১৫ই এপ্রিল, ২০২৬ ইং | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৯

ঝিনাইদহ পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের ভড়–য়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান বেল্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাধুপতিরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, ভড়–য়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল মজিদ প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২৩ জন বিদায়ী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধণা প্রদান করা হয়।

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ৫:১৮ অপরাহ্ণ