স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা থেকে চোট নিয়ে রোববার ফিরেছেন তামিম ইকবাল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরীর সঙ্গে দেখা করেছেন তামিম। জানালেন, পুরোপুরি ফিট না হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলবেন না। বিপিএলে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। ৪ নভেম্বর শুরু হবে বিপিএল। তামিম বলেন, ‘দুই সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। তারপর আবার পরীক্ষা করাতে হবে। বিপিএলের ...
box
কুমিল্লায় এক বাচ্চা ভেতরে রেখেই পেটে সেলাই
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় একটি বাচ্চা পেটে রেখেই সেলাই করে দেয়া সেই খাদিজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে মৃত ছেলে সন্তান বের করেন চিকিৎসকরা। এরপর খাদিজাকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। কুমিল্লার হোমনা উপজেলার আলগিরচর গ্রামের প্রবাসী আউয়াল হোসেনের স্ত্রী ভুক্তভোগী খাদিজা আক্তার। দেড় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। পাশের কলাকান্দি গ্রামেই ...
স্বাধীনতা প্রশ্নে গণভোটের ফলাফল ‘স্থগিতের’ প্রস্তাব ইরাকি কুর্দিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি কুর্দিস্তান বুধবার তাদের স্বাধীনতা প্রশ্নে দেয়া গণভোটের ফলাফল স্থগিতের প্রস্তাব দিয়েছে। এ গণভোটকে কেন্দ্র করে বাগদাদের সঙ্গে তাদের টানাপোড়নের সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র। এদিকে ইরাক যেকোনো আলোচনা শুরুর পূর্বশর্তের অংশ হিসেবে গণভোটের ফলাফল বাতিলের আহবান জানিয়েছে। উল্লেখ্য, কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে দেয়া এ ভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। কুর্দিস্তানে গণভোটের পাল্টা পদক্ষেপে ইরাক সম্প্রতি ভূখণ্ডটির বিশাল এলাকা ...
সীমান্তে বিএসএফ’র হামলার শিকার ৩ বাংলাদেশি আটক
কুড়িগ্রাম প্রতিনিধি: পাচারকারীর খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের হামলার শিকার ৩ যুবককে আটক করেছে বিজিবি। বুধবার ভোর সাড়ে ৪টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এরপর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে দুপুরে তাদেরকে থানায় সোর্পদ করে বিজিবি। আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার নীলগঞ্জ বেতরা মাইজকাপুর গ্রামের মতি মিয়ার ...
গাজীপুরে কলেজছাত্র খুনে নয়জনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কলেজছাত্র সোহাগ হত্যা মামলায় নয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূইয়া এই আদেশ দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য একটি ধারায় প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা এবং আরেকটি ধারায় দুই বছরের সশ্রম ...
মানবাধিকার লঙ্ঘনে মিয়ানমারের কাছে জবাবদিহিতা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ট এ সম্পর্কে বলেন, সাম্প্রতিক বছরগুলিতে বার্মা একটি অর্ধশতাব্দীর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক সমাজের উল্লেখযোগ্য অগ্রযাত্রার দিকে শুরু করেছে। যুক্তরাষ্ট্র প্রশাসন এই উত্তরণ এবং নির্বাচিত বেসামরিক সরকারকে সমর্থন করে যার গুরুত্ব রয়েছে বার্মার সকল জনগণের এবং যুক্তরাষ্ট্র-বার্মার অংশীদারিত্বের ...
আজই ৩৭তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবারই প্রকাশিত হচ্ছে। সরকারি কর্ম কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পরীক্ষার ফলাফল চূড়ান্ত হয়ে গেছে। আজ বিকাল সাড়ে তিনটায় কমিশন সভা আহবান করা হয়েছে। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ...
বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার দেশের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘনটার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ...
নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি ২০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ২০ নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার মামলাটিতে চার্জ শুনানির দিন ধার্য ছিল। বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার মওদুদ আহমদ ও এ কে এম মোশাররফ হোসেনের পক্ষে তা পেছাতে সময়ের আবেদন জানানো হয়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। অন্যদিকে দুর্নীতি দমন ...
সেনাবাহিনীর হাতে ১৭ লাখ টাকাসহ ডিবির ৭ সদস্য আটক
টেকনাফ প্রতিনিধি: টেকনাফে এক ব্যক্তিকে জিম্মি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে ফেরার সময় সেনা বাহিনীর হাতে গোয়েন্দা পুলিশের সাতজন সদস্য আটক হয়েছেন। টেকনাফের মেরিনড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় এই ঘটনা ঘটে। সেনা বাহিনীর তল্লাশির সময় পুলিশের এক উপ-পরিদর্শক গাড়ির গ্লাস ভেঙ্গে পালিয়ে যান। সেনা সদস্যরা গাড়িতে তল্লাশি চালিয়ে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ তাদেরকে আটক করেন। টেকনাফের অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাজিম ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর