স্বাস্থ্য ডেস্ক: কুড়িগ্রামের ব্রম্মপুত্র পুর্বপাড় চরাঞ্চল মঙ্গা পিড়িত, ভারতীয় আসাম সীমান্ত ঘেষা রৌমারী উপজেলায় প্রায় ৩ লক্ষ্য লোকের একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার পদ শুন্য ও ডাক্তার স্বল্পতা, এ´-রে মেশিন নষ্ট, এম্বুলেন্স অচল, নার্স ও অন্যান্য জনবল কম। যোগাযোগ বিচ্ছিন্ন দুর দুরান্ত থেকে আসা রোগীরা ডাক্তারসহ নানান সমস্যা পরিদর্শনে ডিডি রংপুর বিভাগ, রংপুর। গতকাল ...
box
পেয়াজের পর এবার ঝাঁজ বেড়েছে আদার
নিজস্ব প্রতিবেদক: বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। চাল, কাঁচামরিচ, সবজিতে আগুনের মতো দাম। বেশ কিছু দিন ধরেই একটানা বেড়েই চলেছে পেঁয়াজের দাম। এবার পিয়াজের সঙ্গে যুক্ত হয়েছে আদার ঝাঁজ। শনিবার রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে পিয়াজের কেজি এক মাসে দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। আর গত সপ্তাহের তুলনায় আদার কেজি মানভেদে ১৫-২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকা। ...
উখিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের হামলায় হাসপাতালে কাতরাচ্ছে তারেক
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়ায় নতুন ইয়াবা ব্যবসায়ীর আর্বিভাব ঘটছে প্রতিনিয়ত। বেকার যুবক থেকে শুরু করে ফার্নিচার ব্যবসায়ীরা জড়িয়ে পড়ছে মরণ নেশা এ অবৈধ ব্যবসায়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে লাখ লাখ মালিক হয়েছে। পাশাপাশি ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ,শংকিত হয়ে পড়েছে স্কুল পড়ুয়া ছেলেদের অভিবাবকরা।জানা যায় দীর্ঘদিন ধরে উখিয়ার আম গাছতলা এলাকায় স্হানীয় ফার্নিচার ...
চার লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে ৬ লাখ ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এখনও রোহিঙ্গাদের আসা থামেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের পরিচয় নিশ্চিত করছে প্রশাসন। এরইমধ্যে চার লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। সাতটি কেন্দ্রে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজারের মতো রোহিঙ্গার নিবন্ধন করা হচ্ছে ...
স্ত্রীকে কুপিয়ে হত্যা ঘাতক স্বামী আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: মেহেদীর রং মুছতে না মুছতেই স্ত্রী রাবেয়া বসরীকে (১৮) কুপিয়ে হত্যা করল স্বামী দিল মোহাম্মদ (৩০)। গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং চৌধুরী পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রাবেয়া বসরী উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া ...
নওগাঁয় দেয়াল পত্রিকা উৎসব
নওগাঁ প্রতিনিধি: দেয়াল পত্রিকা। এক ধরনের হাতে লিখা পত্রিকা। যেখানে গল্প, কবিতা ও চিত্রাঙ্কনসহ অন্যান্য রচনা প্রকাশ করা হতো। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যদের সঙ্গে নিজের লেখাটি জানান দিতে এটি করে থাকত। এছাড়া গল্পকার ও সাহিত্যকরাও নিজেদের লেখা দেয়াল পত্রিকায় প্রকাশ করতেন। এটি দেয়ালিকা নামেও পরিচিত। কিন্তু সময়ের বিবর্তনে সেটি আজ বিদায়ের পথে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা বিষয়ে জানান ...
দিনাজপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: “উৎপাদন মূখী সমবায় করি-উন্নত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতেও জেলা সমবায় বিভাগের আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস ২০১৭ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, নির্বাচিত সফল সমবায় সংগঠনসমূহের মাঝে সম্মাননা ক্রেষ্ট-সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিনাজপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য ...
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৮ জন
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহর সংলগ্ন শালবন এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে শনিবার সকাল সাড়ে ৬ টায় কাহারোলে কান্তজিউ মন্দিরে মেলা দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। জানা গেছে, ঠাকুরগাও এর উদ্দেশ্যে যাওয়া একটি পিকআপ ব্যাটারী চালিত ২টি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২জন নারী সহ ৪ জনের মৃত্যু হয়। এসময় চালক হেলপার পালিয়ে গেলে ...
বরিশালে আব্দুর রহমান বিশ্বাসের জানাজায় মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক: বরিশালের কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুর রহমান বিশ্বাসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল জিলা স্কুল মাঠে তার নামাজে জানাজায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মরহুমের ৫ম ছেলে শিবলী বিশ্বাস নামাজে জানাজায় ইমামতি করেন। এতে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মহানগর আওয়ামী লীগ সভাপতি ...
ঝিনাইদহ পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ভড়–য়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান বেল্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর