১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১২

box

হোয়াটসঅ্যাপের এবারের সংযোজন ‘রেসট্রিকটেড গ্রুপ’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখন থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপের অ্যাডমিন যতক্ষণ না চাইবেন, ততক্ষণ অন্য সদস্যরা টেক্সট মেসেজ, ছবি, ভিডিও, জিফ বা অন্যান্য কিছুই পোস্ট করতে পারবেন না। ফলে গ্রুপে অবাঞ্ছিত মেসেজ পেয়ে বিরক্ত হওয়ার হাত থেকে মিলবে রেহাই। জানা গেছে, ‘রেসট্রিকটেড গ্রুপ’ নামে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি কেবল মাত্র নির্দিষ্ট গ্রুপের অ্যাডমিনরাই অ্যাক্টিভেট করতে পারবেন। অ্যাডমিনদের ক্ষেত্রে অবশ্য এই ...

স্কুলে যাওয়া হলো না তামিমের

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনের মতো আজ শনিবারও স্কুলের উদ্দেশে বই-খাতা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তামিম (৬)। কিন্তু স্কুলে আর যাওয়া হলো না। এর আগেই ঘাতক ইজিবাইক কেড়ে নিলো শিশু তামিমের প্রাণ। শনিবার সকাল ১০ টার দিকে জেলার ডামুড্ডা উপজেলার তিলয় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তামিমকে হারিয়ে তার বাবা-মা এখন বাকরুদ্ধ। তামিমের স্কুলেও নেমে এসেছে শোকের ছায়া। নিহত তামিম ডামুড্ডার ...

বেসিক ব্যাংকের লুটপাটের হোতা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকে ২০০৯ সালের সেপ্টেম্বরে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় চলে যান আবদুল হাই বাচ্চু। মূলত তার নেতৃত্বেই চলে ব্যাংকের ভেতর-বাইরে ভয়াবহ লুটপাট।লুটপাটে সুবিধার জন্য কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করেই তার একক সিদ্ধান্তে চালাতে থাকেন ব্যাংকটি। ভুয়া নাম ঠিকানায় দিতে থাকেন কোটি কোটি টাকা ঋণ। ফলে মাত্র চার বছরের মাথায় বেসিক ব্যাংকের খেলাপি ঋণ ...

পাঁজেরো গাড়িতে মিলল ১১০ কেজি গাঁজা, আটক ২

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছীতে একটি পাজেরো গাড়ি এবং ১১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার তিলকপুর-পারসোমবাড়ি ব্রিজ সড়কের শ্রীরামপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- পাজেরো গাড়ীর চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫) ও চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে ...

কম্বোডিয়ার সঙ্গে এক চুক্তি ও ৯ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য-বিনিয়োগ, পর্যটন, কৃষি, তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে কম্বোডিয়ার সঙ্গে নয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি চুক্তি করেছে বাংলাদেশ। আজ সোমবার সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে ...

চবি সিন্ডিকেট নির্বাচনে আ.লীগপন্থীদের ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেলের ভরাডুবি হয়েছে। সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে চারটি পদের তিনটিতেই হেরেছেন এই প্যানেলের প্রার্থীরা। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হুদা। ...

ইবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিস কক্ষে এ ফল প্রকাশ করা হয়। ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, ‘ই’ ইউনিট সমন্বয়কারী ড. মো. শরিফুল ইসলাম, সমন্বয়কারী সদস্য প্রফেসর ড. ...

রাজকোষ শূন্য করে নামকরণে ব্যস্ত প্রধানমন্ত্রী: রিজভী

নিজস্ব প্রতিবেদক: রাজকোষ শূন্য করে প্রধানমন্ত্রী নামকরণে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশে দুঃসময় চলছে, অথচ প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের লোকেরা রাজকোষ শূন্য করে নিজের পরিবারের নামকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান এক ভয়াবহ সঙ্কট রোহিঙ্গা ইসু্তে এক পা ফেলছেন না, কিন্তু কোটি কোটি টাকা ব্যয় ...

নয়াদিল্লিতে বায়ুদূষণ নিয়ে ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক: নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ। এমন সময়ে নগরীতে চরম বায়ুদূষণ তৈরি হয়েছে। যে কারণে রবিবার মধ্যাহ্ন বিরতির পর মাস্ক পড়ে মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। লঙ্কান ক্রিকেটাররা কয়েকজনকে দেখে মনে হয়েছে, অসুস্থ বোধ করছেন। দিনের খেলা শেষে শ্রীলঙ্কার কোচ নিক পোথাস জানিয়েছেন ‘ক্রিকেটারেরা বমি করছিল। শ্বাসকষ্টে ভুগছিল। এ রকম পরিস্থিতি ক্রিকেট মাঠে আগে কখনও দেখিনি।’ ...

চট্টগ্রামে ২৭ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ২৭ কেজি গাঁজাসহ মো. মুনির ওরফে কানা মুনিরকে (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চকবাজার কাঁচাবাজার এলাকায় সৈয়দ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) মো.শামীম আহম্মদ জানান, সৈয়দ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন মুনির। তিনি একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ...