২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৮

মাদারীপুরে ৭ হাজার কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে রবিবার সকাল ১০টার দিকে ৭ হাজার কেজি জাটকা ইলিশসহ একজনকে আটক করেছে র‌্যাব। পরে আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সকালে একটি ওষুধ সরবরাহকারী কাভার্ডভ্যানের ব্যানার টাঙিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ পাচার হচ্ছিল। এই গোপন সংবাদে র‌্যাব কাভার্ডভ্যানটিকে আটক করে। পরে সেখানে থেকে প্রায় সাত হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের ড্রাইভার বাবুল মিয়াকে আটক করা হয়। পরে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ভ্রাম্যমাণ আলাদতের মাধ্যমে ৩ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেন। আটক বাবুল মিয়া পটুয়াখালী জেলার তিতকাটি গ্রামের ছৈয়াল আকনের ছেলে। পরে মাছগুলো জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করা হয়েছে।

মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, সকালে মাদারীপুর র‌্যাব-৮ এর আটক ব্যক্তিকে জাতীয় মৎস আইনে ১ লাখ টাকা ও তিন মাসের সাজা দেয়া হয়েছে এবং জাটকা ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৩:১১ অপরাহ্ণ