আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চল দেইর এজরে এক সমাবেশে আইএসের গাড়ী বোমা হামলায় অন্তত ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ খবর। মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এজরে শনিবারের ওই হামলায় শিশুসহ ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৪০ জন আহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ নেটওয়ার্ক সূত্রের ...
box
নওগাঁয় প্রান্তিক চাষীদের মাঝে বীজ রাসায়নিক সার বিতরন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। রোববার সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদের হলরুমে এই বিতরন কার্যক্রসেমর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল ...
রাজশাহীতে ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শনিবার বিকাল থেকে শুরু হয়েছে ঋত্বিক সম্মাননা পদক ও চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ উৎসবের আয়োজন করেছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। চলতি বছর বাংলাদেশ ...
৫৬ ব্যাংকে সরকারের কালো থাবা পড়েছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারি-বেসরকারি মিলে দেশে যে ৫৭টি ব্যাংক আছে, তার মধ্যে প্রায় ৫৬টি ব্যাংকেই ভোটারবিহীন সরকারের কালো থাবা পড়েছে।আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিতে যে ঋণ জালিয়াতির ঘটনা এসব ব্যাংকে ঘটেছে তা রীতিমত আঁতকে ওঠার ...
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরের বৈরিগঞ্জের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে রবিবার সকাল সোয়া ৯টায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা তুনা পরিবহনের একটি বাস লালমনিরহাট যাওয়ার সময় রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ ...
যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় : টমাস শ্যানন
নিজস্ব প্রতিবেদক: ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করা।’ ঢাকায় সফররত মার্কিন আন্ডার সেকেন্ডারি (রাজনীতিবিষয়ক) টমাস শ্যানন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ শেষে রোববার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারত্ব সংলাপ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে শহীদুল হক ও টমাস শ্যানন যৌথ সংবাদ সম্মেলনে ...
ফরিদপুরে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় ল্যাব এশিয়ায় ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়। এসময় আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটিতে তালা মেরে বন্ধ করা হয়েছে। বরিবার দুপুর দেড়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান, ফরিদপুর র্যাব-৮ এর সহযোগিতায় ...
পর্যটন শিল্প জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে : মেনন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের পর্যটন শিল্প কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। গত এক বছরে এক কোটি পর্যটক পরিবার-পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। একজন পর্যটক ১১ জনের লোকের কর্মসংস্থান সৃষ্টি করে। এক সময় আমাদের দেশের মানুষ পর্যটন বলতে বিদেশকে বুঝত। বর্তমানে দেশের মানুষের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছে। ...
ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী গ্রিনের কম্পিউটারে পর্নোছবি পেয়েছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ উপ প্রধানমন্ত্রী ডামিয়ান গ্রিনের কমপিউটারে ভয়াবহ পর্নো ছবি পেয়েছে পুলিশ। এক্স-রেটেড বা রগরগে পর্নো ছবির এ ভান্ডার পেয়ে তো পুলিশের চোখ আকাশে উঠেছে। বিটেনের পুলিশ বলছে, তারা ডামিয়েন গ্রিনের পার্লামেন্টারি অফিসে তল্লাশি চালিয়ে এসব ডকুমেন্ট পায়। ওদিকে পুলিশের যে কর্মকর্তা এ তথ্য উদঘাটন করেছেন তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। তবে ঘটনাটি ২০০৮ সালের। বিষয়টি এতদিন আলোর মুখ ...
শীতের আগমনী বার্তায় ব্যস্ত রংপুরের ধুনকররা
নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীর আলম নগর কুঠিরপাড়া এলাকার ধুনকরদের মাঝে এখন কর্মব্যস্ততা ফিরে এসেছে। এলাকার নারীরা লেপ-তোষক বানিয়ে সংসারের চাহিদা পূরণের পাশাপাশি তাদের পরিবারকে সহযোগিতা করছে। ৩০ বছর ধরে প্রতি শীতে তারা তৈরি করে আসছেন লেপ-তোষক। আর গৃহকর্তারা এসব লেপ তোষক দূর-দূরান্ত এলাকায় ভ্যানে করে বিক্রি করে। কুঠিরপাড়ার নারীরা দিনে চার/ছয়টি করে লেপ-তোষক তৈরি করে এবং প্রতিটিতে চল্লিশ টাকা করে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর