১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

খালেদা জিয়ার সঙ্গে হবিগঞ্জের ইউনুস আলীর পরিবারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চুনারুঘাটে পুলিশের গুলিতে নিহত সাবেক কাউন্সিলর ও যুবদলের যুগ্ম আহবায়ক মো: ইউনুস আলীর পরিবার। শনিবার রাত দশটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন। এ সময় ইউনুস আলীর চার সন্তান ও সদ্য বিধবা স্ত্রীর খোঁজ খবর নেন ও তাদেরকে সান্ত্বনা দেন, পরম মমতায় আদর করেন। এবং ...

আজ সর্বনিম্ন তাপমাত্রা ৫.১, শীতে কাঁপছে উত্তরের জনপদ

নিজস্ব প্রতিবেদক: হিমালয়ের পাদদেশে অবস্থিত সীমান্ত জেলা দিনাজপুরসহ শীতে কাঁপছে উত্তরের জনপদ। শৈত্যপ্রবাহে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় নাকাল হয়ে পড়েছে জনজীবন।   দিনাজপুরে আজ রোববার সর্বনিন্ম তাপমাতত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ বছরের সর্বনিম্ম তাপমাত্রা আজ এবং যা গত দু’বছরের চেয়ে সর্বোচ্চ কম। গত ৫ দিন থেকে শৈত্যপ্রবাহে ক্রমেই নেমে আসছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। শীত ...

১৬০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় কুটিনহো

স্পোর্টস ডেস্ক: অবশেষে লিভারপুল থেকে বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুটিনহো। এখন শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি। ১৬০ মিলিয়ন ইউরোতে তাকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ছেড়ে দিয়েছে লিভারপুল। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ হাজার ৫৯১ কোটি টাকা। বার্সেলোনার সঙ্গে ইতোমধ্যে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছেন কুটিনহো। বার্সেলোনায় তার রিলিজ ক্লজ ঠিক করা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। বার্সেলোনায় যোগ দেয়ার পূর্বে মেডিকেল পর্ব বাকি ...

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদী উপজেলার মেঘনা বাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন-উপজেলার পাইচার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)। রোববার সকাল ৯টার দিকে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন। এসআই নাছির উদ্দিন আরও জানান, সকালে ঘন ...

শুধু আল-আকসা নয়, পুরো হারাম শরিফেই ইসরাইলের নজর

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইল শুধু আল-আকসা মসজিদ নয়, পুরো হারাম শরিফ দখল করে সেখানে ‘টেম্পল মাউন্ট’ নামে একটি উপাসনালয় গড়ে তুলতে চাইছে। এ কারণে ইসরাইলের সঙ্গে মুসলমানদের লড়াই সমগ্র হারাম শরিফকে রক্ষার জন্য বলে মন্তব্য করেছেন মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শায়েখ আহমেদ আল তায়েব। জেরুজালেম ইস্যুতে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি মিসরে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এর কয়েক ...

২৫ জীবন বাঁচানো পারভেজ মিয়াকে পদক দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার গৌরীপুরে জীবনের ঝুঁকি নিয়ে খাদে পড়া বাসের যাত্রীদের জীবন বাঁচানো পুলিশ সদস্য পারভেজ মিয়াকে পুরস্কৃত করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পুলিশ সপ্তাহে তার হাতে কাজের জন্য পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম তুলে দেয়া হবে। পুরস্কার হিসেবে পারভেজ মিয়া পাবেন নগদ এক লাখ টাকা। এ ছাড়া পুরো চাকরিজীবনে মাসে বেতনের অতিরিক্ত দেড় হাজার টাকা ...

আবার ভোট বর্জনে বিএনপির ক্ষতি: এমাজউদ্দীন

নিজস্ব প্রতিবেদক: দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি একাদশ সংসদ নির্বাচনেও ভোটে না গেলে দলটির জন্য বড় ক্ষতির কারণ হবে বলে মনে করেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এমাজউদ্দিন আহমদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এই ভাবনার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাতে তাদের ক্ষতি হবে।’ অবশ্য এই ক্ষতি কী ধরনের হতে পারে, সেটি ...

ভাইয়ে ভাইয়ে সেঞ্চুরি!

নিজস্ব প্রতিবেদক: অ্যাশেজের সিডনি টেস্টে দুই দিনেরও বেশি সময় ধরে ইংল্যান্ডকে খাটিয়ে মেরেছে অস্ট্রেলিয়া। তারপরও রোববার সকালটা একটু আলাদা ছিল। কারণ, আগের দিনে অপরাজিত দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শ তুলে নিয়েছেন সেঞ্চুরি। এই দুই ভাইয়ের ১৬৯ রানের জুটির বদৌলতে অজিরা চতুর্থদিনে ৭ উইকেটে ৬৪৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়া ও স্টিভ ওয়ার ...

ইরানে ফের ভূমিকম্প: আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেরমানশাহ প্রদেশের ‘সারপোল যাহাব’ শহরে শনিবার রাতে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই শহরের জরুরি চিকিৎসা বিভাগের একজন কর্মকর্তা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে। একই সময়ে কেরমানশাহ প্রদেশের ‘কাস্র শিরিন’ শহরও ৪.১ মাত্রার ভূকম্পনে কেঁপে ওঠে। তবে ওই শহরে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সারপোল ...

আইপিএলে চেন্নাইয়ের কোচ হাসি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়া দলের সাবেক ব্যাটসম্যান মাইকেল হাসি। আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের ১১তম আসর। ২০১৩ সালের আসরে তিনি সেরা রান সংগ্রহকারী হিসাবে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। ৪২ বছর বয়সী হাসি এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে দুই মেয়াদে খেলেছেন। প্রথম মেয়াদটি ছিল ২০০৮ থেকে ২০১৩ ...