১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

box

টস জিতে বোলিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট। দুপুর ২টায় শুরু হবে দলদুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। বিপিএলের প্রথম ম্যাচটি জিতে ভাল শুরু করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট। অধিনায়ক নাসির হোসেনের নেতৃত্বে ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই ভালো করেছে তারা। গেলবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ...

দুর্নীতির অভিযোগে সৌদি ১১ যুবরাজসহ বর্তমান ও সাবেক ১৬ মন্ত্রী আটক

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   সৌদি আরবে নব গঠিত একটি দুর্নীতি দমন কমিটি দেশটির ১১জন যুবরাজ, বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করেছে। সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও করা হয়েছে রদবদল। সৌদি যুবরাজ, মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে, শনিবার সৌদি বাদশাহ নিজে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করেন। সদ্য গঠিত এই কমিটিই ১১জন যুবরাজ, চারজন বর্তমান ...

মিয়ানমারকে চাপ দিতে কমনওয়েলথভুক্ত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে ও নির্যাতন বন্ধে মিয়ানমারকে চাপ দিতে কমনওয়েলথভুক্ত এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে ঢাকায় অনুষ্ঠিত কমনওয়েলথভুক্ত এমপিদের সম্মেলন উদ্বোধনের পর দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের নির্যাতনের মুখে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি। ...

বাংলাদেশ এখন বিশ্ব পরমাণু ক্লাবের সদস্য

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে (বিএইসি) ডিজাইন ও কনস্ট্রাকশন লাইসেন্স দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)। এর মাধ্যমে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের দেশগুলোর ক্লাবের (বিশ্ব পরমাণু ক্লাব) সদস্য হলো। শনিবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএইআরএ’র চেয়ারম্যান নঈম চৌধুরী বিএইসি’র চেয়ারম্যান দিলীপ কুমার সাহার কাছে এ লাইসেন্স হস্তান্তর করেন। ...

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: সাভারে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হবার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাক মহাসড়কের পাকিজা এলাকায় পৌঁছালে একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে ...

ফারুকী হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। রোববার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরশেদ আলী মণ্ডল প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক ...

অপকর্ম ঢাকতে মিয়ানমার বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন নিজেদের অপকর্ম ঢাকতে মিয়ানমার বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে। রোববার সকালে কক্সবাজারে একটি সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার যে অপকর্ম করছে, তা ঢাকতে এখন দেশটি মিথ্যাচার করছে। বাংলাদেশের উপর দায় চাপাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে প্রয়োজনে জাতিংঘের অবরোধ আরোপের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। দৈনিকদেশজনতা/ ...

ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ষষ্ঠ অংশীদারত্ব সংলাপে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের এই সংলাপ হবে। শ্যাননের বাংলাদেশ সফর বিষয়ে মার্কিন দূতাবাস জানায়, ঢাকায় অবস্থানকালে তিনি সরকারি ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।  দূতাবাস সূত্রে আরো জানা গেছে, সংলাপে রাজনীতি, অর্থনীতিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব ...

বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল বাজারে ইসলামী ব্যাংকের সামনে থেকে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে একটি নাইন এম এম পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। এ ছাড়া তার কাছে থাকা নগদ দেড় লাখ টাকাও জব্দ করা হয়। আটক তরিকুল বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আ. সাত্তারের ...

প্রধান বিচারপতির দায়িত্ব পালন সুদূর পরাহত: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরে এলেও তার দায়িত্ব পালনের বিষয়টি অনিশ্চিত বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার তিনি সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি দেশে ফিরলেও তিনি দায়িত্ব পালন করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। তার সঙ্গে অন্য বিচারপতিরা বেঞ্চে না বসলে তার দায়িত্ব পালন সুদূর ...