১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৮

box

গাজীপুরে কারখানার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার এসএম নিটওয়্যার লিমিটেড নামের একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই গুদামের কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঘেরবাজার এলাকার শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এসএম নিটওয়্যার লিমিটেড কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ...

শোভাযাত্রার গ্যাস বেলুন বিস্ফোরণে ১২ ছাত্রলীগকর্মী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে চলন্ত বাসে গ্যাস বেলুন বিস্ফোরণে ছাত্রলীগের ১২ কর্মী দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আকাশ (১৭), রানা ইসলাম (১৩), রিফাত (১৬), রায়হান (২০), মেহেদী হাসান হিরা (২১), কাব্য (১৮) রওশন (১৯), সৌরভ ভৌমিক (২১), নাহিয়ান সাম্য ...

শৈত্যপ্রবাহ থাকবে আরো ৩ দিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এটি আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ শনিবার সকালে বলেন, ‘সারাদেশে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। এটি আরো দু’তিন দিন অব্যাহত থাকবে। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’ আবহাওয়া অফিস জানিয়েছে, শ্রীমঙ্গলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এটি আশপাশের আরো এলাকায় ...

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলের দূতাবাস এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি দলের কাছে এই হামলা চালানো হয়। কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন, সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে পুলিশ বাহিনীর সদস্যরা ...

বার্সেলোনা ছাড়ছেন না মেসি

স্পোর্টস ডেস্ক: কাতালোনিয়ায় স্বাধীনতা পেলে বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি! শুক্রবার এ খবর দিয়ে বোমা পাঠিয়েছে স্প্যানিশ দৈনিক এল মুন্দো। এতে বুক কেঁপে ওঠে বার্সালোনার সমর্থকদের। তবে এ খবরের পরিপ্রেক্ষিতে খুদে জাদুকরের বাবা হোর্হে মেসি যে বিবৃতি দিলেন, তাতে শান্ত হতে পারেন তারা। তার ভাষ্য, ‘শীর্ষ লিগে’ বার্সেলোনা যতদিন খেলবে ততদিন ক্লাবটিতে থাকবে মেসি। দীর্ঘদিন ঝুলে থাকার পর গত নভেম্বরে ...

আদালতেই সালমানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খানকে ভরা আদালতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণই নামে এক কুখ্যাত গ্যাংস্টার। গত বৃহস্পতিবার কৃষ্ণসার হরিণ মারার ঘটনার মামলায় হাজিরা দেন সালমান খান। এসময় আদালতের মধ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণ এ হত্যার হুমকি দেয়। এনডিটিভি খবরে বলা হয়, ওই দিন যথা সময়ে আদালতে হাজির হন সালমান খান। হাজিরার পর থেকে তেমন কোনও ঝামেলাও ...

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। শনিবার জেলায় দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কর্ম কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে আছেন তারা। এলাকার বিভিন্ন মোড় ও ...

এ বছর জনগণ, গণতন্ত্র ও বিএনপির বছর: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৮ হচ্ছে খালেদা জিয়ার বছর, বিএনপির বছর। ২০১৮ সাল হচ্ছে জনগণের বছর, গণতন্ত্রের বছর। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আজ শুক্রবার এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আলোচনা সভার ...

যুক্তরাষ্ট্রে শত বছরের সর্বনিম্ন তাপমাত্রায় ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তুষার ঝড় বা ‘বোমা সাইক্লোনের’ জেরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন তাপমাত্রা শত বছরের রেকর্ড ভঙ্গ করতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়াবিদরা। তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াসে। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে চলা শীতকালীন ঝড়ে এ পর্যন্ত ২২ জনের প্রাণহানি হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে টেক্সাসে তিনজন, ...

রাজধানীতে বাসচাপায় বিজিবি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয় সরণির মোড়ে বাসের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত বিজিবি সদস্যের নাম রুপন ডিও (৪৫)। পরিচয়পত্র নম্বর-৫৮৩৬৪। তিনি বিজিবি সদর দপ্তরে মোটর মেকানিক শাখায় কাজ করতেন। দুর্ঘটনার পর বিজিবি সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ...