১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৬

box

ইবির শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থান: পুলিশ ও ছাত্রলীগের বাধা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থান নিতে বাধার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১০টায় আন্দোলনকারীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে উঠতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বাধা দেয়। এসময় তারা মিছিল নিয়ে আবারও ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করতে থাকে। এ আন্দোলনে স্বত:স্ফুর্তভাবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। পরে আবারও বিক্ষুব্ধ ...

ছাত্রলীগের মিছিল থেকে আন্দোলনকারীদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: আজ ভোর ৬টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা চালানো হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি কার্জন হলের দিকে যায়। মিছিলে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঠি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ প্রায় তিনশ নেতাকর্মী রয়েছেন মিছিলে। ...

ঢাকা- আরিচা মহাসড়কে অবরোধ: যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এরপর থেকে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ...

পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় প্রস্তুত উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে উত্তর কোরিয়া আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। দুই দেশের কর্মকর্তারা জানান, দেশের বাইরে তাঁদের এ বিষয়ে বহু আলোচনা হয়েছে। যদিও পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আগেই দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করেছে উত্তর কোরিয়া। তবে এই প্রথমবার এ বিষয়ে ওয়াশিংটনকে সরাসরি অবহিত করলো পিয়ংইয়ং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার ...

তাণ্ডবের প্রতিটি মুহূর্ত বারবার মৃত্যু ভয়ে আঁতকে উঠেছি: ভিসির স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাতভর তাণ্ডবের প্রতিটি মুহূর্ত মৃত্যু ভয়ে কেটেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির স্ত্রী সালমা জামান। তিনি বলেন, ‘হামলার সময় মেয়েকে নিয়ে বাসার মধ্যেই লুকিয়ে ছিলাম। মেয়ে ভয়ে কাঁদছিল। তখন মেয়ের হাত শক্ত করে ধরেছিলাম। তাণ্ডবের প্রতিটি মুহূর্তে বারবার মৃত্যু ভয়ে আঁতকে উঠেছি।’ গতকাল রবিবার দুপুর থেকে শুরু হওয়া ‘সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে’ আন্দোলনের এক পর্যায়ে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির ...

‘সন্ত্রাসবাদের’ অভিযোগে বিচার হতে পারে সৌদি অভিজাতদের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কারাবন্দি প্রিন্স, মন্ত্রী, শীর্ষস্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত ও আদালতে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। গত বছরের নভেম্বরে গ্রেপ্তার হওয়ার পর যারা সরকারের সঙ্গে অর্থের বিনিময়ে অভিযোগ নিষ্পত্তি করেননি, শুধু তাদের বিরুদ্ধেই এখন আইনি পথে অগ্রসর হচ্ছে সৌদি সরকার। গতকাল রবিবার প্যান-আরব দৈনিক শারক আল আসওয়াতের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এসব বন্দিকে ...

ঢাবি ক্যাম্পাস এখন অনেকটাই শান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকার পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। গতকাল রোববার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের ভেতর তছনছ এবং ব্যাপক ভাঙচুর করেন।  বিপুলসংখ্যক পুলিশ নীলক্ষেতের দিক দিয়ে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে সময় কলাভবন ও মলচত্বর ...

কোটা সংস্কার: বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোর সকল বিভাগ-ইনস্টিটিউটের সোমবার ক্লাস বর্জন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ তথ্য জানিয়েছে। এদিকে চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ...

কোটা সংস্কারের দাবিতে জবিতে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত আন্দোলনের অংশ হিসেবে সব ধরনের ক্লাস বর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল হতে ক্লাস বর্জন করে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জটলা করতে থাকে। ফলে বেশির ভাগ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ক্লাস বর্জন করার বিষয়ে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাজিজুল ইসলাম বলেন, যারা কোটা ...

বিশ্বজুড়ে ফের সাইবার হামলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে ফের সাইবার হামলা চালানো হয়েছে। ভয়াবহ এ সাইবার হামলায় বিভিন্ন দেশের অন্তত ২ লাখ রাউটার আক্রান্ত হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের কম্পিউটারগুলো। এর আগে গত বছরের জানুয়ারিতে সারা বিশ্বের প্রায় ২০০টি দেশ সাইবার হামলার শিকার হয়েছিল। বেশ কয়েকটি দেশে একসঙ্গে সাইবার আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। এর মধ্যে ইরানের ডেটা সেন্টারও ...