্জন দাস। উৎপলের সহকর্মী পূর্বপশ্চিম বিডি.নিউজের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন জানান, গত ১০ অক্টোবর দুপুর ১টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎপল দাস। এর পর থেকেই তিনি নিখোঁজ। তাঁর ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই ...
বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে আবার যুক্ত হয়েছে আবুল খায়ের গ্রুপ। দেশের ঘরোয়া টি-টোয়েন্টি সবচেয়ে বড় আসরের টাইটেল স্পন্সর হয়েছে তাদেরই অন্যতম প্রতিষ্ঠান শাহ সিমেন্ট। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে বিসিবি। এবারের বিপিএল মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। খেলা হবে তিনটি ভেন্যুতে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর ...
আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক : অর্থপাচার প্রতিরোধ আইনে করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।সোমবার রমনা থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মো. নুরনবী আসামি দিলদার আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন গুলশান থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আপন জুয়েলার্সের অপর দুই মালিক দিলদার আহমেদের ...
২১ বলে ৫ উইকেট উসমানের!
ক্রীড়া ডেস্ক : উসমান খানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে শ্রীলঙ্কার টপ অর্ডার। এটা তার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের ৫ম ও শেষ একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু উসমান খানের বিধ্বংসী বোলিংয়ে তাদের সেই স্বপ্ন ভণ্ডুল হয়ে গেছে। প্রথম ৫ উইকেটই নিয়েছেন তিনি! শারজাহতে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন উসমান। আগের ম্যাচে ...
বাসের জানালা দিয়ে বমি করতে গিয়ে শিশুর মাথা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বাস ও ট্রাক ক্রসিং করার সময় রাব্বি (৯) নামের এক শিশুর মাথা শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে মৃত্যু হয়েছে। সোমবার ৩টার দিকে সাতক্ষীরা বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের সোহাগ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা বিনেরপোতা নামক স্থানে পৌঁছালে রাব্বি বমি করতে গেছে তার মা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর