নিজস্ব প্রতিবেদক: হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) ইন্সপেক্টর সিরাজুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব প্রতিবেদন ...
box
দর্শকদের অনুরোধে রোমে ‘ঢাকা অ্যাটাক’
বিনোদন ডেস্ক: নবম সপ্তাহে দেশের ছয়টি হলে প্রদর্শিত হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’। পাশাপাশি বিদেশের মাটিতেও দীপঙ্কর দীপনের সিনেমাটির সাফল্য অব্যাহত রয়েছে। দর্শকের অনুরোধে কোথাও কোথাও পুনরায় প্রদর্শিত হচ্ছে। নভেম্বরের মাঝামাঝিতে ইতালিতে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায়। ওই সময় একাধিক শহরের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক দীপন, কাহিনিকার সানী সানোয়ার, অভিনয়শিল্পী আরিফিন শুভ ও মাহিয়া মাহি। তখন প্রতিটি শো’ই ছিল হাউসফুল। এবার দর্শকের ...
ডিএনসিসি মেয়রের পদ শূন্য ঘোষণার গেজেট আজ-কালের মধ্যে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের পদ শূন্য ঘোষণা করে আজ-কালের মধ্যেই গেজেট প্রকাশ করা হচ্ছে। আনিসুল হকের মৃত্যুর কারণে পদটি শূন্য হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ডিএনসিসির মেয়র আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটের দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ...
রংপুর সিটির ভোটের প্রচার শুরু আজ
রংপুর প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার প্রতীক বরাদ্দ পাচ্ছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে এ সিটি কর্পোরেশন নির্বাচনে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন ১০ জন সাধারণ কাউন্সিলর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ...
রাজধানীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদাপাড়ায় লুদমিনা আহমেদ লিজা (৩৮) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংগীত বিভাগের সদস্য ও ঢাকা মহানগর সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে মুগদা থানায় হত্যা মামলা দায়ের ...
দক্ষিণ কোরিয়ায় ট্যাংকারের সঙ্গে নৌকার সংঘর্ষে ১৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মাছ ধরার একটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন মারা গেছে বলে জানানো হয়েছে। এছাড়া এখনও দুজন নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গতকাল রবিবার দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী সিউলের পশ্চিমে ইনচেওনের কাছে সিউয়েন চ্যাং-১ নামের মাছ ধরার ভাড়া করা নৌকাটির সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ হয়। নৌকাটিতে দুই নাবিক ...
পিরোজপুরে মাইক্রোবাস খাদে, নিহত ১
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তৌহিদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পিরোজপুর-খুলনা মহাসড়কের বলেশ্বর সেতুর পশ্চিম পাড়ে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ আরো ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন- চালক খায়রুল (২৫), নারগিস (৪০), জাবেদ (৭) ও রুবাইয়া (৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। সদর ...
৩৮তম বিসিএস প্রিলি পরীক্ষা ২৯ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এই বিসিএসের আবেদন কার্যক্রম ইতিমধ্যে গত ১০ আগস্ট শেষ হয়েছে। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে ...
তথ্যসেবা গ্রহণে নাগরিক সেবায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার : টিআইবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি বলছে, ২০১৬ সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) থেকে ডিজিটাইজ জন্মনিবন্ধন সেবা নিয়েছেন সবচেয়ে বেশি গ্রহীতা, যার হার ৭১.৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সেবা গ্রহীতা রয়েছেন বিভিন্ন তথ্যসেবা ক্ষেত্রে, যার হাত ০.৪ শতাংশ। রবিবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি’র ‘নাগরিক সেবায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার: ভূমিকা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণায় এ তথ্য জানানো হয়। গবেষণায় ...
ময়মনসিংহে ৫ মাদক বিক্রেতাকে কারাগারে পাঠাইছে আদালত
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় ১৪৫ ইয়াবাসহ একজন এবং ভালুকায় আরো চারজনসহ গ্রেপ্তার পাঁচজন মাদক বিক্রেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ জানান, রবিবার ভোরে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে একজন পরোয়ানাভুক্ত আসামি এবং চারজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে মামলার পর ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়। গফরগাঁও থানার এসআই সাইফুল ইসলাম ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর