১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

box

নীলফামারীতে সওজ’র ওয়ার্কচার্জড কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীদের ৭ দফা দাবী বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে নীলফামারীতে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজে যোগ না দিয়ে নীলফামারী দফতরের মূল ফটকে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করে ইউনিয়নের সদস্যরা। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন নীলফামারী জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন ...

পরিবহনের কাগজপত্র পরীক্ষার জন্য পুলিশকে নির্দেশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক মালামাল পরিবহন স্বাভাবিক রাখার জন্য ট্রাক-কাভার্ড ভ্যানের কাগজপত্র পরীক্ষার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। আইজিপি মহাসড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে ...

ক্যামব্রিজের শিক্ষার্থী হত্যায় দুই রংমিস্ত্রীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার ক্যামব্রিজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাসানকে অপহরণ করে হত্যার অপরাধের দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। ঢাকার অষ্টম অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন রোববার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-শাজাহান ও বিল্লাল চাপরাসি। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ ...

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আ.লীগ নির্বাচন বয়কট করবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন ...

সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরের পর এবার সারাদেশে চলাচলকারী সকল যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়টি পর্যালোচনা করে পরিবেশ আইন অনুসারে শব্দ দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আইজি, ট্রাফিক পুলিশ কমিশনারসহ চারজনকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। রোববার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ...

মাদারীপুরে ৭ হাজার কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে রবিবার সকাল ১০টার দিকে ৭ হাজার কেজি জাটকা ইলিশসহ একজনকে আটক করেছে র‌্যাব। পরে আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে একটি ওষুধ সরবরাহকারী কাভার্ডভ্যানের ব্যানার টাঙিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ পাচার হচ্ছিল। এই গোপন সংবাদে র‌্যাব কাভার্ডভ্যানটিকে আটক করে। পরে সেখানে থেকে প্রায় সাত হাজার কেজি ...

আইনমন্ত্রী এখতিয়ার বহির্ভূত কথা বলছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কথা বলছেন, কাজ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, আইনমন্ত্রীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন। আজ রোববার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করছেন। উচ্চ আদালত ...

গৃহবধূকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের হাজীপাড়ায় যৌতুকের দাবিতে আঞ্জুয়ারা বেগম (৩১) নামে এক গৃহবধূকে খাটের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। ঘরের দরজা বন্ধ করে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের লোকজন তাকে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটেছে, ডান হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এ কথা ...

দুর্নীতির শীর্ষে ভূমি অফিস

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির শীর্ষে অবস্থান করছে উপজেলা ভূমি অফিস। দ্বিতীয় অবস্থানে রয়েছে পল্লী বিদ্যুৎ আর তৃতীয় অবস্থানে রয়েছে রাজউক। এছাড়া পর্যায়ক্রমে রয়েছে- সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন ভূমি অফিস, বিআরটিএ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা মৎস্য অফিস ও সমাজসেবা কার্যালয়। রোববার প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। টিআইবির প্রতিবেদনে ...

রাজধানীতে তিন অপহরণকারী আটক, অপহৃত শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তিন অপহরণকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অপহৃত ছয় বছরের ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সকাল ১১টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এতে বলা হয়, গুলশানে পুলিশ প্লাজায় শিশুটির বাবা-মা কেনাকাটায় ব্যস্ত ছিল। এসময় ...