১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৭

box

ফ্রিডম অব সিটি খেতাব হারাচ্ছেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের গ্লাসগো নগর কাউন্সিল মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চিকে দেয়া সম্মান প্রত্যাহার করে নেবার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর হত্যা, নির্যাতনে মানবাধিকার লঙ্ঘন এবং এ ঘটনায় মিজ সুচির প্রতিক্রিয়ার প্রতিবাদ স্বরূপ ফ্রিডম অব সিটি খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২০০৯ সালে মিজ সুচি যখন মিয়ানমারে তার বাসভবনে অন্তরীন ছিলেন, তখন তাকে এই খেতাব দিয়েছিলো ...

বিচারকদের শৃঙ্খলাবিধি: ৩ ডিসেম্বর পর্যন্ত সময় পেল সরকার

নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। রোববার সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে গেজেট প্রকাশে চার সপ্তাহ সময় চেয়ে আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ...

শাকিব-অপুর বিচ্ছেদের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক: আবারও গুঞ্জন উঠেছে ঢাকায় ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার ভেঙে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই মিডিয়া পাড়ায় চাউর হয়েছে, শাকিব ও অপু বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। যতই দিন গড়াচ্ছে, গুঞ্জনের ডালপালা ছড়াচ্ছে। শোনা যাচ্ছে, বিচ্ছেদের প্রক্রিয়া নিয়ে আইনজীবীর সঙ্গেও আলাপ করেছেন শাকিব খান। এমন গুঞ্জনের মধ্যেই গতকাল শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত এফডিসিতে শুটিং করেন শাকিব খান। ...

চীনকে ঠেকাতে ১০ দেশের সঙ্গে হাত মেলাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরে অগ্রসর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। আর দেশটিকে সব দিক থেকে রুখে দিতে সব রকমের প্রস্তুতি নিচ্ছে ভারত। শুধু নিজেদের বাহিনী দিয়েই নয়, বন্ধু দেশের সঙ্গে হাত মিলিয়ে চীনের অগ্রগতি রুখে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এবার আরও একধাপ এগিয়ে ১০টি দেশের সঙ্গে ভারত মহাসাগর সংক্রান্ত সব রিপোর্ট শেয়ার করার সিদ্ধান্ত নিলো ভারত। এই প্রথম এ ...

যৌন হেনস্তার শিকার হলে চুপ থাকবেন না : বিদ্যা বালান

বিনোদন ডেস্ক: কর্মক্ষেত্র হোক বা বাড়িতে, যেখানেই যৌন হেনস্তার মুখে পড়বেন, অবশ্যই মুখ খুলবেন। ভয় না পেয়ে হেনস্তাকারীর নাম প্রকাশ্যে আনবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়েদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। অক্টোবর মাসের শুরুর দিকে চলচ্চিত্র দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল অস্কারজয়ী হলিউড পরিচালক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা। মেয়েদের প্রতি হার্ভের ব্যবহার নিয়ে প্রথম মুখ খুলেছিলেন ‘মিস্টার অ্যান্ড মিসেস’ ...

রাজশাহীকে হারিয়ে রংপুরের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরের নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়ে শুভ সুচনা করে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এ ম্যাচে রাজশাহী কিংসের ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৬ উইকেট ও ৭ বল হাতে রেখে টপকে যায় রংপুর। এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া রংপুর রাইডার্সকে ১৫৫ রানের টার্গেট দেয় রাজশাহী কিংস। নির্ধারিত ২০ ...

শৃঙ্খলাবিধি নিয়ে বিচারপতিদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আদালতকে এ বৈঠকের কথা জানান। আদালত গেজেট প্রকাশ নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেন। দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়া হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে উত্তর পূর্বাঞ্চলীয় রিয়াদে ক্ষেপনাস্ত্র ছুঁড়লে তা প্রতিহত করেছে সৌদি সামরিক বাহিনী। ফলে এ হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী সৌদি আরবের রাজধানী ...

বেনাপোলে বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা হয়রানির শিকার

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশনে নতুন বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভারত ইমিগ্রেশন পাসপোর্টযাত্রীদের যাতায়াত এর সময় সূচী বেধে দেয়ায় অনেক প্রয়োজনীয় কাজ মিটাতে পারবে না বলে অভিযোগ করেছে একাধিক পাসপোর্টযাত্রী। ভারত থেকে ফিরে এসে অনেক যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। বাংলাদেশ ও ভারতের একাধিক পাসপোর্ট যাত্রী বলেছে, ...

মানহীন তেলে বাজার সয়লাব

নিজস্ব প্রতিবেদক: প্যাকেট ও খোলা বিভিন্ন রকমের মানহীন তেলে বাংলাদেশের বাজার সয়লাব হয়ে গেছে। সব ব্র্যান্ডের বোতলের গায়েই লাগানো রয়েছে চমকপ্রদ নানা বিজ্ঞাপন। তাতে লেখা এই ভিটামিন, সেই ভিটামিন ইত্যাদি ইত্যাদি। কোনো কোনো ব্র্যান্ড আবার দাবি করে যে, তাদের তেল শিশুর মানসিক বিকাশের পাশাপাশি হাড়কে করে আরও শক্তিশালী। অথচ ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) পরীক্ষায় এমন তথ্য উঠে এসেছে, যা ...