১৪ই মে, ২০২৬ ইং | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৫৭

বৃহস্পতিবার আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

দুই মামলায় হাজিরা দিতে কাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে গত ১৯ অক্টোবর দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিশেষ আদালতে আংশিক বক্তব্য উপস্থাপন করেন বেগম   খালেদা জিয়া। আদালত আগামীকাল ২৬ অক্টোবর পুনরায় শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

ওই দিন জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে আত্মসমর্পণ করে এক লাখ টাকার মুচলেকায় জামিন পান সাবেক এ প্রধানমন্ত্রী। এর পরই বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুরু করেন। তিনি সেদিন সোয়া ঘণ্টার বেশি সময় আদালতে বক্তব্য উপস্থাপন করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ