১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৭

box

ইরানের বিরুদ্ধে আবারো মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ধারবাহিক বিদ্বেষী নীতির আওতায় দেশটির পাঁচটি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন সরকার বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করার ‘অভিযোগে’ ওই পাঁচ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব কোম্পানিকে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেয়া হয়েছে। এসব কোম্পানি ইরানের বৃহৎ শিল্প গোষ্ঠী ‘শাহিদ বাকেরি’র শাখা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। মার্কিন অর্থ ...

ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল। মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করা আছে পাঁচটি ফেরি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারীর জানান, বৃহস্পতিবার রাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও শেষ রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। তখন ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে ঝুঁকি এড়াতে ভোর রাত ৪টা ...

রাজধানীতে ৪ হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে র‍্যাবের চেকপোস্টে তল্লাশির সময় একটি জিপ গাড়ি থেকে তিন হাজার ৮৭০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হৃদয় আলম ও হাসানুর রহমান। ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১০ এ অভিযান চালায়। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, জিপটি থামানোর পর চালকের কাছে মালিকানার কাগজ চাইলে ...

২০১৯ সালের মধ্যেই বাংলাদেশ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে: পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আশাবাদ ব্যক্ত করেছেন, ২০১৮ সাল বাংলাদেশের অর্থনীতির জন্য একটি শুভ ও সুখী বছর হবে এবং আগামী অর্থবছরে বাংলাদেশ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগ আয়োজিত বাংলাদেশের জিডিপি সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও প্রখ্যাত ...

শীতকালীন ঝড় ইলিয়ানরে লণ্ডভণ্ড ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের ওপর দিয়ে বুধবার শীতকালীন ঝড় ইলিয়ানর বয়ে গেছে। ঝড়টি যাওয়ার সময় মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞ রেখে গেছে। ঝড়ের আঘাতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। খবর এএফপি’র। কর্মকর্তারা জানান, স্পেনের উত্তরাঞ্চলীয় বাসকি উপকূলে দুইজন মারা গেছে। এক দম্পতি বিরাট একটি ঢেউয়ের টানে ভেসে যান। তাদের রক্ষায় অপর একজন এগিয়ে গেলে তিনিও ভেসে ...

এরদোগানের মতো নেতৃত্ব দিয়ে ঢাকাকে তিলোত্তমা নগরী বানাবো:সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ও একজন সফল মেয়র হিসেবে তুরস্কের ইস্তাম্বুল শহরকে যেভাবে গড়ে তুলেছিলেন এরদোগান, সেভাবেই ক্যারিশম্যাটিক নেতৃত্বের মাধ্যমে ঢাকাকেও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চান ঢাকা উত্তরে জামায়াতের মনোনিত মেয়রপ্রার্থী মো. সেলিম উদ্দিন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি নগরবাসীর সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান। বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, জাতীয় উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির ...

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি আয়োজিত চলতি বছরের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি । তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিগত সম্মেলনগুলো ১ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও এবার তারিখ পিছিয়ে ২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি করা হয়েছে। একাডেমির একুশের গ্রন্থমেলার মূলমঞ্চে ২২ ফেব্রুয়ারি সম্মলেন উদ্বোধন করা হবে। এ ছাড়া বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিষারদ,কবি শামসুর রাহমান সেমিনার ...

পাঁচ বছরে রাজস্ব আয়ের গড় প্রবৃদ্ধি ১৪ দশমিক ২৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদ বা রাজস্ব আয় বাড়ানোর যে পরিকল্পনা সরকারের ছিল গত কয়েক বছরে তা অনেকাংশে সফল হয়েছে। পদ্মা সেতুর মত মেগা প্রকল্প এখন নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। প্রতিবছর বাজেটের আকার বাড়ছে। এর মূলে রয়েছে রাজস্ব আয়ের বড় উলম্ফন। গত পাঁচ বছর রাজস্ব আয় গড়ে ১৪ দশমিক ২৮ শতাংশ হারে বেড়েছে। ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আয়ের ...

অতিরিক্ত সিম বন্ধের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: একজন মোবাইল ফোন ব্যবহারকারীর নামে ১৫টির বেশি মোবাইল সিম কার্ড নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিম আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বন্ধ করতে হবে। গ্রাহককে নিজ উদ্যোগে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত সিম বন্ধের এ কাজটি করতে হবে। অতিরিক্ত সিম বন্ধের শেষ সময় ছিল গত ৩১ ডিসেম্বর। এখন তা দুই মাস বাড়ানো হয়েছে। জানতে চাইলে বিটিআরসির সচিব ও ...

যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগ আটকে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকারী কোম্পানি মানিগ্রামকে কিনতে চীনের আলিবাবা গ্রুপের দেওয়া বিনিয়োগ প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র। আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অ্যান্ট ফাইন্যান্সিয়াল ১২০ কোটি ডলারে মানিগ্রামকে কিনতে চেয়েছিল। এই একীভূতকরণের ঘোষণাটি এসেছিল গত বছর। কিন্তু যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগ নিয়ন্ত্রক সংস্থা কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট বলছে, তারা এখন আর এ ক্ষেত্রে সহায়তা করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ...