নিজস্ব প্রতিবেদক: লন্ডনে চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার সকাল পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতি হামিদকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। ...
box
নিজ ঘরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিজের ঘরে সন্ধ্যা খাতুন নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সন্ধ্যা উপজেলার জয়পুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। পুঠিয়ার জামিরা ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুঁইয়া এই তথ্য জানিয়েছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, রবিবার সকালে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ...
রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করছি না
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে পালিয়ে যাওয়া ‘বাঙালীদের’ যখন আবারো গ্রহণ করা হবে তখন এর অর্থ হবে আমরা মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া মানুষদের গ্রহণ করছি। তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করছি না বলে মন্তব্য করেছেন মিয়ানমারের অভিবাসন, শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী থেইন সোয়ে। মিয়ানমার পার্লামেন্টের উচ্চকক্ষের এক বৈঠকে দেশটির অভিবাসন মন্ত্রী বলেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লোকদের ফিরিয়ে ...
কক্সবাজারের পথে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং ত্রাণ বিতরণ উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তাকে বহনকারী গাড়িবহর রওনা দেয়। এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে রাত ১০টার দিকে খালেদা জিয়া চট্টগ্রাম পৌঁছান। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। ...
রাতে প্রোটিয়াদের মুখোমুখি টাইগাররা
স্পোর্টস ডেস্ক: পচেফস্ট্রমে আগে কখনই টি-টুয়েন্টি ম্যাচ আয়োজিত হয়নি। সেনওয়েস পার্কের অভিষেক টি-টুয়েন্টি ম্যাচে সাকিব বাহিনী ঘোচাতে পারবে কিনা। আজ রোববার বাংলাদেশ সময় রাত দশটায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে তারা। টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও দক্ষিণ আফ্রিকা সফরের সর্বশেষ ম্যাচ এটি। সফরের শুরু এবং বাকি অংশ ভাল না কাটলেও শেষটা ভাল হওয়া প্রয়োজন বাংলাদেশ দলের জন্য। দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ ...
চাঁপাইনবাবগঞ্জে ‘নব্য জেএমবি’র তিন সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলি, বিষ্ফোরক ও জিহাদি বইসহ ‘নব্য জেএমবি’র সারওয়ার-তামীম গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার ভোর চারটার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- সদর উপজেলার দেবীনগর এলাকার মোহাম্মদ জেনারুল, শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার রসুল বক্স এবং একই এলাকার ইসলাম। রাজশাহী র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এ.এম ...
এইচআইভি ছড়ানোই ছিল তার নেশা
আন্তর্জাতিক ডেস্ক: এইচআইভিতে আক্রান্ত ইতালির এক ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত। যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ৩০জন নারীর দেহে এইচআইভি ভাইরাসের সংক্রমণ ঘটিয়েছেন। ৩৩ বছর বয়সী সে ব্যক্তির নাম ভ্যালেন্তিনো টাল্লুতো এবং তিনি পেশায় একজন হিসাবরক্ষক। দশ বছর আগে তিনি যখন এইচআইভিতে আক্রান্ত হবার বিষয়টি জানতে পারেন, তখন তিনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন নারীদের প্রলুব্ধ ...
সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ চিরতরে বন্ধ : ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের পথ চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে বলে ঘোষণা করেছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বেহরুজ কামালবান্দি এ ঘোষণা দিয়েছেন। ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো শনিবার সন্ধ্যায় তেহরানে পৌঁছার পর এ ঘোষণা দিলেন তিনি। কামালবান্দি বলেন, ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি যেমন পরমাণু সমঝোতার কোথাও ...
বাজারে আসছে জিওমির নেক্সট জেনারেশন স্মার্টফোন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নেক্সট জেনারেশন রেডমি স্মার্টফোন বাজারে আনছে জিওমি। গত সপ্তাহেই চীনে রেডমি-৫ এর লঞ্চ করার কথা ঘোষণা হয়েছে। এইসব ফোনের মধ্যে সেরা হল রেডমি নোট ৪-এর নেক্সট জেনারেশন ফোন, রেডমি নোট ৫। সম্প্রতি বাজারে কিছু ইনফো ফাঁস হয়েছে। সেই অনুযায়ী রেডমি নোট ৫-এর কিছু ফিচার্স সামনে এসেছে। কারণ চাইনিজ সার্টিফিকেশন সাইট টিইএনএএ-তে ইতোমধ্যেই দেখা মিলেছে এ ...
কক্সবাজারে আশ্রয়ে আছে ৮ লক্ষাধিক রোহিঙ্গা
দৈনিক দেশজনতা ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞের হাত থেকে বাঁচতে গত দু’মাসে ৬ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে কক্সবাজারে আশ্রয়ে থাকা নতুন ও পুরনো রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। সংস্থাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে দু’লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়ে ছিল। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর কবল থেকে প্রাণে বাঁচতে সর্বমোট ৬ লাখ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর