১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ স্কোয়াডে বড় ধরণের চমক

স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের। সে ধারা বজায় রাখতে কঠোর পরিশ্রম করছেন তারা। হেড কোচ না থাকায় ক্যাম্পিংয়ে আছেন একাধিক কোচ। এখন দল নির্বাচনের পালা। দলে জায়গা হতে পারে কাদের এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আজ দল ঘোষণার কথা রয়েছে বিসিবির। কারা থাকতে পারেন সম্ভাব্য সে দলে? ...

তিনি শুধু উদ্বোধন করবেন কাজ আমি করে এসেছি: তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ থেকে বদলি হয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া তারানা হালিম আক্ষেপ করে বলেছেন, বিগত দুই বছরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব কাজ শেষ করেছেন, এখন তিনি (মোস্তফা জব্বার) শুধু উদ্বোধন করবেন। টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরে যাওয়ার পেছনে সিন্ডিকেটের প্রভাব নিয়ে ক্ষোভ আছে তারানা হালিমের মধ্যে। আবার ওই সিন্ডিকেটকে ইঙ্গিত করে নবনিযুক্ত টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ...

সংসদ বসছে আজ: ভাষণ দেবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম এ অধিবেশন আজ রোববার বিকেল ৪টায় শুরু হবে। এ অধিবেশন কতদিন চলবে তা আজ অধিবেশন শুরুর আগে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের ...

দাবি আদায়ে মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রেশন পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকেরা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁদের এই অবস্থান চলছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান বলেন, আগামীকাল সমিতির নির্বাহী কমিটির সভা ডেকে তাঁরা আমরণ অনশনের দিকে যাওয়ার কথা ভাবছেন। বেলা সোয়া ১১টার দিকে প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, আগের ...

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নিকোলস্কোয়ে থেকে ২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মাত্রা পাঁচ দশমিক সাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৫৫.০৭০৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৬৫.৭০৬১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের ৩৫ কিলোমিটার গভীরে। দৈনিকদেশজনতা/ আই সি

প্রতিষ্ঠাবর্ষিকীতেও ছাত্রলীগের লাঠি মিছিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় লাঠি হাতে গতকাল শনিবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সমাবেশ থেকে বক্তারা স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। একই জায়গায় ছাত্রলীগের আরেক পক্ষ সভা আহ্বান করেছিল। তাদের মোকাবিলা করার জন্য লাঠি হাতে তাঁরা এই প্রস্তুতি নিয়ে এসেছিলেন। তবে প্রতিপক্ষ না এলেও পুলিশ তাঁদের উপজেলা গেটের পশ্চিম পাশে যেতে দেয়নি। ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ জানান, দুপক্ষই ...

রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৫ জনকে গ্রেফতার পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে চার কেজি গাঁজা, ২২৪ গ্রাম হেরোইন ও ৮১০ ...

২০১৯ সালে চালু হবে দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: বিশেষ উদ্যোগে ২০১৯ সালের ডিসেম্বরে দেশে প্রথম চালু হবে এলিভেটেড মেট্রোরেল। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল পর্যন্ত বাকি রুটের কাজ শেষ হবে পরের বছরেই। প্রায় ২২ হাজার কোটি টাকার দ্রুততম এই পরিবহন প্রকল্পের সার্বিক আর্থিক অগ্রগতি হয়েছে ২৫ শতাংশ। রাজধানীর যানজট নিরসনে এই মেট্রোরেলই এখন প্রধান এবং শেষ ভরসা। এই আধুনিক পরিবহনে চড়ে ৩৮ মিনিটে যাওয়া যাবে ...

চীনে ট্যাংকার-জাহাজ সংঘর্ষে দুই বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্ব উপকূলে একটি জাহাজের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষে দুই বাংলাদেশিসহ ৩২ জন নিখোঁজ হয়েছে। বাকি ৩০ জন ইরানের নাগরিক।শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, শনিবার রাত ৮টার দিকে ইয়াংটজ নদীর মোহনা থেকে ১৬০ সামদ্রিক মাইল দূরে পানামার একটি তেলবাহী জাহাজের সঙ্গে হংকংয়ের একটি মালবাহী ...

১৬৫ কোটি টাকা পাচার, এবি ব্যাংকের ৬ পরিচালক দুদকে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের ছয় সদস্যকে  দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ চলছে। রোববার সকাল সাড়ে ৯টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে জানান দুদকের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। এর আগে সকাল ৯টায় দুদক কার্যলয়ে এসে পৌঁছান ব্যাংকটির পরিচালকরা। পূর্বের নোটিশ অনুযায়ী রোববার সকালে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের ছয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ...