১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২০

box

জয়ের ধারায় ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক: শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে এমনটা এখনই বলার সময় আসেনি। তবে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ লিগের শুরুতেই বেশ পিছিয়ে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার চেয়ে। সর্বশেষ লিগ ম্যাচে জিরোনার বিপক্ষে হেরেছিল দলটি। চ্যাম্পিয়ন্স লিগেও টটেনহামের বিপক্ষে হার। তবে টানা দুই হারের পর রোববার রাতে জয়ের ধারায় ফিরেছে জিনেদিন জিদানের দল। লা লিগায় লাস পালমাসকে ...

এবার বিশ্বনেতাদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   এবার বিশ্বনেতাদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এত করে আবারও ধাক্কা খেল বিশ্ব। কার নাম নেই এ কেলেঙ্কারিতে? ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এমনকি বিশ্বজুড়ে মহা নায়ক বনে যাওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রায় ১৪ কোটি গোপন নথি ফাঁস হওয়া এই কেলেঙ্কারির নাম দেওয়া হয়েছে প্যারাডাইজ পেপারস। পানামা পেপারস কেলেঙ্কারির ধাক্কা এখনো ...

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে চাপ সৃষ্টি করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে এবং শরণার্থী হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সিপিএ’র ভাইস পেট্রন শেখ হাসিনা আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, তাঁর সরকার ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে ...

ঘুষ নেওয়ার সময় ওয়াকফ কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঘুষ হিসেবে নেওয়া ৫০ হাজার টাকাসহ বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন রোডে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য‌্য  এ তথ‌্য নিশ্চিত করে জানায়, মোতওয়াল্লী কমিটির সদস‌্য মো. ফারুক হোসেনের ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের ...

ইবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে আবেদনের সময়সীমাও বাড়ান হয়েছে।রোববার বেলা ১২টায় উপাচার্যের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫-২৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষা ...

১৯ নভেম্বর বাংলাদেশে আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েল। রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ এ কথা জানান। এসময় টমাস প্রিনজ বলেন, রোহিঙ্গা ইস্যু পর্যবেক্ষণ করতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েল আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসবেন। ঢাকায় এসে তিনি রোহিঙ্গি শিবির পরিদর্শনে যাবেন। টমাস প্রিনজ ...

চাকরি পরীক্ষার ভুয়া পত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে চাকরির মৌখিক পরীক্ষার ভুয়া পত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের খোন্দকার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে চাকরির মৌখিক পরীক্ষার ভুয়া পত্রসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে মধুখালীর মহিষাপুর গ্রামের এমদাদ ...

রূদ্ধশ্বাস জয়ে উড়ছে সিলেট সিক্সার্স

স্পোর্টস ডেস্ক:  বিপিএলের পঞ্চম আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নাসির হোসেনের দল সিলেট সিক্সার্স। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারানো পর আজ রবিবার দিনের প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। শেষ ওভারে জয়ের জন্য ৬ বলে ১০ রান প্রয়োজন সিলেট সুরমা সিক্সার্সের। বল হাতে এসে প্রথম বলেই শুভাগত হোমকে বোল্ড করে আনন্দে মেতে উঠলেন ডিজে ব্রাভো। কিন্তু ...

উজাড় হচ্ছে বন দৈনিক হাজার টন জ্বালানি পোড়াচ্ছে রোহিঙ্গারা

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফের ১২টি ক্যাম্পে আশ্রয় নেওয়া প্রায় সাড়ে ৬ লক্ষাধিক রোহিঙ্গা দৈনিক এক হাজার টনেরও বেশি জ্বালানি কাঠ পোড়াচ্ছে বলে জানা গেছে। বসবাসের উপযোগী করে তোলার জন্য পাহাড় কেটেও শ্রেণি পরিবর্তন করেছে প্রায় আড়াই হাজার একর বনভূমি।সরকারি সামাজিক বনায়ন ও ব্যক্তি মালিকানাধীন বাগানের ফলজ ও বনজ গাছ কেটে ঘর-বাড়ি তৈরি করছে বলেও অভিযোগ পাওয়া ...

উখিয়া-টেকনাফের নিম্নআয়ের মানুষ গুলো বেকারত্বে দিশেহারা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়া-টেকনাফের স্থানীয় ২ লাখ এবং ৫ লাখ অনিবন্ধিত পুরাতন রোহিঙ্গার এখন কোন কাজ নেই। ফলে নিম্নআয়ের মানুষ গুলো বেকারত্বে দিশেহারা হয়ে পড়েছে। ত্রাণ সহায়তা পাচ্ছে না স্থানীয় দরিদ্র জনগোষ্টি। অপর দিকে নিবন্ধিত নয় বলে পুরাতন রোহিঙ্গারাও বঞ্চিত ত্রাণ সুবিধা থেকে। পরিচয় পত্র নেই বলে প্রায় দু’মাস ধরে ক্যাম্প থেকে বেরোতে পারছে না। ফলে নিদারুণ অভাব-অনটনের মধ্যে ...