১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৯

box

না’গঞ্জে দেয়ালচাপায় তিন বোনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় দেয়াল চাপা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টায় ফতুল্লার পাগলা শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার জসিম মিয়ার বস্তির দিনমজুর মোস্তফা (২৮), ট্রাকচালক সাইফুলের মেয়ে লামিয়া (৯), লাবনী (৪) ও মীম (২)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় জসিম মিয়ার বস্তির সামনে চাঁন মিয়ার বাড়ির ১০/১২ ফুট উচ্চ দেয়াল ভাঙা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জর্ডানের রানী

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ। সোমবার সকালে ১১টায় জর্ডান থেকে বিমানযোগে তিনি ঢাকা হয়ে কক্সবাজারে পৌঁছান। এরপর বিমানবন্দর থেকে সরাসরি কুতুপালংয়ে যান রানিয়া। রানী রানিয়া মিয়ানমারের সেনা বাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে ক্যাম্প ঘুরে কথা বলছেন। রোহিঙ্গারা রানীকে তাদের ওপর চালা নির্মম অত্যাচারের বর্ণনা ...

আজ মধ্যরাতে শুরু সাবমেরিনের মেরামত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম সাবমেরিন কেবল (এসইএ-এমই-ডব্লিউই-৪) মেরামতকাজের জন্য আজ সোমবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য বন্ধ থাকবে। ব্যান্ডউইটথের ঘাটতির কারণে ইন্টারনেটের গতি এ সময়ে কম হতে পারে। সাবমেরিন কেবলের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে রোববার রাত থেকে এ সমস্যা হতে পারে বলে বিএসসিসিএল সূত্র জানিয়েছিল। ...

টানা তৃতীয়বার জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন আবে

আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয়বারের মতো জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন শিনজো আবে। দেশটির পার্লামেন্টের ৪৬৫টি আসনের মধ্যে এক্সিট পোলে ৩১২টি আসনে জয় পেয়েছে তার নেতৃত্বধীন রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং শরিক কুমেতো। এলডিপি থেকে বের হয়ে টোকিওর প্রথম নারী গর্ভনর ইউরিকো কইকের নেতৃত্বাধীন কিবো নো তো (আশার দল) পার্টি পেয়েছে ২৯টি আসন, কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি (সিডিপি) ৩৩টি ও কমিউনিস্টি ...

শাহজালালে ১৫ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪৮ গ্রাম ওজনের নয় টুকরা স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত আয়নাল প্রামাণিক নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটককৃত এসব স্বর্ণের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই যাত্রী ইএ০৮৭ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। পরে গোপন সংবাদে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল আয়নাল প্রামাণিককে আটক করে। আটকের ঘটনায় ...

২২ দিনে মুন্সিগঞ্জে সাড়ে ৪ লাখ টন ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ইলিশ শিকারে সরকার নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে রোববার রাত ১২টায়। ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছিল ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২ দিন মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি ছিল নিষিদ্ধ। এ আইন আমান্য করায় অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয়েছে। ...

বিমানবন্দরে সোহেল তাজের স্যুটকেস ভেঙে তল্লাশির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের স্যুটকেসের তালা ভেঙে তল্লাশি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ভেরিফাইড পেজে সোহল তাজ এ অভিযোগ করেন। এক স্ট্যাটাসে সোহেল তাজ দাবি করেন, বিমানবন্দরে কেউ একজন তার স্যুটকেসের তালা ভেঙে তল্লাশি করেছে। সোমবার সকালে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে এ ঘটনার শিকার ...

মাজারের খাদেমের লাথিতে ভক্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক খাদেমের লাথিতে রাবেয়া খাতুন (৭০) নামের এক নারী ভক্তের মৃত্যু হয়েছে। উপজেলার খরমপুর এলাকার শাহ সৈয়দ আহাম্মদ গেছু দারাছ ওরফে কল্লা শহীদ (রহ.) মাজারে রোববার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ অভিযুক্ত রিংকু খাদেমকে ...

রাজধানীসহ সারাদেশে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে শীতের অনেকটা আমেজ শুরু হয়েছে। ভোররাতে হালকা ঠাণ্ডা আর সকালের মৃদু শীত শীত ভাব বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা। সেই সাথে ভোরের মিষ্টি রোদে মাঠের সবুজ ঘাসের গায়ে লেপ্টে থাকা শিশির বিন্দুর ঝলকানি শীতের সকালের কথা মনে করিয়ে দিচ্ছে নগরবাসীকে। এছাড়া রোববার থেকে রাজধানীসহ সারাদেশে নাতিশীতোষ্ণ ভাব বিরাজ করছে। যা দীর্ঘদিনের ভ্যাপসা গরমের ...

ব্লু হোয়েল’র পর এবার ‘গেম অফ ৭২’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত কিছুদিন আগে ব্লু হোয়েল আতঙ্ক বেশ ভাবিয়ে তুলেছিল সবাইকে। সেই আতঙ্ক পুরোপুরি শেষ হবার আগেই ফেসবুকে ছড়িয়েছে নতুন আরেক বিপজ্জনক গেম। এই গেম কিশোর-কিশোরীদের দু’দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে। জানা গেছে, ১৪ বছর বয়সি অনেক কিশোর-কিশোরী ফেসবুকে ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জের এই গেমটি খেলছে বলে মনে করা হচ্ছে। অল্পবয়সিরা প্রায়ই দুজন মিলে ...