নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপণ দিয়ে চাকরি প্রার্থীদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েও প্রতারণা করে আসছিলো বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-মোঃ হেমায়েত খান ওরফে হায়দার (৪১), মোঃ শাহীন আলম (৪৫) ও জামাল ...
box
স্পেনের নিয়ন্ত্রণে থাকবে কাতালোনিয়া
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের স্বাধীনতাকামী কাতালোনিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে কাতালোনিয়ায় সরাসরি শাসন শুরু করবে স্পেন। ইউরোপীয় এই দেশটির আইনমন্ত্রী রাফায়েল কাতালা গতকাল মঙ্গলবার এক রেডিও সাক্ষাত্কারে জানিয়েছেন, মাদ্রিদ সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের উদ্যোগ নিয়েছে। কারণ কাতালান নেতা পুজেমন যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। রাফায়েল কাতালা আরও বলেন, ‘আঞ্চলিক নির্বাচন ...
উড্ডয়নের পর খুলল বিমানের চাকা, ৬৬ যাত্রীর প্রাণে রক্ষা
নিজস্ব প্রতিবেদক: সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়েছে। এতে বিমানটি জরুরি অবতরণ করেছে। এতে অল্পের জন্য ফ্লাইটটিতে থাকা ৬৬ জন বিমানযাত্রী দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেছেন। বুধবার সকালে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ৬৬ জন যাত্রী নিয়ে বিমানটি ...
স্বামীর ইচ্ছাতেই ডিভোর্স হচ্ছে প্রসূনের
নিজস্ব প্রতিবেদক: শোবিজ জগতে ডিভোর্স যেন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। গত দশ মাসে ঘর ভেঙেছে প্রায় এক ডজন তারকার। অভিনেত্রী নোভার সঙ্গে তার স্বামী নাট্যকার রায়হান খানের ডিভোর্স হয়েছে পনের দিনও হয়নি। এরই মধ্যে সামনে এলো ঘর ভাঙার নয়া খবর। এবার যার সংসার ভাঙছে তিনি ২০১২ এর ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ। বর্তমানে নাট্যজগতেও যিনি সুপরিচিত। ...
জেএসসি-জেডিসিতে অংশ নিচ্ছে সাড়ে ২৪ লাখ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতবারের চেয়ে ৫৬ হাজার ৪৫ বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দৈনিক দেশজনতা /এমএইচ
এসিডে তরুণী ঝলসানোর মামলায় কবিরাজের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: এডিস নিক্ষেপ করে তরুণীর মুখ ঝলসানোর মামলায় সুজন হোসাইন নামে এক কবিরাজের ১২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এসএম কুদ্দুস জামান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তার ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা ...
সাবেক এমপি মসিউরের ১০ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের স্পেশাল জজ আদালত। এছাড়া তার ৭০ হাজার টাকা জরিমানা এবং ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মসিউর রহমানকে ...
না’গঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কেউ গুরুতর আহত না হলেও পুলিশ ওয়ার্ড শ্রমিকদলের এক কর্মীকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা। এসময় পুলিশ ...
সেতুর অভাবে ৩০ বছর ধরে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাও ও ৪নং লেহেম্বা ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। দুই ইউনিয়নের মাঝামাঝি এলাকায় কুলিক নদীর উপর ব্রিজ না থাকায় দীর্ঘ ৩০ বছর যাবত দুর্ভোগ পোহাচ্ছে দুই ইউনিয়নের ১০ গ্রামের দুই লাখ মানুষ। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউৎনগর-ব্রহ্মপুর এলাকাকে কুলিক নদী দুই ভাগে বিভক্ত করেছে। স্থানীয় লোকজনের অসুবিধার কথা ভেবে এরশাদ সরকারের আমলে ...
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ অথবা কাল
নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ অথবা আগামীকাল প্রকাশ হবে। ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল সাড়ে তিনটায় একটি বিশেষ সভা আছে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ পরীক্ষার ফল প্রকাশ না হলেও আগামীকাল ফল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর