আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার বিষয়ে এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে জর্ডান। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জর্ডার বলেছে, এমন সিদ্ধান্ত নিলে তার ‘পরিণতি ভয়ঙ্কর’ হবে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছেন। এক টুইটবার্তায় সাফাদি বলেন, ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছি। এ ধরনের সিদ্ধান্তের ফলে ...
box
সন্ত্রাস দমনে পাকিস্তানের নীরব ভূমিকায় যুক্তরাষ্ট্রের ক্ষোভ
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: সন্ত্রাস দমনে পাকিস্তানের নীরব থাকাকে স্বাভাবিকভাবে নিচ্ছেনা যুক্তরাষ্ট্র। এবার হোয়াইট হাউজের অভিযোগ, মুম্বাই হামলার অন্যতম চক্রী হাফিজ সাঈদকে মুক্ত করে সন্ত্রাসবাদ দমনের গোটা প্রক্রিয়াটি পিছিয়ে দিতে চাচ্ছে পাকিস্তান। এর আগে, গত আগস্টে নয়া আফগান নীতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই সন্ত্রাসবাদে মদদ দেয়া নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, জঙ্গি দমনে সদর্থক ভূমিকা পালন না ...
কম্বোডিয়ায় পিস প্যালেসে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর পিস প্যালেসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় পিস প্যালেসের প্রবেশ দ্বারে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সুসজ্জিত মঞ্চে নিয়ে যাওয়া হয়। এ সময়ে কম্বোডিয়ার সশস্রবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার ...
বিচারকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারকদের কোন ধরনের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। ন্যায় বিচার পাওয়া জনগণের মৌলিক অধিকার। তাই বিচারক হিসেবে বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি রবিবার রাতে বঙ্গভবনে তাঁর দেয়া এক নৈশভোজের আগে বিচারকদের উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন। বিচার বিভাগকে মানুষের আস্থার প্রতীক আখ্যা দিয়ে ...
দেড় লাখ রিয়ালসহ সিঙ্গাপুরগামী যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমারবন্দরে দেড় লাখ সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক করা যাত্রীর নাম মো. আবদুর রহমান (৩১)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। শুল্ক কর্মকর্তাদের দাবি, ওই যাত্রী বৈধ অনুমোদন ছাড়াই পাচারের উদ্দেশে বৈদেশিক মুদ্রা বহন করছিলেন। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার ...
ট্রাম্পকে সতর্ক হয়ে টুইট করার পরামর্শ রিপাবলিকান শিবিরের
আন্তর্জাতিক ডেস্ক: এফবিআইর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতগুলো ক্রুদ্ধ টুইট বার্তা পোস্ট করেন। তিনি দাবি করেন, এই সংস্থার সুনাম এখন, তার ভাষায়, ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ। আর তাই, মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহতভাবে চালানো টুইট বার্তা নিয়ে কংগ্রেসের অনেক সদস্যই উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের রিপাবলিকান শিবিরেও তার করা টুইট নিয়ে আলোচনা হচ্ছে। রিপাবলিকান সিনেটর ...
সাভারে আলাদিনের চেরাগে এসব কী!
নিজস্ব প্রতিবেদক: সাভারের বংশী নদীর কূল ঘেষে ধামরাইয়ে কুল্লা ইউনিয়নে গড়ে উঠেছে একটি বিনোদন কেন্দ্র। অভিযোগ রয়েছে, এই বিনোদন কেন্দ্রের ভেতরে চলছে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ। স্থানীয় প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করছে। তবে ওই বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষের দাবি, তারা প্রশাসনকে ম্যানেজ করেই বাড়তি মুনাফা আয়ের জন্য অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সীতিপাল্লি গ্রামের ...
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে জিজ্ঞাসাবাদ চলছে
নিজস্ব প্রতিবেদক: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকাল নয়টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান আবদুল হাই বাচ্চু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল রোববার পর্যন্ত দুদক বেসিক ব্যাংকের সাবেক ১০ জন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও তাঁর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে জিজ্ঞাসাবাদের ...
রোহিঙ্গা বলে তোপের মুখে পোপ
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: বাংলাদেশ সফরের সময় পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করায় মিয়ানমারে তার তীব্র সমালোচনা হচ্ছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। ঢাকায় রোহিঙ্গা শব্দটি বললেও এর মাত্র কয়েকদিন আগে পোপ ফ্রান্সিস যখন মিয়ানমারে ছিলেন তখন তিনি এই শব্দটি এড়িয়ে গেছেন। গত শুক্রবার ক্যাথলিক খৃস্টানদের ধর্মীয় এই নেতা ঢাকার একটি গির্জায় কয়েকজন রোহিঙ্গার দুর্দশার কথা শোনেন এবং তিনি নিজেও রোহিঙ্গা ...
দুপুরে স্থগিত হচ্ছে চট্টগ্রামের গণপরিবহন ধর্মঘট
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট আজ সোমবার দুপুরে স্থগিত করা হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বলেন, আমাদের ধর্মঘট চলছে। তবে আজ সোমবার বেলা ১১টায় আমাদের আগ্রাবাদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর